13
Jun
শুক্রবার রাতেই প্রকাশ্যে এসেছে সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার প্রাপকদের তালিকা। পাশাপাশি উস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কারে সম্মানিতদের নামও ঘোষণা করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রকের ঘোষণা অনুযায়ী মোট ১০৮ জন শিল্পীকে সম্মানিত করা হয়েছে। এর মধ্যে বাংলার বেশ কয়েকজন শিল্পী বিভিন্ন বিভাগে পুরস্কার পেয়েছেন। লোকশিল্প, সঙ্গীত, নৃত্য ও থিয়েটার—সব ক্ষেত্রেই বাংলার শিল্পীরা জায়গা করে নিয়েছেন তালিকায়। পুরুলিয়ার ছৌ নৃত্যশিল্পী নৃপেন সহিস ২০২৪ সালের জন্য সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার পেয়েছেন। একইভাবে ২০২৫ সালের ছৌ নৃত্য বিভাগে সম্মানিত হচ্ছেন সোমনাথ। সঙ্গীত বিভাগে ২০২৪ সালের পুরস্কার পেয়েছেন সঞ্জয় মুখোপাধ্যায় (তবলা) এবং প্রভাতী মুখোপাধ্যায় (সুগম সঙ্গীত)। থিয়েটার ক্ষেত্রে আলোকসজ্জা বিভাগে পুরস্কার পেয়েছেন দীনেশ পোদ্দার। এছাড়া উস্তাদ…
