বিনোদন

অনন্ত আম্বানীর জন্মদিনে সলমন, রণবীরের বিশেষ বার্তা

অনন্ত আম্বানীর জন্মদিনে সলমন, রণবীরের বিশেষ বার্তা

গুজরাটের জামনগরের বনতারায় জমকালো আয়োজন। আম্বানী পরিবারের অনুষ্ঠানে আরও একটি তারকাখচিত সন্ধ্যা। অনন্ত আম্বানীর ৩১তম জন্মদিনকে ঘিরে প্রাক্-উৎসব শুরু হয়েছে দু’দিন আগেই। সেখানে উপস্থিত হয়েছেন বলিউডের প্রথম সারির একাধিক তারকারা। আম্বানীদের ঘনিষ্ঠ অতিথি শাহরুখ খান ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন জামনগরে। সমাজমাধ্যমে অনন্তকে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, “অনন্ত আম্বানীকে জন্মদিনের শুভেচ্ছা। তুমি যা যা ভালো কাজ করো, সেগুলো করতে থাকো। নিজের কাজের মাধ্যমে মানুষের মুখে হাসি ফোটাতে থাকো। ঈশ্বর তোমার মঙ্গল করুন।”অন্যদিকে সলমন খান এক মজার ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে অনন্তের কাঁধে চেপে রয়েছেন তিনি। ছবির সঙ্গে তাঁর বার্তা, “এই ছেলেটা একদিন গোটা দেশকে এ ভাবেই তুলে ধরবে। আমার ছোট…
Read More
শোক নিয়েই শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা

শোক নিয়েই শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা

শোক নিয়েই কাজে ফিরলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। শুক্রবার তিনি যোগ দিলেন পরিচালক শমীক রায়চৌধুরীর নতুন সিরিজ ‘তারকাটা’-র শুটিংয়ে। সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন প্রিয়াঙ্কা। রয়েছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ও। এই সিরিজের মাধ্যমেই প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন তিনি। ঘনিষ্ঠ সূত্রে খবর, সিরিজটির শুটিংয়ের আর মাত্র কয়েকদিন বাকি। ১০, ১১ এবং ১৩ এপ্রিল নির্ধারিত রয়েছে শুটিংয়ের দিন। তার মধ্যেই ১০ এপ্রিলের শিডিউলে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা। পরবর্তী দিনগুলোতেও তিনি শুটিংয়ে অংশ নেবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। দক্ষিণ কলকাতার বেহালা সংলগ্ন একটি লোকেশনেই চলছে শুটিং। শুটিং শুরুর খবর নিশ্চিত করেছেন পরিচালক নিজেই, যদিও এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি তিনি। এ দিনের শুটিংয়ে উপস্থিত…
Read More
প্রথম বিবাহ বিচ্ছেদের পরে কী অবস্থা হয়েছিল আমিরের?

প্রথম বিবাহ বিচ্ছেদের পরে কী অবস্থা হয়েছিল আমিরের?

প্রায়শই নানা আলোচনায় থাকেন অভিনেতা আমির খান। সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এখন জীবনের বড় অংশটাই তিনি পরিবারের সঙ্গে কাটাতে চান। অভিনয় জীবনের শুরুর দিকে কাজের চাপে পরিবারকে পর্যাপ্ত সময় দিতে পারেননি বলেও স্বীকার করেছেন তিনি। এই প্রসঙ্গেই নিজের প্রথম বিবাহবিচ্ছেদের অভিজ্ঞতা ভাগ করে নেন আমির। তিনি জানান, প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে বিচ্ছেদের পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। দুই সন্তানকে নিয়ে রিনা আলাদা হয়ে যাওয়ার পর তীব্র একাকীত্বে ভুগতেন তিনি। তাঁর পক্ষে, দীর্ঘ ১৬ বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদ মেনে নেওয়া সহজ ছিল না। আমিরের কথায়, সেই সময় একেবারেই ভেঙে পড়েছিলেন তিনি। মদ্যপানের  অভ্যেস না থাকলেও, বিচ্ছেদের পর তাঁর পরিস্থিতি…
Read More
কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ জরীন

কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ জরীন

বলিউড অভিনেত্রী জরীন খানের জীবনে নেমে এল শোকের ছায়া। দীর্ঘ অসুস্থতার পর মঙ্গলবার সকালে প্রয়াত হন তাঁর মা পরভীন খান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ শেষকৃত্য সম্পন্ন হয়। মায়ের মৃত্যুর খবর সমাজমাধ্যমে নিজেই জানান অভিনেত্রী। তিনি জানান, গত কয়েক বছর ধরেই বারবার অসুস্থ হয়ে পড়ছিলেন তাঁর মা। ফলে কাজ থেকেও বিরতি নিতে বাধ্য হয়েছিলেন তিনি। নিজের মায়ের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্কের কথা আগেও একাধিকবার জানিয়েছেন জরীন। কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, “আমি মায়ের উপর প্রত্যেক মুহূর্তে নির্ভরশীল। মাকে ছাড়া এক পা চলতে পারি না।” সেই কাছের মানুষকেই হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী।
Read More
৪৫-এ পা অল্লু অর্জুনের

৪৫-এ পা অল্লু অর্জুনের

দক্ষিণী চলচ্চিত্র জগতের ‘সুপারস্টার’ অল্লু অর্জুন। আজ তাঁর ৪৫তম জন্মদিন। ‘পুষ্পা’ খ্যাত এই অভিনেতা আজ প্যান-ইন্ডিয়া সুপারস্টার হলেও, ছোটবেলায় চাইতেন নাসার বিজ্ঞানী হতে। চেন্নাইয়ের সেন্ট প্যাট্রিক স্কুলে পড়াশোনার পর সপরিবারে হায়দরাবাদে চলে আসেন তিনি। সেখানে এমএসআর কলেজ থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে স্নাতক হন। বাঁধাধরা নিয়মের চাকরি কখনোই পছন্দ ছিল না অর্জুনের। তাই অ্যানিমেশন নিয়েও পড়াশোনা শুরু করেন তিনি। শেষপর্যন্ত অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন। ২০০৩ সালে ‘গঙ্গোত্রী’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তাঁর। এরপর একে একে ‘বানি’, ‘পারাগু’, ‘হ্যাপি’-র মতো ছবি করেন। শুরুতে ‘চকোলেট হিরো’ ইমেজে দেখা গেলেও ‘আর্যা ২’ থেকে নিজেকে ভাঙতে শুরু করেন অভিনেতা। এরপর অ্যাকশন ঘরানার ছবিতে…
Read More
‘ধুরন্ধর’-এর গানেই বাজিমাত, সঙ্গীতপ্রেমীদের মন জয় শাশ্বতর

‘ধুরন্ধর’-এর গানেই বাজিমাত, সঙ্গীতপ্রেমীদের মন জয় শাশ্বতর

বক্সঅফিসে জমজমাট ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। রণবীর সিংহয়ের দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি ছবির সঙ্গীতও সমানভাবে দর্শকদের মন জয় করেছে। দেশ-বিদেশের সুরের মেলবন্ধনে তৈরি গানগুলি ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে সঙ্গীতপ্রেমীদের প্লে-লিস্টে। আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সঙ্গীত পরিচালক শাশ্বত সচদেব।শাস্ত্রীয় ও পাশ্চাত্য সঙ্গীতের মেলবন্ধনে নিজস্ব ধারা তৈরি করা শাশ্বত, এই ছবিতেও সেই স্বাক্ষর রেখেছেন। ‘জান সে গুজরতে হ্যাঁয়’, ‘জাইয়ে সজনা’ ও ‘মন অটকেয়া’ মতো ছবির জনপ্রিয় গানগুলি চিত্রনাট্যের সঙ্গে মিলিয়ে নতুন আঙ্গিকে উপস্থাপন করেছেন তিনি।১৯৮৭ সালে জয়পুরে জন্ম শাশ্বতের। মাত্র তিন বছর বয়স থেকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে হাতেখড়ি। দীর্ঘ ২১ বছর উস্তাদ রমজান খানের কাছে তালিম নেওয়ার পাশাপাশি পাশ্চাত্য সঙ্গীত ও পিয়ানোতেও দক্ষতা অর্জন…
Read More
৮৩-তেও কাজই জীবনের একমাত্র ছন্দ অমিতাভর

৮৩-তেও কাজই জীবনের একমাত্র ছন্দ অমিতাভর

৮৩ বছর বয়স। তবুও কাজে বিন্দুমাত্র বিরাম নেই। বরং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেন আরও বেশি করে কাজে নিজেকে ডুবিয়ে দিচ্ছেন বলিউডের ‘বিগ বি’ অমিতাভ বচ্চন। অভিনেতার এই অদম্য কর্মস্পৃহা নিয়ে অনুরাগীদের মধ্যে যেমন কৌতূহল রয়েছে, তেমনই রয়েছে উদ্বেগও। এত পরিশ্রম তাঁর স্বাস্থ্যের উপর কী প্রভাব ফেলছে, তা নিয়েও উঠছে প্রশ্ন। সম্প্রতি নিজের ব্লগে এই প্রসঙ্গেই মুখ খুলেছেন অমিতাভ। সেখানে তিনি জানান, কাজ তাঁর দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। একদিন কাজ না থাকলেই তিনি অস্বস্তি অনুভব করেন। তাঁর কথায়, “একটা দিন কাজ না করতে পারলে ভালো  লাগে না। রুটিনে হঠাৎ পরিবর্তন এলে জীবনের ভারসাম্য নষ্ট হয়ে যায়। দিনটা অচেনা মনে হয়।”…
Read More
মুম্বই বিতর্কের জেরে টানা কনসার্ট বাতিল কর্ণ আউজলার

