বিনোদন

‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির পরে কোন ছবিতে ফিরছেন দিব্যজ্যোতি? 

‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির পরে কোন ছবিতে ফিরছেন দিব্যজ্যোতি? 

‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির হাত ধরে বড়পর্দায় অভিষেক হল অভিনেতা দিব্যজ্যোতি দত্তের। গৌরাঙ্গ চরিত্রে দিব্যজ্যোতির অভিনয় সাড়া ফেলেছে দর্শকমহলে। একসময় ধারাবাহিকে নায়কের চরিত্রে তাঁর অভিনয় মন জয় করেছিল দর্শকের। বড়পর্দায় কাজ করার পর আবারও তাঁকে ছোটপর্দায় দেখা যাবে কিনা সেই প্রশ্ন অনেকের। তবে দিব্যজ্যোতি জানান, ধারাবাহিক, ওয়েব সিরিজ ও বড়পর্দা সব মাধ্যম থেকে কাজের সুযোগ এলেও এখনই তিনি কিছু ভাবছেন না। আগামিকাল কী হবে সেটাই নিশ্চিত করে বলা যায় না। কাজেই সকলের কাছেই সময় চেয়ে নিয়েছেন তিনি। আপাতত শরীরচর্চা আর কড়া ডায়েটে মজেছেন তিনি। তবে শীঘ্রই নতুন কাজে ফিরবেন বলে আশা করছেন অভিনেতা।
Read More
কলকাতায় হাজির কল্কি কেকলাঁ

কলকাতায় হাজির কল্কি কেকলাঁ

কলকাতায় এসে পৌঁছালেন মায়ানগরীর অভিনেত্রী কল্কি কেকলাঁ। প্রযোজক নিখিল আডবাণীর আসন্ন ভৌতিক-রহস্য-রোমাঞ্চ সিরিজ 'কহর'-এ দেখা যাবে তাঁকে। বিপরীতে পরমব্রত চট্টোপাধ্যায়। পরিচালনায় অনন্যা বন্দ্যোপাধ্যায়, গৌরব চাওলা। প্রযোজনায় এমি এন্টারটেনমেন্ট। শুটিংয়ের কারণেই কলকাতায় হাজির অভিনেত্রী। রবিবার থেকে বাগবাজারের তস্য গলি পরিণত হয়েছে শুটিং ফ্লোরে। সকাল সকাল সেখানে মোতায়েন পুলিশ ভ্যান। পাশের বাড়ির মেয়ের মতোই চেয়ারে বসে কল্কি। 'অ্যাকশন' শব্দেই ক্যামেরার মুখোমুখি। সংলাপ বলে দাঁড়াতেই 'কাট'। শুটিং দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয়রাও। এদিন এভাবেই বাগবাজার এবং কলেজ স্ট্রিটে চলল শুটিং। সোমবারেও চলছে শুটিং। শুটের ফাঁকে কলেজ স্ট্রিটে ফুটপাথের উপরে বসে থাকতে দেখা গিয়েছে পরম-কল্কি জুটিকে।
Read More
বড়পর্দায় ফিরছে ‘নায়ক’

বড়পর্দায় ফিরছে ‘নায়ক’

২০০১ সালে মুক্তি পেয়েছিল অনিল কাপুর অভিনীত সুপারহিট ছবি ‘নায়ক: দ্য রিয়্যাল হিরো’। নায়িকা রানি মুখোপাধ্যায়। অনিল-রানি জুটি মন কেড়েছিল দর্শকদের। ২৫ বছর আগের পর্দার সেই ‘শিবাজী রাও’ চরিত্র আজও অমলিন দর্শকের স্মৃতিতে। ফের বড়পর্দায় আসতে চলেছে ‘নায়ক ২’। নতুন ছবিতে প্রধান চরিত্রে কাকে দেখা যাবে, তা এখনও স্পষ্ট নয়। ছবির পরিচালক দীপক মুকুট বলেন, “এত তাড়াতাড়ি এই বিষয়ে কিছু বলতে চাই না। সবটাই রয়েছে প্রাথমিক পর্যায়ে। কারা অভিনয় করবেন, এখনও পর্যন্ত তা চূড়ান্ত হয়নি।” তবে ছবির প্রযোজনার দায়িত্বে থাকছেন অনিল কাপুর, এ কথা নিশ্চিত করেন পরিচালক।
Read More
জন্মদিনে অনুরাগীদের জন্য বিশেষ আয়োজন দীপিকার  

জন্মদিনে অনুরাগীদের জন্য বিশেষ আয়োজন দীপিকার  

৪০ বছরে পা দিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। জন্মদিন উপলক্ষে অনুরাগীদের জন্য মুম্বইয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন দীপিকা। এখানেই অনুরাগীদের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেন তিনি। বড়দিনের আবহ বজায় রেখে একটি বিরাট ‘ক্রিসমাস ট্রি’ দিয়ে সাজানো হয় অন্দরমহল। ছিল জমজমাটি খাবারের আয়োজন। ইন্দো-ওয়েস্টার্ন খাবার থেকে শুরু করে দক্ষিণী খাবার, নানা রকমের চাট ও মিষ্টি-ডেজার্টে ভরপুর মেনু। অনুরাগীদের সামনে কেকও কাটেন দীপিকা।   অনুরাগীদের ভালোবাসায় আপ্লুত দীপিকা। মানসিক স্বাস্থ্য নিয়ে প্রায়ই বার্তা দিয়ে থাকেন অভিনেত্রী। তাঁর কথায়, “কখনও হাল ছেড় না। এভাবেই চলতে থাকো। তোমরা যা ভাবছ, তার চেয়ে অনেক ভালো কাজ করছ। অনেক ভালোবাসা।”
Read More
‘ওহ্ মাই গড্ ৩’-এ অক্ষয়ের বিপরীতে রানি?

