বিনোদন

‘অ*ভিশপ্ত গান’ শুনে আ*ত্মঘাতী হন খোদ স্রষ্টা!

‘অ*ভিশপ্ত গান’ শুনে আ*ত্মঘাতী হন খোদ স্রষ্টা!

গান মানুষের মনের খোরাক। গান এবং সুর অনেক সময়ই মানুষের জন্য থেরাপির কাজ করে, গান শুনে মন ভালো হয়। কিন্তু এমনও এক গান রয়েছে, যার সঙ্গে জড়িয়ে রয়েছে আত্মহত্যার বিতর্কিত ইতিহাস। সেই বিরল গান হল ‘গ্লুমি সানডে’। বাংলায় যার অর্থ, ‘বিষণ্ণ রবিবার’। ১৯৩৩ সালে হাঙ্গেরির পিয়ানোবাদক তথা সুরকার রেজসো সেরেসে গানটিতে সুর দিয়েছিলেন। জানা যায়, সেরেসের ব্যক্তিজীবনের হতাশা, বেকারত্ব এবং দারিদ্র্যতা থেকেই সেই সুরের সৃষ্টি। পরবর্তীতে কবি লাসজলো জাভোর প্রেমে শোকগ্রস্ত ব্যক্তির উপর আলোকপাত করে নতুন করে গানের লিরিক্স লেখেন। সেটিতেও সুর দেন সেরেস। ১৯৩৩ সালের সেই ‘গ্লুমি সানডে’ গানটি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে হাঙ্গেরিতে। এই আবহেই শোনা যায়, গানটির…
Read More
সমাপ্ত ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিক, এ বার কী করবেন সুস্মিত-উষসী?

সমাপ্ত ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিক, এ বার কী করবেন সুস্মিত-উষসী?

শেষ হচ্ছে রাজ চক্রবর্তীর ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিক। উষসী রায় ও সুস্মিত মুখোপাধ্যায় অভিনীত এই ধারাবাহিক দর্শকমহলে সাড়া ফেলেছে। দেড় বছর ধরে সাড়ে চারশোরও বেশি পর্ব উপহার দিয়েছে এই ধারাবাহিক। খবর, গত পরশুই শুটিং শেষ করেছে টিম। ইতিমধ্যেই পরবর্তী ধারাবাহিক তৈরিতে ব্যস্ত রাজ। পরবর্তী কাজের ভাবনা প্রসঙ্গে কী বললেন ‘গৃহপ্রবেশ’-এর নায়ক-নায়িকা? এ প্রসঙ্গে একই সুর সুস্মিত-উষসী’র। উভয়েই আপাতত একটু বিশ্রাম চান। সুস্মিত বলেন, “টানা দেড় বছর একটি চরিত্রকে ধারণ করা সহজ নয়। তাই তার থেকে বেরোতে একটু সময় লাগবে।” নিজেকে সেই সময়টাই দিতে চান অভিনেতা। এর মধ্যেই নানা মাধ্যম থেকে ডাকও আসছে। তবে চিত্রনাট্য এবং নিজের চরিত্রের গুরুত্ব বুঝে তবেই সিদ্ধান্ত নেবেন…
Read More
নিষেধাজ্ঞা কাটিয়ে কি কাজে ফিরছেন অনির্বাণ?

নিষেধাজ্ঞা কাটিয়ে কি কাজে ফিরছেন অনির্বাণ?

