বিনোদন

৫২-এও বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী কাজল

৫২-এও বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী কাজল

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল। তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয়জগতে নিজের স্বতন্ত্র পরিচয় ধরে রেখেছেন তিনি। আজ তাঁর ৫২তম জন্মদিন। ১৯৯২ সালে অভিনয়জীবন শুরু হলেও ১৯৯৩ সালে ‘বাজিগর’ ছবির সাফল্যের মাধ্যমে দর্শকের নজরে আসেন কাজল। এরপর ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ এবং ‘গুপ্ত’-সহ একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করে তিনি বলিউডের প্রথম সারির অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। শাহরুখ খানের সঙ্গে তাঁর জুটি ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি হিসেবে আজও সমাদৃত। ১৯৯৯ সালে অভিনেতা অজয় দেবগণকে বিয়ে করার পর সংসার ও সন্তানদের সময় দিতে অভিনয় থেকে কিছুটা বিরতি নেন কাজল। পরে ‘দিলওয়ালে’ ছবির মাধ্যমে ফের বড়পর্দায় প্রত্যাবর্তন।…
Read More
শুটিংয়ে গুরুতর চোট পেলেন রশ্মিকা, এখন কেমন আছেন অভিনেত্রী?

শুটিংয়ে গুরুতর চোট পেলেন রশ্মিকা, এখন কেমন আছেন অভিনেত্রী?

শুটিংয়ের সময় গুরুতর চোট পেয়েছেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা। আসন্ন ছবি ‘মাইসা’-র একটি নাচের দৃশ্যের শুটিং চলাকালীন তাঁর ডান দিকের নিতম্বের একটি পেশি ছিঁড়ে যায়। সোমবার রাতে সমাজমাধ্যমে পোস্ট করে নিজেই এই খবর জানান অভিনেত্রী। রশ্মিকা জানিয়েছেন, এটি তাঁর তৃতীয় চোট। নিতম্ব থেকে পায়ের সংযোগকারী চারটি পেশির মধ্যে একটি ছিঁড়ে যাওয়ায় আপাতত স্বাভাবিকভাবে পা তুলতেও সমস্যা হচ্ছে। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাঁকে বিশ্রামে থাকতে হবে। অভিনেত্রী জানান, ‘মাইসা’ তাঁর অভিনয় জীবনের অন্যতম কঠিন ও শারীরিক পরিশ্রমের ছবি। তবে ব্যথা থাকলেও তা অসহনীয় নয় বলে অনুরাগীদের আশ্বস্ত করেছেন তিনি। মজার ছলে রশ্মিকা বলেন, হয়তো ঈশ্বরই তাঁকে কিছুদিন বিশ্রাম নেওয়ার সুযোগ করে…
Read More
বিতর্কে রণবীরের ‘রামায়ণ’! ছবি মুক্তির আগে বিশেষ প্রদর্শনীর দাবি দিল্লি রামলীলা মহাসংঘের

বিতর্কে রণবীরের ‘রামায়ণ’! ছবি মুক্তির আগে বিশেষ প্রদর্শনীর দাবি দিল্লি রামলীলা মহাসংঘের

নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার প্রকাশের পর শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এরই মধ্যে ছবি মুক্তির আগে বিশেষ প্রদর্শনীর দাবি জানিয়ে নির্মাতাদের সতর্ক করেছে দিল্লি রামলীলা মহাসংঘ। সংগঠনের সভাপতি অর্জুন কুমার এক বিবৃতিতে বলেন, অতীতে ‘আদিপুরুষ’ ছবি সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছিল। তাই ‘রামায়ণ’-এও কোনও ঐতিহাসিক বা ধর্মীয় ভুল রয়েছে কি না, তা যাচাই করতে মুক্তির আগে ছবিটি প্রদর্শনের দাবি জানানো হয়েছে। তিনি সতর্ক করে বলেন, প্রদর্শনী ছাড়াই ছবি মুক্তি পেলে এবং তাতে আপত্তিকর কিছু পাওয়া গেলে দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হবে। ‘রামায়ণ’ ছবিতে রামের ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং কৈকেয়ীর ভূমিকায় লারা দত্ত। এছাড়া…
Read More
১৯ বছর পর প্রত্যাবর্তন কলকাতায়! ‘খোলা হাওয়া’র মঞ্চে আবেগে ভাসলেন তসলিমা নাসরিন

