07
Mar
অবশেষে মুক্তি পেল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর প্রচার ঝলক। প্রকাশের সঙ্গে সঙ্গেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে জোর চর্চা। নির্মাতাদের দাবি, ছবির এই দ্বিতীয় পর্বে অ্যাকশন, হিংসা ও প্রতিশোধের মাত্রা আগের চেয়েও বেশি।প্রথম ছবিতে কাহিনির কেন্দ্রে ছিলেন অক্ষয় খান্না অভিনীত রহমান বালোচ চরিত্রটি। তবে নতুন পর্বে গল্পের মূল ফোকাসে থাকছেন রণবীর সিংহ। ছবির দ্বিতীয় পর্বে দেখানো হবে রণবীরের জসকিরত সিংহ রঙ্গি ওরফে হামজা হয়ে ওঠার কাহিনী। প্রথম ছবিতে রহমান বালোচকে হত্যার পর দ্বিতীয় পর্বে দেখা যাবে হামজার ‘শের-এ-বালোচ’ হিসেবে লিয়ারিতে নিজের আধিপত্য বিস্তারের চিত্র।গোটা ঝলক জুড়ে রণবীরের উপস্থিতিই চোখে পড়ার মতো। অ্যাকশন দৃশ্যের পাশাপাশি ছবির আবহসঙ্গীতও দর্শকদের নজর কেড়েছে। অনুরাগীদের মতে, প্রথম…