ফেডারেশনের বিরোধিতা করায় টলিপাড়ায় ‘নিষিদ্ধ’ অনির্বাণ ভট্টাচাৰ্য। কমবেশি মাস ছয়েক ধরে অভিনয়, পরিচালনা, কোনও কিছুতেই নেই তিনি। ফেডারেশনের আপত্তিতেই নাকি এই বিপত্তি! তাঁর হয়ে প্রকাশ্যে ‘ক্ষমা’ চেয়েছেন অনেকেই। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। বরং ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস পাল্টা প্রশ্ন তোলেন, “সবাই অনির্বাণের হয়ে বলছেন। উনি নিজে তো কিছুই বলছেন না। তা হলে কি অনির্বাণের ফেরার ইচ্ছে নেই?” শুটিং নিয়ে মতবিরোধ হওয়ায় ফেডারেশন-পরিচালকদের দ্বন্দ্ব পৌঁছে যায় আদালত পর্যন্ত। খবর, সেই মামলায় ফেডারেশনের বিরুদ্ধে মোট ১৫ জন পরিচালক কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। অনির্বাণ তাঁদের মধ্যে অন্যতম। সেই সময়ে ওই ১৫ জন পরিচালক ‘নিষিদ্ধ’ হলেও বাকিরা নাকি পরে ‘সমঝোতা’ করে কাজে…
Read More
বিয়ে সারলেন রশ্মিকা-বিজয়!

বিয়ে সারলেন রশ্মিকা-বিজয়!

সব জল্পনার অবসান। অবশেষে বিয়ে করলেন বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা। রাজস্থানের উদয়পুরের এক বিলাসবহুল রিসর্টে বসে বিয়ের আসর। বিয়ে সম্পন্ন হতেই সেই আনন্দমুখর ছবি পোস্ট করেন তারকাদম্পতি। নবদম্পতির ভাগ করে নেওয়া প্রথম ছবিতেই, বিজয়ের নাকে রশ্মিকার স্নেহচুম্বন। আরেক ছবিতে রশ্মিকার চোখে খুশির জল। বিয়েতে নানা রকমের রীতিতেও মাততে দেখা যায় তাঁদের। আরেক ছবিতে নজরে আসে ঘোড়ায় চড়ে বিয়ে করতে এসেছেন বিজয়। বিজয়ের পরনে সাদা ধুতি ও লাল রঙের জমকালো উত্তরীয়। সঙ্গে সোনার ভারী গয়না। অন্যদিকে, লাল টুকটুকে বেনারসি, জমকালো ব্লাউজ আর সোনার গয়নায় রাজকীয় সাজ রশ্মিকার। নজর কেড়েছে মাথায় সোনার টায়রা। সাথে নজর এড়ানোর জন্য উভয়েরই গালে কালো নকল…
Read More
সাহেব নয়, এ বার ছোটপর্দায় নতুন নায়কের সঙ্গে জুটিতে সুস্মিতা?

সাহেব নয়, এ বার ছোটপর্দায় নতুন নায়কের সঙ্গে জুটিতে সুস্মিতা?

নতুন ধারাবাহিকে হিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন সাহেব ভট্টাচার্য। দর্শকের কৌতূহল,  এ বার তাহলে কাকে সঙ্গী করে ছোটপর্দায় ফিরবেন সুস্মিতা দে? ‘কথা’ ধারাবাহিক শেষ হওয়ার পর নাটকে জুটি বেঁধেছিলেন সুস্মিতা-সাহেব। অনেকদিন ছোটপর্দায় আর দেখা যায়নি অভিনেত্রীকে। কবে ফিরবেন ছোটপর্দায়? এ প্রসঙ্গে নায়িকা জানান, বর্তমানে একটি ওয়েব সিরিজের শুটিংয়ে ব্যস্ত তিনি। নায়িকার কথায়, “১ মার্চ পর্যন্ত আমার ওয়েব সিরিজের শুটিং চলবে। তাই এখনই এই বিষয়ে কিছু বলতে পারছি না। যদি চূড়ান্ত কিছু হয়, তখনই জানাতে পারব।” ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ‘কথা’ ধারাবাহিকের প্রযোজনা সংস্থাই নাকি নতুন গল্পের পরিকল্পনা করছে। যদিও এখনও পর্যন্ত সুস্মিতার সঙ্গে তাঁদের কোনও চূড়ান্ত বৈঠক হয়নি, সবটাই আপাতত প্রাথমিক…
Read More
প্লে ব্যাকে ফিরছেন অরিজিৎ?

প্লে ব্যাকে ফিরছেন অরিজিৎ?

