12
Apr
‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির প্রেক্ষাগৃহে মুক্তির সময়কে নিয়ে ধন্দে দর্শক। চলতি বছরের একটি বহু প্রতীক্ষিত ছবি এটি।একঝাঁক তারকাকে নিয়ে হিন্দু পৌরাণিক কাহিনির প্রেক্ষাপটে তৈরি এই ছবি। দক্ষিণী অভিনেতা প্রভাস, কমল হাসন থেকে বলিউডের অমিতাভ বচ্চন ও সুন্দরী দীপিকা পাড়ুকোন রয়েছেন ছবিটিতে। পরিচালক নাগ অশ্বিনের এই ছবিতে শ্রীকৃষ্ণের শেষ অবতার ‘কল্কি’র চরিত্রে অভিনয় করেছেন প্রভাস। ছবিটি হিন্দি ও তেলুগু, দু’টি ভাষাতেই শুটিং করা হয়েছে । প্রথমে মে মাসের ৯ তারিখে ছবিটির মুক্তি পাওয়ার কথা থাকলেও পরে ছবি নির্মাতাদের তরফে নির্ধারিত দিন বদলে ফেলা হয়। শোনা গিয়েছে, আগামী ৩০মে মুক্তি পাবে ‘কল্কি ২৮৯৮ এডি’। এ রকম একটি বড় বাজেটের ছবির মুক্তি নিয়ে…
