বিনোদন

অস্ত্রোপচারের পর এখন কেমন আছেন দক্ষিণী অভিনেতা রাম চরণ?

অস্ত্রোপচারের পর এখন কেমন আছেন দক্ষিণী অভিনেতা রাম চরণ?

হাতের অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন দক্ষিণী সুপারস্টার রাম চরণ। হাসপাতালের শয্যায় চিকিৎসকদের সঙ্গে তাঁর হাসিমুখের একটি ছবি প্রকাশ্যে আসতেই স্বস্তি প্রকাশ করেছেন অনুরাগীরা। আসন্ন ছবি ‘পেড্ডি’-র একটি অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন ডান হাতের কব্জিতে গুরুতর চোট পান অভিনেতা। চিকিৎসকেরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিলেও ছবির প্রচারের কাজ শেষ করেই অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেন তিনি। কোয়েম্বাটুরের একটি বেসরকারি হাসপাতালে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সফলভাবে সম্পন্ন হয় তাঁর অস্ত্রোপচার। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাঁকে প্রায় আট সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। এরপর সম্পূর্ণ সুস্থ হলে ফের শুটিংয়ে ফিরবেন রাম।
Read More
মেলবোর্নে বিশেষ সম্মানে ভূষিত হচ্ছেন রেখা

মেলবোর্নে বিশেষ সম্মানে ভূষিত হচ্ছেন রেখা

ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী রেখাকে এ বছরের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন (আইএফএফএম)-এ বিশেষ সম্মানে ভূষিত করা হচ্ছে। ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে প্রদান করা হবে মর্যাদাপূর্ণ ‘এক্সিলেন্স ইন সিনেমা অ্যাওয়ার্ড’। উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার পাশাপাশি রেখা জাতীয় পতাকা উত্তোলন করবেন। এ ছাড়া তাঁর কালজয়ী চলচ্চিত্র ‘উমরাও জান’-এর বিশেষ প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। সম্মাননা প্রসঙ্গে রেখা জানান, ‘উমরাও জান’ তাঁর জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। বিশ্বমঞ্চে এই চলচ্চিত্রকে নতুনভাবে উদযাপিত হতে দেখা তাঁর জন্য অত্যন্ত গর্বের বিষয়। তিনি আরও জানান, চলচ্চিত্র তাঁর জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ এবং এই সম্মান শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং তাঁর সঙ্গে কাজ…
Read More
‘ইন্ডিয়ান আইডল ১৬’ বিজয়ী ওড়িশাকন্যা জ্যোর্তিময়ী

‘ইন্ডিয়ান আইডল ১৬’ বিজয়ী ওড়িশাকন্যা জ্যোর্তিময়ী

কঠিন প্রতিযোগিতার শেষে সকলকে পিছনে ফেলে ‘ইন্ডিয়ান আইডল ১৬’-এর বিজয়ীর মুকুট জিতলেন ওড়িশার কন্যা জ্যোতির্ময়ী নায়ক। তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত অনুরাগীরা। বিজয়ী ঘোষণার পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন তিনি। রবিবার গ্র্যান্ড ফিনালের মঞ্চে বিচারক শ্রেয়া ঘোষালের হাত থেকে ট্রফি গ্রহণ করেন জ্যোতির্ময়ী। পাশাপাশি বিজয়ী হিসেবে পান ২০ লক্ষ টাকার চেক। অনুষ্ঠানের অন্যান্য ফাইনালিস্টদের প্রত্যেককে ৫ লক্ষ টাকার চেক দেওয়া হয়। বিজয়ী হওয়ার পর আবেগঘন হয়ে জ্যোতির্ময়ী বলেন, “বিচারক, দর্শক এবং শ্রোতাদের ভালোবাসা ও সমর্থন ছাড়া এই সাফল্য সম্ভব হত না। ট্রফি হাতে নেওয়ার মুহূর্তেও বিশ্বাস করতে পারছিলাম না যে আমি জিতে গিয়েছি। আমি সত্যিই অভিভূত।” তিনি জানান, ছোটবেলা থেকেই এই…
Read More
বিজয়ের পর এবার রাজনীতিতে ধনুষ?

বিজয়ের পর এবার রাজনীতিতে ধনুষ?

