04
Apr
অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণ নাড়িয়ে দিয়েছে গোটা টলিউডকে। সেই শোকের রেশ কাটতে না কাটতেই এবার আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিল ‘আর্টিস্ট ফোরাম’। গত ২৯ মার্চ ওড়িশার তালসারিতে শুটিং চলাকালীন রাহুলের রহস্যজনক মৃত্যুর ঘটনায় এবার পুলিশের দ্বারস্থ হতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়রা। শুক্রবার রাতে এক জরুরি বৈঠকের পর ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবারই তারা থানায় এফআইআর দায়ের করবেন। শুক্রবার রাত পৌনে ১১টায় আয়োজিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, ভরত কল ও শান্তিলাল মুখোপাধ্যায়ের মতো চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। বৈঠক শেষে ফোরামের সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় জানান, রাহুলের মৃত্যুর প্রকৃত কারণ জানতে চেয়ে লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা…