১৯ বছর পর প্রত্যাবর্তন কলকাতায়! ‘খোলা হাওয়া’র মঞ্চে আবেগে ভাসলেন তসলিমা নাসরিন

দীর্ঘ ১৯ বছর পর প্রিয় শহর কলকাতায় ফিরে বিশেষ সংবর্ধনা পেলেন লেখিকা তসলিমা নাসরিন। রবিবার তাজ বেঙ্গলে আয়োজিত ‘খোলা হাওয়া’ অনুষ্ঠানে তাঁকে স্বাগত জানান রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়, পরিচালক অরিন্দম শীল, শিল্পপতি হর্ষ নেওটিয়া, লেখক নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায়-সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা। সাহিত্য ও সংস্কৃতির নানা দিক নিয়ে আলোচনা এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। সংবর্ধনা গ্রহণ করে তসলিমা বলেন, “কলকাতায় এই ভালোবাসা পেয়ে আমি আপ্লুত।”
Read More
আগস্টেই মুক্তি পাচ্ছে ‘নিব্বা নিব্বি’

আগস্টেই মুক্তি পাচ্ছে ‘নিব্বা নিব্বি’

পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘নিব্বা নিব্বি’ আগামী ১৪ আগস্ট জি ফাইভে মুক্তি পাচ্ছে। বর্তমান প্রজন্মের জীবনধারা ও ভাবনাকে কেন্দ্র করে তৈরি এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ঋষভ বসু ও সৌরসেনী মৈত্র। ছবির গল্পে অন্তঃসত্ত্বা পার্বতী ও তাঁর স্বামী দেবার সম্পর্ক এবং তাঁদের জীবনযাত্রার মাধ্যমে ‘জেন জি’ প্রজন্মের মানসিকতা তুলে ধরা হয়েছে। পরিচালক জানান, নতুন প্রজন্মের জীবনদর্শনই ছবির মূল বিষয়। ইতিমধ্যেই ছবির শুটিং শেষ হয়েছে। গল্পের প্রয়োজনে শহর ও শহরতলির বিভিন্ন রাস্তায় গোপনে শুটিং করা হয়েছে। রোড ট্রিপকে কেন্দ্র করে নির্মিত এই ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পাবে আগামী ১৪ আগস্ট।
Read More
প্রকাশ্যে ‘রামায়ণ’-এর ট্রেলার

প্রকাশ্যে ‘রামায়ণ’-এর ট্রেলার

প্রকাশ্যে এল নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ পার্ট ১’-এর ট্রেলার। বৃহস্পতিবার অর্থাৎ ৩০ জুলাই একদম ব্রহ্মমুহূর্তে, ঘড়ির কাঁটায় ভোর ৪ টে বেজে ১৫ মিনিটে প্রকাশ্যে আসে এই ট্রেলার। ট্রেলার প্রকাশের পর থেকেই উচ্ছ্বসিত অনুরাগীরা। ‘রাবণ’ চরিত্রে দক্ষিণী অভিনেতা যশ এবং ‘রাম’ অবতারে রণবীর কাপুরের লুক দেখে প্রশংসায় পঞ্চমুখ সকলেই। ‘সীতা’-র ভূমিকায় অনবদ্য সাই পল্লবী। নমিত মালহোত্রা প্রযোজিত এই ছবিতে রামায়ণের পরিচিত কাহিনিই তুলে ধরা হয়েছে। ট্রেলারে দেখা যাচ্ছে, রাবণের অত্যাচারে বিপর্যস্ত পৃথিবীতে বিষ্ণুর অবতার হিসেবে রামের আবির্ভাব, সীতার সঙ্গে বিবাহ, বনবাস এবং অসুর বধের বিভিন্ন মুহূর্ত। ছবিটির ভিএফএক্স ও বৃহৎ পরিসরের নির্মাণও ট্রেলারে বিশেষ আকর্ষণ তৈরি করেছে। প্রায় হাজার কোটি টাকা…
Read More
অস্ত্রোপচারের পর এখন কেমন আছেন দক্ষিণী অভিনেতা রাম চরণ?

অস্ত্রোপচারের পর এখন কেমন আছেন দক্ষিণী অভিনেতা রাম চরণ?

