18
Dec
অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে দর্শক এই মুহূর্তে দেখছেন ধারাবাহিকে। সম্প্রতি ঘুরতে গিয়েছিলেন। কলকাতায় ফিরেই কাছের মানুষকে হারালেন অভিনেত্রী।বিদেশ থেকে ফিরেই শ্রীময়ী চট্টরাজের পরিবারে বড় অঘটন। শোকের ছায়া চট্টরাজ পরিবারে। কী ঘটেছে? আচমকাই দাদুকে হারালেন অভিনেত্রী। আসানসোলে অভিনেত্রীর মামার বাড়ি। সেখানেই থাকতেন তাঁর মায়ের মা ও বাবা। সুস্থই ছিলেন। হঠাৎই অঘটন ঘটে। দাদুর মৃত্যুর খবর বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী। শ্রীময়ীর একটাই আক্ষেপ রয়ে গিয়েছে, মেয়ে কৃষভির সঙ্গে দাদুর দেখা করানো হল না। পরিকল্পনা করেছিলেন শীঘ্রই মেয়েকে নিয়ে আসানসোলে যাবেন। কিন্তু সব পরিকল্পনাই নষ্ট হয়ে গেল। শ্রীময়ী বললেন, “দাদুর বয়স হয়েছিল ৯৬ বছর। কিন্তু আমার দাদু একেবারে সুস্থ ছিলেন। আজ সকালে…