‘ওহ্ মাই গড্ ৩’-এ অক্ষয়ের বিপরীতে রানি?

জনপ্রিয় ‘ওহ্ মাই গড্‌’ ফ্র্যাঞ্চাইজিতে দেখা যেতে পারে অভিনেত্রী রানি মুখোপাধ্যায়কে। জল্পনা সত্যি হলে অক্ষয় কুমারের বিপরীতে এটিই হবে তাঁর প্রথম ছবি। ইতিমধ্যেই ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়ে গিয়েছে। চলতি বছরের মাঝামাঝি শুটিংও শুরু হয়ে যাবে বলে ঘনিষ্ঠ সূত্রের খবর। পরিচালক অমিত রাই এবার আরও বেশি সময়োপযোগী গল্প উপহার দিতে চলেছেন দর্শকদের।   যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না হলেও নব্বইয়ের দশকের দুই তারকাকে প্রথম বার বড়পর্দায় দেখা যাবে, এই খবর ছড়াতেই ছবি নিয়ে আশা বেড়েছে অনুরাগীদের। উল্লেখ্য, ফেব্রুয়ারিতে ‘মরদানি ৩’ নিয়ে বড়পর্দায় ফিরছেন রানি। অন্যদিকে, ‘ওহ্ মাই গড্‌’-এর প্রথম ছবি রিলিজ হয় ২০১২ সালে। ২০২৩ সালে রিলিজ হয় ‘ওহ্…
Read More
মান্না দে-র কালজয়ী গান ‘কফি হাউস’-এর আড্ডা এবার বড় পর্দায়, প্রকাশিত হলো নতুন ছবির চরিত্রদের প্রথম লুক

মান্না দে-র কালজয়ী গান ‘কফি হাউস’-এর আড্ডা এবার বড় পর্দায়, প্রকাশিত হলো নতুন ছবির চরিত্রদের প্রথম লুক

বাঙালির নস্ট্যালজিয়ার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে থাকা মান্না দে-র বিখ্যাত গান কফি হাউসের সেই আড্ডাটা এবার রূপ নিচ্ছে সিনেমায়। দীর্ঘদিন ধরে প্রজন্মের পর প্রজন্ম এই গানকে স্মৃতির ভাণ্ডার হিসেবে আগলে রেখেছে। সেই আবেগকে কেন্দ্র করেই নির্মিত হচ্ছে নতুন বাংলা ছবি, যেখানে দর্শকরা দেখতে পাবেন গানের ছয় বন্ধুর অজানা গল্প। গানে উল্লেখিত চরিত্র—সুজাতা, রমা, নিখিলেশ, ডি’সুজ়া, অমল ও মইদুল—এবার সিনেমার পর্দায় জীবন্ত হয়ে উঠবে। গানের মাধ্যমে শ্রোতারা তাঁদের জীবনের কিছু টুকরো গল্প জানলেও, সিনেমায় উন্মোচিত হবে তাঁদের অজানা অধ্যায়। কে কার প্রেমে পড়েছিলেন, কেন রমা রায় শেষ জীবনে মানসিক রোগে আক্রান্ত হয়েছিলেন, কিংবা সংসার জীবনে সুখী সুজাতার শেষ দিনগুলো কেমন ছিল—এসব প্রশ্নের…
Read More
দেখা হল না শেষ ছবি! মনে কোন কষ্ট নিয়ে চলে যেতে হল ধর্মেন্দ্রকে?

দেখা হল না শেষ ছবি! মনে কোন কষ্ট নিয়ে চলে যেতে হল ধর্মেন্দ্রকে?

সম্প্রতি মুম্বইয়ে ‘ইক্কিস’ ছবির বিশেষ প্রদর্শনে হাজির হন ছবির কলাকুশলীরা। ছিলেন না কেবল বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র! ছোট থেকেই  অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। সেই টানেই চাকরি ছেড়ে লুধিয়ানা থেকে মুম্বইয়ে আসেন ধর্মেন্দ্র। কিন্তু ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করার পথ মোটেই মসৃণ ছিল না। অভিনয়ে সুযোগ না পেয়ে পাঞ্জাব ফিরে যাওয়ার সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছিলেন তিনি। এরপরেই ‘পত্থর অউর ফুল’ ছবির মাধ্যমে সাফল্য পান। সেই শুরু, এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। এই গল্পটা অনেকেই জানেন। তবে বহু বছর আগে পাঞ্জাব ছাড়ার কষ্টটা যেন  জমে ছিল অভিনেতার বুকে। সেই বেদনার কথাই জানালেন ‘ইক্কিস’ ছবির পরিচালক শ্রীরাম রাঘবন। তাঁর কথায়, “এই…
Read More
বছরশেষে ফের কষ্টে কিম কার্দাশিয়া

