Entertainment

‘বহুরূপী’র শুটিং ফ্লোরে আহত শিবপ্রসাদ, ভর্তি আছেন হাসপাতালে

‘বহুরূপী’র শুটিং ফ্লোরে আহত শিবপ্রসাদ, ভর্তি আছেন হাসপাতালে

নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘বহুরূপী’ ছবিটির জোরকদমে শুটিং চলছে। আবীর চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তী ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন। স্বয়ং শিবপ্রসাদ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। খবর, বৃহস্পতিবার শুটিং করতে গিয়েই কোমরে গুরুতর চোট পেয়েছেন পরিচালক। হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। এই ছবির শুটিং চলছে বিগত কয়েক দিন ধরে ব্যারাকপুরে। সূত্রের খবর, বৃহস্পতিবার ফ্লোরে শিবপ্রসাদ ও আবীর শুটিং করছিলেন। থ্রিলার ছবিটিতে একাধিক অ্যাকশন দৃশ্য এবং স্টান্ট রয়েছে। অন্য এক জন অভিনেতার অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল শিবপ্রসাদের সঙ্গে। উঁচু থেকে লাফ দেওয়ার একটি দৃশ্য ছিল। শিবপ্রসাদ তখনই সহ-অভিনেতার ধাক্কায় কোমরে গুরুতর চোট পান। ইউনিট সূত্রে খবর, কলকাতার একটি বেসরকারি…
Read More
নিজের অতীত নিয়ে কি বললেন নোরা ফতেহি?

নিজের অতীত নিয়ে কি বললেন নোরা ফতেহি?

জন্মসূত্রে কানাডার নাগরিক তিনি। কিন্তু ভারতে নাচের জন্য অনেক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। সম্প্রতি নৃত্যশিল্পী- অভিনেত্রী নোরা ফতেহি বলিউডে কেরিয়ারের ১০ বছর সম্পূর্ণ করলেন। মুম্বইয়ে পা রেখে তাঁর শুরুর দিনের স্মৃতিচারণায় ডুব দিলেন নোরা। প্রকাশ্যে অজানা তথ্য আনলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নোরা কেরিয়ারের শুরুর দিনগুলোর উপর আলোকপাত করেছেন। অভিনেত্রী জানিয়েছেন যে মাত্র ৫ হাজার টাকা সম্বল করে এ দেশে এসেছিলেন তিনি। তিনি মুম্বইয়ে একটি ফ্ল্যাটে ৯ জন মহিলার সঙ্গে ভাগাভাগি করে থাকতেন। সেই অভিজ্ঞতা যে খুব সুখকর ছিল না, সে কথাও নৃত্যশিল্পী খোলসা করেন। নোরা বলেন, ‘‘১ হাজার ডলারের মূল্য তখন বুঝতাম না। একটা তিন কামরার ফ্ল্যাটে ৯ জন ‘উন্মাদ’ মেয়ের…
Read More
দক্ষিণী অভিনেতা অজিতের কাণ্ড দেখে হতবাক অনুরাগীরা

দক্ষিণী অভিনেতা অজিতের কাণ্ড দেখে হতবাক অনুরাগীরা

ফাঁকা জমির মধ্যে দিয়ে একটি কালো গাড়ি প্রায় উড়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে গাড়িটি রাস্তা থেকে নেমে উল্টে গেল।এটি কোনও দুর্ঘটনার দৃশ্য নয়।একটি  ছবির শুটিংয়ের ভিডিয়ো। এ রকম ভিডিয়ো সমাজমাধ্যমে প্রায়ই দেখা যায়। তবে অন্য একটি ভিডিয়ো থেকে যখন জানা গেল গাড়ির চালকের আসনে বসেছিলেন দক্ষিণী সুপারস্টার অজিত কুমার, তখন অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ সৃষ্টি করেছে। অজিত কুমার এই মুহূর্তে ‘বিদা ময়ুর্চি’ নামে একটি ছবির শুটিংয়ে ব্যস্ত । সেই ছবিতেই এরূপ দুর্ধর্ষ স্টান্ট করে চমকে দিয়েছেন তিনি। শুটিংয়ে তিনি কোন ‘বডি ডাবল’ ব্যবহার করেননি। ছবির প্রযোজনা সংস্থার তরফে এক্স হ্যান্ডেলে তিনটি ভিডিয়ো পোস্ট করে সঙ্গে লেখা হয়েছে, ‘‘সাহসিকতার কোনও সীমা নেই।…
Read More
অ্যাকাডেমির নজরে দীপিকা, সম্মানিত ‘বাজিরাও মস্তানি’