মুম্বই বিতর্কের জেরে টানা কনসার্ট বাতিল কর্ণ আউজলার

একাধিক কনসার্ট বাতিল হওয়ায় ফের বিপাকে পড়েছেন পাঞ্জাবি গায়ক কর্ণ আউজলা। ৩ এপ্রিল কলকাতায় সফল অনুষ্ঠান করার পর লখনউ (১০ এপ্রিল) ও লুধিয়ানার (১২ এপ্রিল) শো বাতিলের খবর সামনে এসেছে।এই ধারাবাহিক বাতিলের নেপথ্যে রয়েছে মুম্বইয়ে আয়োজিত একটি শো। গত ৩ মার্চ, মুম্বইয়ের এমএমআরডিএ মাঠে দোল উপলক্ষ্যে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন কর্ণ। অভিযোগ, তীব্র গরমে খোলা আকাশের নিচে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হওয়ায় বহু দর্শক অসুস্থ হয়ে পড়েন। অতিরিক্ত ভিড়ের কারণে পদদলিত হওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয়েছিল বলে অভিযোগ।এই ঘটনার জেরে তীব্র সমালোচনার মুখে পড়েন গায়ক। এরপরই তাঁর ১০ এপ্রিল লখনউ এবং ১২ এপ্রিল লুধিয়ানার অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নেওয়া…
Read More
প্রকাশিত চলতি সপ্তাহের টিআরপি তালিকা

প্রকাশিত চলতি সপ্তাহের টিআরপি তালিকা

প্রকাশিত হয়েছে চলতি সপ্তাহের টিআরপি তালিকা। এই সপ্তাহেও শীর্ষস্থান ধরে রেখেছে পারুল ও রায়ানের জনপ্রিয় কাহিনি ‘পরিণীতা’। ৬.৩ রেটিং নিয়ে প্রথম স্থানে রয়েছে এই ধারাবাহিক। দ্বিতীয় স্থানে রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’। ইন্দ্রজিৎ বসু ও তৃণা সাহার নতুন জুটি অল্প দিনেই দর্শকের মন জয় করেছে। কাহিনিতে নায়ক-নায়িকার ঘনিষ্ঠতা বাড়ায় রেটিংয়ে তার ইতিবাচক প্রভাব পড়েছে। ৬.০ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিক। একই রেটিং নিয়ে যৌথভাবে এই স্থানে রয়েছে ‘জোয়ার ভাঁটা’। তৃতীয় স্থানে উঠে এসেছে ‘রাঙামতি তীরন্দাজ’। ধারাবাহিকটির প্রাপ্ত নম্বর ৫.৯। চতুর্থ স্থানে রয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’, প্রাপ্ত নম্বর ৫.৭। ৫.৪ রেটিং নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ‘ও মোর দরদিয়া’।
Read More
প্রথম ঝলকেই নজর কাড়ল নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’

প্রথম ঝলকেই নজর কাড়ল নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’

হনুমানজয়ন্তীর বিশেষ দিনে প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির প্রথম ঝলক। নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবিতে রামের ভূমিকায় দেখা যাবে অভিনেতা রণবীর কাপুরকে। নমীত মলহোত্রা প্রযোজিত এই ছবির ভিএফএক্স নিয়ে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। ছবির ভিএফএক্স নির্মাণে যুক্ত রয়েছে আটবার অস্কারজয়ী আন্তর্জাতিক স্টুডিয়ো। শুধু ভিজ্যুয়াল নয়, ছবির আবহসঙ্গীতও মন কেড়েছে দর্শকদের। সঙ্গীত পরিচালনায় রয়েছেন এআর রহমান এবং হ্যান্স জিমার। এই ছবিতে সীতার চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী, আর রাবণের ভূমিকায় দেখা যাবে দক্ষিণী অভিনেতা যশ-কে। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সানি দেওল ও রবি দুবে। রণবীরের এই নতুন লুক সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী আলিয়া ভট্টও।
Read More