বছরশেষে ফের কষ্টে কিম কার্দাশিয়া

পরীক্ষা দিয়ে খানিক ভয়েই ছিলেন! পাশ করবেন কিনা এই প্রশ্নে মন অস্থির হলিউড অভিনেত্রী কিম কার্দাশিয়ানের। অবশেষে সেই ভাবনাই সত্যি হয়  অভিনেত্রীর। আইন পরীক্ষায় অকৃতকার্য কিম। বছরশেষে এক সাক্ষাৎকারে ফের সেই ব্যথা সামনে এল। কিমের স্বীকারোক্তি, “পরীক্ষা দিয়ে আঁচ করেছিলাম, খুব খারাপ কিছু ঘটতে চলেছে। প্রশ্নের উত্তরগুলো খুব ভালো লিখতে পারিনি। তবুও আশা করেছিলাম, যদি ভালো কিছু ঘটে। কিন্তু ভালো কিছু ঘটল না।” আইনের ছাত্রী কিম। অভিনয়ের পাশাপাশি করছেন পড়াশোনা। অনেক চেষ্টার পরও পরীক্ষায় পাশ করতে পারেননি অভিনেত্রী। ৭ নভেম্বর তাঁর অকৃতকার্যতার ফলাফল প্রকাশ্যে আসতেই কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। বছরশেষের এক সাক্ষাৎকারে গোটা বছর ফিরে দেখতে গিয়ে নতুন করে সেই…
Read More
অনেক জল্পনার পর বিয়ের পিঁড়িতে বিজয়-রশ্মিকা?

অনেক জল্পনার পর বিয়ের পিঁড়িতে বিজয়-রশ্মিকা?

বহুদিন ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা ইন্ডাস্ট্রি জুড়ে। প্রকাশ্যে একে অপরের সম্পর্কে সিলমোহর না দিলেও ঘনিষ্ঠ সূত্রের খবর, ২০২৬-এর ফেব্রুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বিজয় দেবরকোন্ডা এবং রশ্মিকা মন্দানা। ইতিমধ্যেই নাকি বাগ্দানও সেরে ফেলেছেন তাঁরা।    বিজয়-রশ্মিকা জুটির প্রেমের গুঞ্জন অনেকদিনের। যদিও কেউ-ই প্রকাশ্যে এই বিষয়ে মুখ খোলেননি। কিন্তু তাঁদের একসাথে ছুটি নেওয়া, উভয়য়েরই বেড়ানোর জায়গার সাদৃশ্য, এমনকি বাগ্‌দানের খবর ছড়ানোর পর উভয়ের অনামিকায় বহুমূল্য আংটিও নজর এড়ায়নি কারও। সূত্রের খবর, সব ঠিক থাকলে আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের একটি প্রাসাদে বিয়ে সারবেন তাঁরা। উপস্থিত থাকবেন দুই পক্ষের পরিবার এবং কাছের বন্ধুরা। বিয়ের পর হায়দরাবাদে ফিরে ইন্ডাস্ট্রির সবাইকে…
Read More
চেন্নাই বিমানবন্দরে নাজেহাল দশা থালাপতি বিজয়ের

চেন্নাই বিমানবন্দরে নাজেহাল দশা থালাপতি বিজয়ের

তারকাদের কাছে পেলেই যেন হুমড়ি খেয়ে পড়ছেন অনুরাগীরা। নারী-পুরুষ নির্বিশেষে সব ক্ষেত্রেই যেন এক আচরণ! কখনও পুরুষ তারকার শার্ট-প্যান্টে  টান, কোথাও মহিলা অভিনেত্রীর পোশাক নিয়ে হেনস্থা, হাত ধরে টানাটানি! নিধি, সামান্থা ও হর্ষবর্ধনের পর এবার চেন্নাই বিমানবন্দরে হেনস্থার শিকার হলেন থালাপতি বিজয়। মালয়েশিয়ায় নিজের আসন্ন ছবির গানমুক্তির অনুষ্ঠান সেরে ফিরছিলেন অভিনেতা। চেন্নাই বিমানবন্দরে নামার পর নিজের গাড়ি পর্যন্ত পৌঁছাতে বেশ বেগ পেতে হয় তাঁকে। চারপাশে উপচে পড়া ভিড়। গাড়ির কাছে পৌঁছানোর আগেই শুরু হয় জামা ধরে টানাটানি। ধস্তাধস্তির ঠেলায় এক পর্যায়ে গাড়িতে ওঠার আগে টাল সামলাতে না  পেরে পড়ে যান অভিনেতা। যদিও সঙ্গে সঙ্গেই নিজেকে সামলে নেন তিনি। এরপর দ্রুত…
Read More