দিন কয়েক আগেই অরিজিৎ সিংহয়ের বাড়িতে গিয়েছিলেন আমির খান। তাঁর ‘এক দিন’ ছবির গান রেকর্ডিংয়ের জন্য। সূত্রের খবর, একইভাবে এবার টলিপাড়ার এক প্রযোজক-পরিচালকও হাজির জিয়াগঞ্জের সেই বাড়িতে। তাঁদের আসন্ন ছবিতে নাকি দু’টি গান গাইবেন অরিজিৎ। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে ওই অভিনেতা-প্রযোজকের প্রথম ছবি। অন্যদিকে, ছবির পরিচালক একাধারে সুরকারও বটে। ইন্ডাস্ট্রির অন্দরে শোনা যায়, অরিজিৎ নাকি তাঁর ‘সন্তানসম’। পরিচালনার জন্য ইতিমধ্যেই জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। সম্ভাবনা, তাঁরই সুরে কণ্ঠ দেবেন অরিজিৎ। দু’জনেই সম্প্রতি জিয়াগঞ্জে গিয়েছিলেন গায়কের সঙ্গে দেখা করতে। যদিও আমিরের মতো চার দিন অবস্থান করেননি তাঁরা। পুরো বিষয়টি ছিল নিভৃতে। সংবাদমাধ্যমের নজর এড়িয়ে। টলিপাড়ার সূত্রের দাবি, সুরকার ও গায়কের…
Read More
যকৃতে টিউমার! তবুও ভালোবাসায় ভরপুর শোয়েব-দীপিকার বিশেষ দিন

যকৃতে টিউমার! তবুও ভালোবাসায় ভরপুর শোয়েব-দীপিকার বিশেষ দিন

২০১৮-এর ফেব্রুয়ারি মাসে বিয়ে করেছিলেন শোয়েব ইব্রাহিম ও দীপিকা কক্কড়। অষ্টম বিবাহবার্ষিকীর আগে ফের অসুস্থ হয়ে পড়েন দীপিকা। যকৃতে ১.৩ সেন্টিমিটারের টিউমার ধরা পড়ে তাঁর। ভেবেছিলেন এই বছরের বিবাহবার্ষিকী বড় করে উদ্‌যাপন করবেন তাঁরা, কিন্তু তা আর হল না! সমাজমাধ্যমে ভিডিও বার্তায় অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন অসুস্থতার কথা। সেই ভিডিওতে নিজেদের বিবাহবার্ষিকীর পরিকল্পনা ভাগ করে নিলেন তারকা দম্পতি। দীপিকার কথায়, “শরীর ভালো নেই। তাই বাড়িতেই উদ্‌যাপন করব। কিন্তু শরীরে এত যন্ত্রণা! কিছুতেই কমেনি। বাড়িতেই কেক আনা হয়েছিল। ছেলে, পরিবারকে নিয়ে বাড়িতেই খুব ভালো সময় কাটিয়েছি।” আট বছরে অনেক চড়াই-উতরাই পার করেছেন তারকা দম্পতি। তবে শোয়েবের সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্তই দীপিকার কাছে…
Read More
অরিজিতের বাড়িতে আমির, ভাইরাল সেই আড্ডার ভিডিও

