বিনোদন

সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো ছবি, ভিডিও! আদালতের দ্বারস্থ শিল্পা

সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো ছবি, ভিডিও! আদালতের দ্বারস্থ শিল্পা

সময়টা ভালো যাচ্ছে না শিল্পা শেট্টীর! একদিকে তাঁর উপর রয়েছে ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ। অন্যদিকে, প্রযুক্তির সহায়তায় তাঁর চেহারা, কণ্ঠস্বর, অঙ্গভঙ্গি নকল করে অজস্র ছবি, বই, ভিডিয়ো তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল সেই সব ছবি। এমনটাই অভিযোগ শিল্পার। ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। ফলে এবার আদালতের দ্বারস্থ হলেন অভিনেত্রী। পুরো বিষয়টিকে গুরুত্ব দিয়ে দ্রুত বেশ কিছু সমাজমাধ্যম এবং ডিজিটাল ওয়েবসাইটকে এই ধরনের ছবি, ভিডিয়ো মুছে ফেলার নির্দেশ দেয়  বোম্বে হাইকোর্ট। বিচারপতি অদ্‌ভেদ শেঠনা বলেন, “যে কোনও ব্যক্তির বিনা অনুমতিতে তাঁর ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনা দণ্ডনীয় অপরাধ।” তাঁর কথায়, “কারও ব্যক্তিজীবনকে প্রকাশ্যে এনে তাকে বিকৃত করার কোনও অধিকার নেই। যে…
Read More
কৌশানীর বিশ্বাস: সালমনকে বার্ধক্য কখনও ছুঁতে পারবে না

কৌশানীর বিশ্বাস: সালমনকে বার্ধক্য কখনও ছুঁতে পারবে না

কলকাতা: অভিনেত্রী কৌশানী মুখার্জি সম্প্রতি বলিউড সুপারস্টার সালমান খানের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সালমনকে বার্ধক্য কখনও ছুঁতে পারবে না, এটা আমার বিশ্বাস।” কৌশানীর মতে, সালমান শুধু একজন অভিনেতা নন, বরং তিনি এমন এক ব্যক্তিত্ব যিনি সবসময়ই তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবেন। তাঁর ক্যারিশমা, ফিটনেস এবং পর্দার উপস্থিতি আজও দর্শকদের মুগ্ধ করে। তিনি আরও উল্লেখ করেন যে, সালমানের জনপ্রিয়তা সময়ের সঙ্গে সঙ্গে কমেনি, বরং আরও বেড়েছে। “সালমান খানের ভক্তরা তাঁকে শুধু সিনেমার জন্যই ভালোবাসেন না, তাঁর মানবিক কাজের জন্যও শ্রদ্ধা করেন,” কৌশানী বলেন। অভিনেত্রীর এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।…
Read More
গ্যালাক্সির বদলে এবছর পনবেলে জন্মদিন কাটাবেন সলমন

গ্যালাক্সির বদলে এবছর পনবেলে জন্মদিন কাটাবেন সলমন

এ বছর প্রবীণ নাগরিকের তালিকায় নাম লেখাতে চলেছেন সলমন খান। যদিও তাঁর কাছে বয়স সংখ্যা মাত্র। প্রতি বছর অভিনেতার জন্মদিনে তাঁর বাড়ির সামনে অনুরাগীদের ভিড় জমে। তবে এ বছর সেই চেনা ছবি বদলাতে চলেছে। পনবেলের খামারবাড়িতেই এবছর জন্মদিন পালন করবেন বলিউড তারকা। গত এক বছর ধরে লাগাতার মৃত্যুর হুমকি পাচ্ছেন অভিনেতা। এর জেরেই মুম্বইয়ে সলমনের ফ্ল্যাটবাড়ি ‘গ্যালাক্সি’-র খোলা ঝুল-বারান্দায় বসানো হয়েছে বুলেটপ্রুফ কাচ। নিজের সুরক্ষা নিয়ে আরও বেশি সচেতন অভিনেতা। প্রতি বছরের মতো এ বছরও কেক কাটা হবে। এরপর পরিবারের সকলের সঙ্গে বসবে বিরিয়ানি ভোজ, আর তার পরেই শুরু হবে গানের আসর। শোনা যাচ্ছে, সলমনের আলোচিত বান্ধবী ইউলিয়া ভন্তুর অভিনেতার…
Read More
প্রজাপতি ২’: সম্পর্কের মূল্য ও পারিবারিক বন্ধনের গল্প