অ্যাকাডেমির নজরে দীপিকা, সম্মানিত ‘বাজিরাও মস্তানি’

দীপিকা পাড়ুকোনের সঙ্গে অস্কারের যোগসূত্র আরও নিবিড় হতে চলেছে । গত বছর অভিনেত্রী অস্কার মঞ্চে পুরস্কার প্রদানে উপস্থিত ছিলেন । এ বার অ্যাকাডেমি তাঁদের সমাজমাধ্যমের পাতায় দীপিকার ‘দিওয়ানি মস্তানি’ গানের দৃশ্য ভাগ করে নিয়েছে। তা দেখে অভিনেত্রীর অনুরাগীদের মনে স্বাভাবিক ভাবেই খুশির হাওয়া। অ্যাকাডেমি তাদের ইনস্টাগ্রামে দীপিকার ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাজিরাও মস্তানি’ ছবির ‘দিওয়ানি মস্তানি’ গানটি ভাগ করে নিয়েছে।পরিচালক সঞ্জয় লীলা ভন্সালীর এই ছবিতে দীপিকা ছাড়াও রণবীর সিংহ ও প্রিয়ঙ্কা চোপড়াও ছিলেন। বিষয়টি দীপিকার স্বামী রণবীরের দৃষ্টি এড়ায়নি। ওই ভিডিয়োর নীচে বাজিরাও রণবীর লেখেন, ‘‘মুগ্ধ করেছে।’’ শ্রেয়া ঘোষাল এই গানটি গেয়েছিলেন । তিনিও মন্তব্য বাক্সে অস্কার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। অনুরাগীদের…
Read More
গোপনে কি সোহম এবং সোলাঙ্কি প্রেম করছেন?

গোপনে কি সোহম এবং সোলাঙ্কি প্রেম করছেন?

ইন্ডাস্ট্রির অন্দরে তাদের সম্পর্কের গুঞ্জন কান পাতলেই শোনা যায়। যদিও তা নিয়ে কেউ মুখ খোলেননি কখনই। সম্প্রতি অভিনেত্রী নিজের বিবাহ বিচ্ছেদ নিয়ে কথা বলেছেন। ক্রমেই ঘনিষ্ঠতা বাড়ছে দুজনের মধ্যে তা স্পষ্ট। সোহমের জন্মদিন ৪ এপ্রিল। তাঁর উদ্দেশ্যে এই বিশেষ দিনে এল স্পেশাল মেসেজ। সোলাঙ্কির পোস্টে দেখা মিলল দু' জনের। কানাঘুষোয় শোনা যায় সোহম মজুমদারের সঙ্গে সোলাঙ্কি নাকি চুপিচুপি প্রেম করছেন। তবে সোলাঙ্কির মতে, সোহম এবং তিনি শুধুই ভালো বন্ধু। অভিনেত্রী মুখে এটা বললেও, মাঝে মধ্যেই মুম্বইয়ে একই জায়গা থেকে তাঁদের আলাদা আলাদা ছবি পোস্ট করতে দেখা যায়। সৌরভ চক্রবর্তীর পরিচালনায় দুজনে ‘সাড়ে সাইত্রিশ’ নামের এক ওয়েব সিরিজে কাজও করেছেন। সেই…
Read More
তাপসী পান্নু কিভাবে সাজলেন নিজের বিয়েতে?