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা-পরিচালক ধনুষ কি এবার রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন? সম্প্রতি তাঁর এক মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। রবিবার একটি রক্তদান শিবিরে উপস্থিত হয়ে ধনুষ সমাজসেবার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে তিনি বলেন, “অনেক মানুষ এক জায়গায় একত্রিত হয়েছেন। এই ঐক্যের মধ্যে বিরাট শক্তি রয়েছে। আমরা চাই, এই শক্তিকে শুধু সাক্ষাতের মধ্যেই সীমাবদ্ধ না রেখে সমাজের কল্যাণে কাজে লাগাতে। নিজেদের এলাকার মানুষের প্রয়োজন বোঝার চেষ্টা করুন এবং সাধ্যমতো তাঁদের পাশে দাঁড়ান। আমি চাই, তোমাদের কাজের জন্য গর্ব অনুভব করতে।” ধনুষের এই বক্তব্য মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এরপরই শুরু হয় নানা জল্পনা। অনেকের মতে, সমাজসেবামূলক কর্মকাণ্ডে অনুরাগীদের…
Read More
রাঘবের সঙ্গে সম্পর্কের গুঞ্জন! মুখ খুললেন শেহনাজ

রাঘবের সঙ্গে সম্পর্কের গুঞ্জন! মুখ খুললেন শেহনাজ

প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে সম্পর্কের স্মৃতি এবং প্রেম নিয়ে নিজের ভাবনা প্রকাশ করলেন অভিনেত্রী শেহনাজ গিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, কোনও সম্পর্ক পূর্ণতা পেল কি না, তার ভিত্তিতে ভালোবাসার মূল্যায়ন করা উচিত নয়। বরং বর্তমানকে উপভোগ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজের নতুন ছবি ‘ইশকনামা’-র প্রচারে দেওয়া সাক্ষাৎকারে শেহনাজ বলেন, “কিছু প্রেমের গল্প পূর্ণ হওয়ার চেয়ে স্মরণীয় হয়ে থাকে। ভালোবাসা পূর্ণ হোক বা না হোক, বর্তমানেই বাঁচা উচিত। ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত পরিকল্পনা অনেক সময় হতাশার কারণ হয়ে দাঁড়ায়।” এদিকে, অভিনেতা রাঘব জুয়ালের সঙ্গে শেহনাজের সম্পর্ক নিয়ে সাম্প্রতিক জল্পনাও উড়িয়ে দিয়েছেন দু’জনেই। রাঘব স্পষ্ট জানান, কোনও মহিলার নিরাপত্তার প্রশ্নে তিনি সবসময়…
Read More
নিট ইস্যুতে সরব নাসিরুদ্দিন-কমল

নিট ইস্যুতে সরব নাসিরুদ্দিন-কমল

নিট প্রশ্নফাঁস ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান ছাত্র আন্দোলনের আবহে এখনও ‘নীরব’ বলিউডের বহু হাইপ্রোফাইল তারকা! এ বিষয়ে সরব হলেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। একই সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে শিক্ষাব্যবস্থার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেতা ও রাজনীতিবিদ কমল হাসানও। এক সাক্ষাৎকারে নাসিরুদ্দিন শাহ অভিযোগ করেন, অনেক তারকাই ব্যক্তিগত স্বার্থের কারণে গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে মুখ খুলতে চান না। বলিউডের নীরবতার কড়া সমালোচনা করে তিনি বলেন, সময়ই বলে দেবে এই অবস্থান কতদিন বজায় থাকবে। অন্যদিকে, সমাজমাধ্যমে দেওয়া এক বার্তায় কমল হাসান শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে দেশের শিক্ষাব্যবস্থার সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের…
Read More
ফের মুক্তি পাচ্ছে ‘নির্বাসিত’

ফের মুক্তি পাচ্ছে ‘নির্বাসিত’

দীর্ঘ দুই দশকের নির্বাসন পর্ব কাটিয়ে কলকাতায় ফিরছেন বিশিষ্ট সাহিত্যিক তসলিমা নাসরিন। তাঁর এই প্রত্যাবর্তনের আবহেই ফের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে জাতীয় ও আন্তর্জাতিক মহলে প্রশংসিত বাংলা ছবি ‘নির্বাসিত’। আগামী ৩১ জুলাই ছবিটির পুনর্মুক্তি হবে, আর তার পরদিন ১ অগাস্ট কলকাতায় ফিরবেন তসলিমা। ২০০৭ সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে কলকাতা ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। সেই নির্বাসনের অভিজ্ঞতাই উঠে এসেছে পরিচালক চূর্ণী গঙ্গোপাধ্যায়ের ‘নির্বাসিত’ ছবিতে। ছবিতে লেখিকার চরিত্রে অভিনয় করেছেন চূর্ণী নিজেই। ‘নির্বাসিত’ ছবির গল্প আবর্তিত হয়েছে তসলিমা নাসরিন ও তাঁর পোষ্য বিড়াল ‘মিনু’-কে ঘিরে। কলকাতা থেকে বিতাড়িত হওয়ার পর তসলিমা ও মিনুর সাময়িক বিচ্ছেদ, তাঁদের মানসিক টানাপোড়েন, একাকিত্ব এবং মানুষ…
Read More
প্রতিম পরিচালিত কোন থ্রিলারে চমক দেবেন চঞ্চল চৌধুরী?