অরিজিতের বাড়িতে আমির, ভাইরাল সেই আড্ডার ভিডিও

চলতি বছরের জানুয়ারির শেষে প্লে ব্যাক থেকে অবসর ঘোষণা করেছিলেন অরিজিৎ সিংহ। এর কিছুদিন পর, ফেব্রুয়ারির শুরুতে অরিজিতের বাড়িতে যান আমির খান। সেখানে দিনতিনেক ছিলেন আমির। সেদিনের দুই তারকার বার্তালাপ জানতে উদগ্রীব অনুরাগীরা। অবশেষে প্রকাশ্যে সেই কথোপকথন। আমিরের প্রযোজনা সংস্থা সূত্রে খবর, ছেলে জুনেইদ ও সাই পল্লবীর নতুন ছবি ‘এক দিন’-এর গান গাওয়ানোর জন্যই সুরকার রাম সম্পত ও পরিচালক সুনীল পাণ্ডে-সহ সদলবলে জিয়াগঞ্জে যান আমির। সম্প্রতি প্রকাশ্যে এল একটি মিউজিক ভিডিও। সেই ভিডিওতে দেখা গেল,  অরিজিতের বাড়িতে, পাড়ায় কাটানো আমিরের নানা মুহূর্ত। সেই ভিডিওতেই শোনা যায়, অরিজিৎকে প্রশ্ন করছেন আমির, ‘‘তুমি সিনেমায় গান না গাওয়ার সিদ্ধান্ত নিয়েছ কেন? এ বার…
Read More
ফোরামের নব কোষাধ্যক্ষ বাসবদত্তা চট্টোপাধ্যায়

ফোরামের নব কোষাধ্যক্ষ বাসবদত্তা চট্টোপাধ্যায়

রবিবার হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম-এর বার্ষিক নির্বাচন। গত দু’বছর ধরে আর্টিস্ট ফোরামের কয়েকটি পদ নির্দিষ্ট থাকছে। এবছরও সভাপতি এবং কার্যকরী সভাপতি পদে থাকছেন রঞ্জিত মল্লিক এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়। আগামী এক বছরের জন্য কোষাধ্যক্ষ হলেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়। নতুন দায়িত্ব সামলাতে তৎপর অভিনেত্রী। শিল্পীদের জন্য পুনরায় মেডিক্লেম  ব্যবস্থা ফিরিয়ে আনতে চান তিনি। বাসবদত্তাকে দায়িত্ব সামলাতে সহযোগিতা করবেন অভিনেতা দিগন্ত বাগচী। চলতি বছরে সহ-সভাপতি পদে রয়েছেন চিরঞ্জিৎ চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, ভরত কল, ঋতুপর্ণা সেনগুপ্ত, লাবণী সরকার। কার্যকরী কমিটিতে থাকছেন কুশল চক্রবর্তী, শুভ্রজিৎ দত্ত, সুদীপ মুখোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী প্রমুখ।
Read More
অনুষ্কা শঙ্করের সঙ্গে এক মঞ্চে অরিজিৎ

অনুষ্কা শঙ্করের সঙ্গে এক মঞ্চে অরিজিৎ

সঙ্গীতজীবনের তিন দশক পূর্তি উপলক্ষ্যে ‘ইন্ডিয়া ট্যুর’-এর অংশ হিসেবে রবিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হাজির বিশ্বখ্যাত সেতারশিল্পী অনুষ্কা শঙ্কর। মঞ্চে ছিলেন প্রখ্যাত তবলা শিল্পী বিক্রম ঘোষ। সেতার ও তবলার মেলবন্ধনে অপূর্ব সঙ্গীত পরিবেশনা উপহার দিলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংহ। সম্প্রতি প্লেব্যাক থেকে বিরতি ঘোষণা করেছিলেন অরিজিৎ। সেই ঘোষণার পর এই প্রথম তাঁর মঞ্চানুষ্ঠান। তাঁর উপস্থিতি দর্শকদের মুগ্ধ করে। অন্যদিকে, দীর্ঘ ১২ বছর পর কলকাতার মঞ্চে ফিরলেন রবিশঙ্কর-কন্যা অনুষ্কা শঙ্কর। দীর্ঘ বিরতির পর তাঁর এই প্রত্যাবর্তন ঘিরে উচ্ছ্বসিত শ্রোতামহল। গত ৩০ জানুয়ারি হায়দরাবাদ থেকে শুরু হয়েছিল অনুষ্কার ‘ইন্ডিয়া ট্যুর’। বেঙ্গালুরু, মুম্বই, পুণে ও দিল্লি হয়ে তাঁর অপূর্ব সুর-ঝংকার এবার এসে পৌঁছাল…
Read More