10
Apr
টলিউডের জনপ্রিয় অভিনেতা ও নাট্যকর্মী রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিনোদন জগত। গত ২৯ মার্চ তালসারির সমুদ্রে শুটিং চলাকালীন ঘটে যাওয়া সেই মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিয়েছে এক উজ্জ্বল প্রাণ। কিন্তু রাহুলের এই চলে যাওয়াকে ঘিরে এখন দানা বাঁধছে নানা বিতর্ক। বিশেষ করে দুর্ঘটনার সময় রাহুলের সঙ্গে থাকা সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্রর বেঁচে ফেরা নিয়ে নেটমাধ্যমে শুরু হয়েছে তীব্র কাটাছেঁড়া। এই সংকটজনক সময়ে শ্বেতার সমর্থনে এগিয়ে এলেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী। ২৯ মার্চ, এক অভিশপ্ত রবিবাসরীয় বিকেলে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে সাগরের ঢেউয়ে তলিয়ে যান রাহুল। তাঁর এই মৃত্যু শোক সামলাতে পারছেন না সহকর্মী থেকে ভক্তরা। একইসঙ্গে…
