22
Dec
ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) গুরুগ্রামের এক শিক্ষা প্রতিষ্ঠানের সমাবর্তন অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আর মঞ্চে দাঁড়িয়ে চাঞ্চল্যকর স্বীকারোক্তিতে ভারতীয় ক্রিকেটে ঝড় তুলেছেন রোহিত।২০২৩ ওডিআই বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে, হৃদয় ভেঙে টুকরো হয়েছিল ১৩৪ কোটি দেশবাসীর। আর সেবার রোহিতের নেতৃত্বে টিম ইন্ডিয়া ঘরের মাঠে দুর্দান্ত পারফর্ম করেছিল কাপযুদ্ধে। টানা ন'ম্যাচ জিতেই ফাইনালে উঠেছিল ভারত। আর তীরে এসেই ডুবেছিল তরী। রোহিত সমাবর্তন অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে বলেন, '২০২৩ বিশ্বকাপ ফাইনালের পর আমি পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছিলাম এবং আমার মনে হচ্ছিল আমি আর এই খেলাটা খেলতে চাই না। কারণ এটা আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছিল এবং আমার…