প্রজাপতি ২’: সম্পর্কের মূল্য ও পারিবারিক বন্ধনের গল্প

‘প্রজাপতি ২’ দর্শকের মনে গভীর ছাপ ফেলেছে। ছবিটির আসল শক্তি লুকিয়ে আছে তার আবেগ ও সম্পর্কের বুননে। এটি এমন এক চলচ্চিত্র, যা পরিবার নিয়ে একসঙ্গে বসে দেখার মতো। বর্তমান সময়ে যখন সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে, তখন এই ধরনের পারিবারিক গল্প দর্শকের কাছে বিশেষভাবে প্রয়োজনীয়। শিশুশিল্পী অনুমেঘা কাহালির অভিনয় ছবির অন্যতম সম্পদ। কোনও বাড়াবাড়ি বা কৃত্রিমতা ছাড়াই তার স্বাভাবিক অভিনয় দর্শকের মন ছুঁয়ে যায় এবং ছবির আবহকে আরও বিশ্বাসযোগ্য করে তোলে। নায়ক দেবকে দেখা যায় একেবারে নতুন রূপে— আরও পরিণত ও সংযত। নায়কসুলভ দাপটের বদলে এখানে তাঁর অভিনয়ে রয়েছে দায়িত্ববোধ ও সংবেদনশীলতা। অপরাজিতা আঢ্য, মিঠুন চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায় প্রত্যেকে নিজেদের চরিত্রে অনবদ্য।…
Read More
বড়পর্দায় ‘প্রজাপতি ২’

বড়পর্দায় ‘প্রজাপতি ২’

সদ্য মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ‘প্রজাপতি ২’ ছবির ট্রেলার। ‘প্রজাপতি’ ছবিতে বাবা-ছেলের যে কেমিস্ট্রি দর্শকের মন জয় করেছিল ‘প্রজাপতি ২’-তেও মিলবে সেই কেমিস্ট্রির ছোঁয়া। আগামী ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিনে মুক্তি পাবে এই ছবি। দেব ও মিঠুন চক্রবর্তী অভিনীত জুটির অনবদ্য কেমিস্ট্রি দেখার অপেক্ষায় অনুরাগীরা। ট্রেলারের প্রথম কয়েক সেকেন্ড দেখে ছবি ভরপুর কমেডিতে ভর্তি মনে হলেও, ট্রেলার যত এগোবে তত বোঝা যাবে ‘প্রজাপতি ২’ একেবারেই অন্য গল্পে ঠাঁসা। এই গল্পে যেমন রয়েছে বাবা ছেলের মধ্যে তৈরি হওয়া আবেগ, তেমন রয়েছে ভুল বোঝাবুঝি এবং দূরত্বের গল্প। বাবা-ছেলের সম্পর্কের এই মাধুর্য অনুভব করতে হলে দেখতে হবে ‘প্রজাপতি ২’।
Read More
আ*ত্মঘাতী অভিনেতা জেমস রেনসোন

আ*ত্মঘাতী অভিনেতা জেমস রেনসোন

মাত্র ৪৬ বছরেই প্রয়াত হলেন জনপ্রিয় হলিউড অভিনেতা জেমস রেনসোন। সূত্রের খবর, গত ১৯ ডিসেম্বর লস অ্যাঞ্জেলেসে আত্মঘাতী হয়েছেন তিনি। ২৭ বছর বয়সে হেরোইন-আসক্ত হয়ে পড়েছিলেন অভিনেতা। মাদকাসক্ত হয়ে দীর্ঘদিন দেনায় ডুবেছিলেন তিনি। পরবর্তীকালে ক্রমশ মাদকাসক্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন অভিনেতা। এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, শৈশবে অঙ্কের শিক্ষকের কাছে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন জেমস। এই ঘটনা নিয়ে ২০২০ সালে বাল্টিমোর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। ঘটনার তদন্ত হলেও কোনো সুরাহা হয়নি বলে জানিয়েছিলেন অভিনেতা। তবে, গত কয়েক দিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়। কেন এই চরম পদক্ষেপ জেমসের, জল্পনা তুঙ্গে।
Read More
ভারতী-হর্ষের কোলে এল দ্বিতীয় সন্তান

ভারতী-হর্ষের কোলে এল দ্বিতীয় সন্তান

ফের মা হলেন বলিউডের জনপ্রিয় কৌতুক শিল্পী ভারতী সিংহ। অনেকেই মনে করেছিলেন, যমজ সন্তান আসতে চলেছে ভারতীর কোলে। তাই নিয়ে প্রচুর আলোচনা হলেও বাস্তবে তা ঘটল না। সংবাদমাধ্যমসূত্রে খবর, ভারতী ও হর্ষ লিম্বাচিয়ার কোলে আবার পুত্রসন্তান। খবর প্রকাশ্যে আসতেই খুশীর আবহ অনুরাগীদের মধ্যে। অবশ্য কন্যাসন্তানের আশায় ছিলেন ভারতী, একাধিক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন সে কথা। দম্পতির বড় ছেলে লক্ষ্যের বয়স তিন বছর। সংবাদমাধ্যমসূত্রে খবর, রোজকার মতো শুটিংয়ে গিয়েছিলেন ভারতী। তবে কিছুক্ষণ পরই তাঁর শারীরিক অবস্থা দেখে বোঝা যায় যে, প্রসবের সময় এগিয়ে এসেছে। তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দেন ভারতী।
Read More
নেটদুনিয়ার ‘পাপা কি পরি’ এবার বড়পর্দায়

