20
Mar
২০২৩ সালে ওটিটি প্ল্যাটফর্মে তুমুল ঝড় তুলেছিল ওয়েব সিরিজ ‘ফর্জি’। সেই থেকেই এর দ্বিতীয় সিজন কবে আসবে, তা নিয়ে প্রতীক্ষায় ছিলেন অনুরাগীরা। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটল। নির্মাতাদের তরফে সম্প্রতি জানানো হয়েছে, চলতি বছরের মার্চ মাস থেকেই শুরু হচ্ছে ‘ফর্জি ২’-এর কাজ। প্রথম সিজনে মুখ্য চরিত্রে অভিনয় করে দর্শকদের মন কেড়েছিলেন শাহিদ কাপুর। জানা গিয়েছে, প্রথম সিজনের জন্য প্রায় ৩০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেতা। তবে দ্বিতীয় সিজনে সেই অঙ্ক বেড়ে দাঁড়াচ্ছে ৪০ থেকে ৪৫ কোটি টাকার মধ্যে। শুধু শাহিদই নন, সিরিজের অন্যান্য তারকারাও পারিশ্রমিক বৃদ্ধির তালিকায় রয়েছেন। পুলিশের চরিত্রে অভিনয় করা বিজয় সেতুপতির অভিনয়ও দর্শকমহলে সাড়া ফেলেছিল। প্রথম সিজনে তিনি…