হাতের অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন দক্ষিণী সুপারস্টার রাম চরণ। হাসপাতালের শয্যায় চিকিৎসকদের সঙ্গে তাঁর হাসিমুখের একটি ছবি প্রকাশ্যে আসতেই স্বস্তি প্রকাশ করেছেন অনুরাগীরা। আসন্ন ছবি ‘পেড্ডি’-র একটি অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন ডান হাতের কব্জিতে গুরুতর চোট পান অভিনেতা। চিকিৎসকেরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিলেও ছবির প্রচারের কাজ শেষ করেই অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেন তিনি। কোয়েম্বাটুরের একটি বেসরকারি হাসপাতালে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সফলভাবে সম্পন্ন হয় তাঁর অস্ত্রোপচার। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাঁকে প্রায় আট সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। এরপর সম্পূর্ণ সুস্থ হলে ফের শুটিংয়ে ফিরবেন রাম।
Read More
মেলবোর্নে বিশেষ সম্মানে ভূষিত হচ্ছেন রেখা

মেলবোর্নে বিশেষ সম্মানে ভূষিত হচ্ছেন রেখা

ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী রেখাকে এ বছরের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন (আইএফএফএম)-এ বিশেষ সম্মানে ভূষিত করা হচ্ছে। ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে প্রদান করা হবে মর্যাদাপূর্ণ ‘এক্সিলেন্স ইন সিনেমা অ্যাওয়ার্ড’। উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার পাশাপাশি রেখা জাতীয় পতাকা উত্তোলন করবেন। এ ছাড়া তাঁর কালজয়ী চলচ্চিত্র ‘উমরাও জান’-এর বিশেষ প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। সম্মাননা প্রসঙ্গে রেখা জানান, ‘উমরাও জান’ তাঁর জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। বিশ্বমঞ্চে এই চলচ্চিত্রকে নতুনভাবে উদযাপিত হতে দেখা তাঁর জন্য অত্যন্ত গর্বের বিষয়। তিনি আরও জানান, চলচ্চিত্র তাঁর জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ এবং এই সম্মান শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং তাঁর সঙ্গে কাজ…
Read More
‘ইন্ডিয়ান আইডল ১৬’ বিজয়ী ওড়িশাকন্যা জ্যোর্তিময়ী

‘ইন্ডিয়ান আইডল ১৬’ বিজয়ী ওড়িশাকন্যা জ্যোর্তিময়ী

কঠিন প্রতিযোগিতার শেষে সকলকে পিছনে ফেলে ‘ইন্ডিয়ান আইডল ১৬’-এর বিজয়ীর মুকুট জিতলেন ওড়িশার কন্যা জ্যোতির্ময়ী নায়ক। তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত অনুরাগীরা। বিজয়ী ঘোষণার পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন তিনি। রবিবার গ্র্যান্ড ফিনালের মঞ্চে বিচারক শ্রেয়া ঘোষালের হাত থেকে ট্রফি গ্রহণ করেন জ্যোতির্ময়ী। পাশাপাশি বিজয়ী হিসেবে পান ২০ লক্ষ টাকার চেক। অনুষ্ঠানের অন্যান্য ফাইনালিস্টদের প্রত্যেককে ৫ লক্ষ টাকার চেক দেওয়া হয়। বিজয়ী হওয়ার পর আবেগঘন হয়ে জ্যোতির্ময়ী বলেন, “বিচারক, দর্শক এবং শ্রোতাদের ভালোবাসা ও সমর্থন ছাড়া এই সাফল্য সম্ভব হত না। ট্রফি হাতে নেওয়ার মুহূর্তেও বিশ্বাস করতে পারছিলাম না যে আমি জিতে গিয়েছি। আমি সত্যিই অভিভূত।” তিনি জানান, ছোটবেলা থেকেই এই…
Read More
বিজয়ের পর এবার রাজনীতিতে ধনুষ?

বিজয়ের পর এবার রাজনীতিতে ধনুষ?

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা-পরিচালক ধনুষ কি এবার রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন? সম্প্রতি তাঁর এক মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। রবিবার একটি রক্তদান শিবিরে উপস্থিত হয়ে ধনুষ সমাজসেবার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে তিনি বলেন, “অনেক মানুষ এক জায়গায় একত্রিত হয়েছেন। এই ঐক্যের মধ্যে বিরাট শক্তি রয়েছে। আমরা চাই, এই শক্তিকে শুধু সাক্ষাতের মধ্যেই সীমাবদ্ধ না রেখে সমাজের কল্যাণে কাজে লাগাতে। নিজেদের এলাকার মানুষের প্রয়োজন বোঝার চেষ্টা করুন এবং সাধ্যমতো তাঁদের পাশে দাঁড়ান। আমি চাই, তোমাদের কাজের জন্য গর্ব অনুভব করতে।” ধনুষের এই বক্তব্য মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এরপরই শুরু হয় নানা জল্পনা। অনেকের মতে, সমাজসেবামূলক কর্মকাণ্ডে অনুরাগীদের…
Read More