নেটদুনিয়ার ‘পাপা কি পরি’ এবার বড়পর্দায়

এবার বড়পর্দায় অভিনয় করতে চলেছেন নেটদুনিয়ায় ‘পাপা কি পরি’ খ্যাত প্রীতি সরকার। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘মন মানে না’-তে দ্বিতীয় নায়িকার চরিত্রে দেখা যাবে তাঁকে।সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রীতি বলেন, “কনটেন্ট ক্রিয়েটাররাও যে অভিনয় পারে এ কথা বলিউড বুঝলেও, টলিউডে এখনও সেই গ্রহণযোগ্যতা আসতে সময় লাগছে।” তাঁর অভিজ্ঞতায়, অনেকেই বুঝতে চান না যে কনটেন্ট ক্রিয়েটাররা দিনের পর দিন ক্যামেরার সামনেই থাকেন। তাই ক্যামেরার সামনে অভিনয় করাটা তাঁদের কাছে অচেনা নয়। সেই কারণেই আজকাল অনেক অভিনেতাও রিল বানিয়ে সমাজমাধ্যমে সক্রিয় থাকছেন, আলোচনায় থাকার জন্য। তবে প্রীতির সাফ কথা, “সব কনটেন্ট ক্রিয়েটার যে অভিনয় জানেন, এমনটা নয়।”রাহুল মুখোপাধ্যায়ের ছবিতে প্রথমে অন্য একটি…
Read More
বিদায়বেলায় কত নম্বরে রইল ‘ফুলকি’, ‘জগদ্ধাত্রী’? 

বিদায়বেলায় কত নম্বরে রইল ‘ফুলকি’, ‘জগদ্ধাত্রী’? 

চলতি সপ্তাহের টিআরপি রেটিং-এ ৭.১ পেয়ে প্রথম সারিতে জায়গা করে নিল ‘পরিণীতা’। সম্প্রতি এই ধারাবাহিকে দেখা যায়, রায়ানের ছোটবেলার বান্ধবী মহুল বিদেশ থেকে দেশে ফিরেছে। তাকে দেখতে মা-কে সঙ্গে নিয়ে গিয়েছে নায়ক। তবে স্বামীকে আড়াল থেকে অনুসরণ করেছে পারুল। এই ঘটনায় নায়ক-নায়িকার সম্পর্কে শুরু হয়েছে ভুল বোঝাবুঝি, মান-অভিমান। সব মিলিয়ে স্পষ্ট, ধারাবাহিকে নতুন চরিত্রের আগমনে আসছে নতুন মোড়। দ্বিতীয় স্থানে রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’। তৃণা সাহা ও ইন্দ্রজিৎ বসু অভিনীত এই ধারাবাহিক পেয়েছে ৬.৯ রেটিং। পিছিয়ে নেয় ‘রাঙামতী তিরন্দাজ’-ও। ৬.৮ রেটিং নিয়ে তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। অন্যদিকে প্রথম তিনের তালিকা থেকে ছিটকে গিয়েছে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। ৬.৬…
Read More
অস্কারের দৌড়ে কতটা এগিয়ে নীরজের ‘হোমবাউন্ড’?

অস্কারের দৌড়ে কতটা এগিয়ে নীরজের ‘হোমবাউন্ড’?

২৬ সেপ্টেম্বর মুক্তি পায় দুই পরিযায়ী শ্রমিকের কাহিনী বিষয়ক নির্মিত নীরজ ঘেওয়ান পরিচালিত ছবি ‘হোমবাউন্ড’। সুরাটের সুতোকলে কাজ করা দুই বন্ধুর গল্প বলে এই ছবি। তবে এ কাহিনী নিছক গল্প নয়! লকডাউনকালে ভারতের মধ্যপ্রদেশে ঘটে যাওয়া এক সত্যি ঘটনা। অমৃত কুমার ও মহম্মদ সাইয়ুব - দুই বন্ধু বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেন সুরাট থেকে উত্তরপ্রদেশে। মধ্যপ্রদেশ পর্যন্ত যেতে পথেই হিটস্ট্রোকে মারা যায় অমৃত। তবে বন্ধুকে একা ফেলে চলে যায়নি সাইয়ুব। বন্ধুর মরদেহ সে নিয়ে যায় তার বাড়িতে। ২০২০ সালে এক সংবাদপত্রে এমনই এক প্রতিবেদন তুলে ধরেন সাংবাদিক। সেই খবরের সূত্র ধরেই ছবির নির্মাণ। মুখ্য চরিত্রে বিশাল জেঠওয়া ও ঈশান খট্টর।…
Read More