তাপসী পান্নু কিভাবে সাজলেন নিজের বিয়েতে?

তাপসী লাল রঙের আনারকলি চুড়িদার পড়ে বিয়ের মণ্ডপের দিকে নাচতে নাচতে এগিয়ে যাচ্ছেন, বিনুনি বেঁধেছেন পঞ্জাবি স্টাইলে, সঙ্গে গয়না, চোখে সানগ্লাস ৷ একটি পঞ্জাবি গান ব্যাকগ্রাউন্ডে চলছে৷ বোঝাই যাচ্ছে পঞ্জাবি মতেই বিয়ে হয়েছে তাঁদের। তাপসী অন্যান্য নায়িকাদের বিয়ের স্টাইল থেকে একেবারেই অন্যপথে হেঁটেছেন। নায়িকারা সাধারণ লেহেঙ্গাতেই সাজেন। তবে তাপসী সালোয়ার কামিজ বেছে নিয়েছেন। পাশাপাশি সেই স্টাইলে বাড়তি হল সানগ্লাস। তারকা জুটির মিষ্টি ভিডিয়োতে মালাবদলের ভিডিয়ো এখন ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ সর্বভারতীয় সংবাদসূত্রের খবর, বিয়েটি হয়েছে উদয়পুরে এবং এটি একটি অত্যন্ত পারিবারিক বিয়ে ছিল। প্রি-ওয়েডিং উত্সব শুরু হয় ২০ মার্চ থেকে। এই দম্পতি খুব নিশ্চিত ছিলেন যে তারা তাদের বড় দিনে…
Read More
সত্যজিৎ নিয়ে বিশেষ উপলব্ধি মুগ্ধ আয়ুষ্মান

সত্যজিৎ নিয়ে বিশেষ উপলব্ধি মুগ্ধ আয়ুষ্মান

সত্যজিৎ রায় শুধুমাত্র বাংলা নয়, সারা বিশ্বের সিনে অনুরাগীদের জন্যই এক অনুপ্রেরণা। তাঁর তৈরি সিনেমা এখনও বিশ্বের সেরা ছবির তালিকায় অনায়াসেই জায়গা করে নেয়। এমন মানুষের ম্যাজিকে মুগ্ধ বলিউড তারকা আয়ুষ্মান খুরানা । ‘মাস্টার স্টোরিটেলার’কে তিনি জানালেন কুর্নিশ। জানালেন তাঁর নিজের উপলব্ধির কথা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের ম্যাগাজিনের পক্ষ থেকে ১০০ বছরের সেরা ১০০ সিনেমার তালিকা প্রকাশ করা হয়েছিল ।আর তাতেই জায়গা করে নেয় সত্যজিৎ রায়ের সিনেমা ‘পথের পাঁচালী’। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই খবর শেয়ার করে আয়ুষ্মান লেখেন, “আমাদের সবাইকে অনুপ্রেরণা দেন সত্যজিৎ রায় ।তাঁর সিনেমার মধ্যে প্রতিবার আপনি কিছু না কিছু আবিষ্কার করতে পারবেন। সিনেমা যে কতটা অনুপ্রেরণামূলক হতে পারে…
Read More
বিপদের মুখে স্বস্তিকা, কী জানালেন অভিনেত্রী?

বিপদের মুখে স্বস্তিকা, কী জানালেন অভিনেত্রী?