প্রতিম পরিচালিত কোন থ্রিলারে চমক দেবেন চঞ্চল চৌধুরী?

‘চালচিত্র’-এর প্রিক্যুয়েল নিয়ে ফিরছেন পরিচালক প্রতিম ডি গুপ্ত। তবে এবার বড় পর্দায় নয়, জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ হিসেবে আসছে ‘চালচিত্র ২’। সিরিজে আবারও এসিপি কণিষ্ক চ্যাটার্জির চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরীকে। গুরুত্বপূর্ণ ভূমিকায় ফিরছেন অনির্বাণ চক্রবর্তীও। তবে এবার বড় চমক হিসেবে থাকছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এর আগে ‘চালচিত্র’ ছবিতে বাংলাদেশের অভিনেতা জিয়াউল ফারুক অভিনয় করেছিলেন। এবার সেই জায়গায় নতুন আকর্ষণ হয়ে উঠতে পারেন চঞ্চল। সম্প্রতি পরিচালক সিরিজটির শুটিং শুরু করেছেন। ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে মুক্তি পেতে পারে এই সিরিজ। যদিও এ বিষয়ে এখনও পরিচালকের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
Read More
কত কোটি টাকার মালকিন প্রিয়ঙ্কা চোপড়া? 

কত কোটি টাকার মালকিন প্রিয়ঙ্কা চোপড়া? 

বলিউড থেকে হলিউড—দুই অঙ্গনেই সফল ক্যারিয়ার গড়ে তুলেছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। আজ অভিনেত্রীর ৪৪তম জন্মদিন। অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক বিনিয়োগের মাধ্যমেও গড়ে তুলেছেন শতকোটি টাকার সম্পদ। ২০০২ সালে তামিল চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে অভিষেকের পর ২০০৩ সালে বলিউডে যাত্রা শুরু করেন প্রিয়ঙ্কা। ‘ফ্যাশন’, ‘ডন’ ও ‘বাজিরাও মস্তানি’র মতো জনপ্রিয় ছবিতে অভিনয়ের পাশাপাশি আন্তর্জাতিক সিরিজ ও চলচ্চিত্রেও নিজের অবস্থান শক্ত করেছেন। অভিনয়ের বাইরে প্রসাধনী, গয়না ও ফ্যাশন ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন প্রিয়ঙ্কা। ২০২১ সালে তিনি নিজস্ব হেয়ার কেয়ার ব্র্যান্ড চালু করেন। পাশাপাশি প্রযুক্তি, ফ্যাশন ও খাদ্যভিত্তিক একাধিক স্টার্টআপেও তাঁর বিনিয়োগ রয়েছে। সূত্রের খবর, প্রিয়ঙ্কার ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় ৫৮৩ কোটি টাকা।…
Read More
‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগেই অসুস্থ ‘রাম’ রণবীর! কী হয়েছে অভিনেতার?

‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগেই অসুস্থ ‘রাম’ রণবীর! কী হয়েছে অভিনেতার?

‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগেই অসুস্থ হয়ে পড়লেন রণবীর কাপুর। সূত্রের খবর, কনজাংটিভাইটিসে আক্রান্ত হয়েছেন অভিনেতা। তবে শারীরিক অসুস্থতা সত্ত্বেও আগামী ২৪ জুলাই দিল্লিতে আয়োজিত ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। জানা গিয়েছে, রাজধানীর ভারত মণ্ডপমে ‘প্রথম সংকল্প’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানে ‘রামায়ণ’-এর প্রচারঝলক প্রকাশ করা হবে। এই অনুষ্ঠানে চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন শীর্ষস্থানীয় অতিথিদের উপস্থিত থাকার কথা রয়েছে। বর্তমানে অনুষ্ঠানের প্রস্তুতি শেষ পর্যায়ে। বলিউডের একাধিক সূত্রের দাবি, সম্প্রতি রণবীর ও আলিয়া ভাটের কন্যা রাহা কনজাংটিভাইটিসে আক্রান্ত হয়েছিল। সেখান থেকেই অভিনেতার শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে। বর্তমানে তাঁর চোখ লাল হয়ে ফুলে রয়েছে। চিকিৎসকদের পরামর্শ মেনে তিনি…
Read More