13
Jul
এবার বিনোদের রুপোলি পর্দায় আসতে চলেছে বাঙ্গালীর গর্ব। অবশেষে নিজের বায়োপিকের সম্মতি দিলেন দাদা। তৈরি হতে পারে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনচিত্র। জল্পনা শুরু হলো ভারতীয় ক্রিকেটের মহারাজের চরিত্র নিয়ে। জল্পনা ছিল চরিত্রে অভিনয় করতে পারেন হৃতিক রোশন। তবে এখন উঠে আসছে রণবীর কপূরের নাম। রণবীরের অবশ্য এর আগেও বায়োপিক করার অভিজ্ঞতা রয়েছে। জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের চরিত্রে অভিনয় করছিলেন রণবীর। যে ছবিটা বক্স অফিসেও খুব বড় হিট ছিল। বলিউডে বিগ বাজেটে তৈরি হতে চলেছে তাঁর বায়োপিক। শোবিজের দুনিয়ার অন্যতম নামী ব্র্যান্ড ভিয়াকম -এর ব্যানারে তৈরি হবে এই বায়োপিক। ছবির বাজেট প্রায় ২০০ থেকে ২৫০ কোটি টাকা। ইতিমধ্যে বায়োপিকের কাজ অনেকটাই এগিয়ে গেছে।…