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁর ঠোঁটকাটা বলে দুর্নাম আছে। তবে তিনি নির্ভীক বরাবরই। কিন্তু বিপত্তি এ সপ্তাহের শুরুতেই। ফেসবুক হ্যাকড্‌ হয়েছে অভিনেত্রীর। এমনিতেই তিনি সমাজমাধ্যমে বেশ সক্রিয়। নিজের ব্যক্তিগত জীবন থেকে সমাজে সবার খুঁটিনাটি তুলে ধরেন সেখানে। তবে স্বস্তিকা প্রথম নন, তারকাদের পেজ বিভিন্ন সময়ে হ্যাক করা যেন চল হয়ে উঠেছে। যার ফলে মাঝেমধ্যে লাখ লাখ ফলোয়ারও অনেক তারকাকে খোয়াতে হয়েছে। বুধবার সকালে অভিনেত্রী ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, ‘‘আমার ফেসবুক পেজ হ্যাক্‌ড হয়েছে। এই সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছে আমার টিম। যদি কোনও অপমানজনক বা অশ্লীল পোস্ট নজরে পড়ে তা হলে দয়া করে এড়িয়ে যান, এবং জানবেন সেটি আমি…
Read More
আরবাজ়ের দ্বিতীয় স্ত্রী সুরা এমন কি করলেন, যা মালাইকা পারেননি?

আরবাজ়ের দ্বিতীয় স্ত্রী সুরা এমন কি করলেন, যা মালাইকা পারেননি?

রূপটানশিল্পী সুরা খানকে বিয়ে করে এখন বেশ খোশমেজাজে রয়েছেন সলমনের ভাই। বিয়ের পর আরবাজ় খানের অতীত সম্পর্ক নিয়ে বহু চর্চা হয়েছে। আরবাজ় অভিনেত্রী এর আগে মালাইকা অরোরার সঙ্গে ১৯ বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন। ২০১৬ সালে সেই বিয়ে ভাঙে। আরবাজ়ের জীবনে তার পর প্রেম আসে, তবে নিজের থেকে বেশ অনেকটাই ছোট সুরাকে মনে ধরে অভিনেতার। বেশ কয়েক বার ছবিশিকারিদের সামনে স্ত্রীর সঙ্গে আরবাজ়ের ভালবাসা প্রকাশ পেয়েছে। তবে আগে অভিনেতা এমনটা ছিলেন না। বরাবরই এড়িয়েই চলতেন আলোকচিত্রীদের। কিন্তু সুরার সঙ্গে বিয়ের পরই বদলে গিয়েছেন তিনি। আরবাজ় নিজেই স্বীকার করলেন। তারকাদের দেখলে ক্যামেরা নিয়ে ছোটা ছবিশিকারিদের প্রবণতা। তারকাদের ক্যামেরাবন্দি হওয়ার ইচ্ছা থাকুক বা…
Read More
অজয়ের জন্মদিনে বাংলা থেকেই বিশেষ শুভেচ্ছা কাজলের

অজয়ের জন্মদিনে বাংলা থেকেই বিশেষ শুভেচ্ছা কাজলের

কাছের মানুষটি জন্মদিনে সঙ্গে নেই। মঙ্গলবার ৫৫তম জন্মদিন অজয় দেবগনের। কিন্তু এই বিশেষ দিনে কাজল তাঁর থেকে দূরে রয়েছেন। কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কাজল ‘মা’ ছবির শুটিংয়ে ব্যস্ত। তবে তিনি প্রাণের মানুষটিকে বিশেষ দিনে শুভেচ্ছা জানাতে ভোলেননি। দূরত্বকে হার মানিয়ে সমাজমাধ্যমেই লিখলেন স্বামীর উদ্দেশে বিশেষ শুভেচ্ছাবার্তা। কাজল অজয়ের একটি ছবি মঙ্গলবার সমাজমাধ্যমে পোস্ট করেছেন। কাজল লিখেছেন, ‘‘আমি জানি, জন্মদিনে তুমি কেকের কথা চিন্তা করেই আনন্দে লাফালাফি শুরু করেছ এবং হাততালি দিতে শুরু করেছ। আমার শুভেচ্ছার মাধ্যমেই না হয় তোমার দিনটা শুরু হোক।’’ এরই সঙ্গে কাজল আরও লিখেছেন, ‘‘ওর জন্মদিন উদ্‌যাপনের কোনও ভিডিয়ো যদি কারও কাছে থাকে, তা হলে দয়া করে…
Read More