বিনোদন

অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া!

অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া!

বলিউডের পাশাপাশি হলিউডেও রীতিমতো সমাদৃত প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। এবার হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে দেখা যেতে পারে তাঁকে। সম্প্রতি এমনটাই জানালেন খোদ প্রিয়াঙ্কা। এক সাক্ষাৎকারে তিনি জানান, একটি নতুন আন্তর্জাতিক প্রজেক্টে তিনি জোলির সঙ্গে কাজ করতে চলেছেন। যদিও প্রকল্পটির নাম বা বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। প্রিয়াঙ্কা বলেন, বলিউড থেকে হলিউডে যাত্রা সহজ ছিল না এবং শুরুতে তার জন্য উপযোগী চিত্রনাট্যও তৈরি করা হত না। তবে বর্তমানে তিনি দুই ইন্ডাস্ট্রিতেই নিজের অবস্থান শক্ত করেছেন। ২০০০ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জয়ের পর বলিউডে পথচলা শুরু করেন প্রিয়াঙ্কা। পরবর্তীতে একাধিক সফল ছবি ও আন্তর্জাতিক সিরিজের মাধ্যমে তিনি ‘গ্লোবাল স্টার’ হিসেবে পরিচিতি…
Read More
চলতি সপ্তাহের টিআরপি তালিকায় শীর্ষে রয়েছে কোন ধারাবাহিক?

চলতি সপ্তাহের টিআরপি তালিকায় শীর্ষে রয়েছে কোন ধারাবাহিক?

চলতি সপ্তাহের টিআরপি তালিকায় বড়সড় পালাবদল ঘটল। দীর্ঘ সময় পর একাধিক ধারাবাহিক তাদের নম্বর বাড়াতে সক্ষম হলেও শীর্ষস্থান ধরে রেখেছে কিছু নির্দিষ্ট কাহিনি, আবার কোথাও কোথাও পিছিয়ে পড়ার ছবিও স্পষ্ট। প্রথম স্থানে উঠে এসেছে ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’। প্রাপ্ত নম্বর ৫.৫। দ্বিতীয় স্থানে রয়েছে ‘পরিণীতা’, প্রাপ্ত নম্বর ৫.৩। তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’ এবং ‘তারে ধরি ধরি মনে করি’—উভয়েরই প্রাপ্ত নম্বর ৫.২। তবে  একসময় টিআরপি তালিকার শীর্ষে থাকা ‘পরশুরাম আজকের নায়ক’ সাম্প্রতিক সময়ে কিছুটা পিছিয়ে পড়েছে। চতুর্থ স্থানে উঠে এসেছে নতুন ধারাবাহিক ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’। একা মায়ের সংগ্রামের কাহিনী অবলম্বনে তৈরি এই ধারাবাহিকটি পেয়েছে ৪.৮ নম্বর। ৪.৬ নম্বর পেয়ে পঞ্চম…
Read More
আসছে ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন?

আসছে ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন?

বলিউডের অন্দরমহলের অজানা গল্প, তারকা সংস্কৃতি, গ্ল্যামার চাকচিক্যের আড়ালে লুকিয়ে থাকা কাহিনীর ইঙ্গিত রয়েছে পুরো সিরিজ জুড়ে। ‘দ্য ব্যাডস অব বলিউড’, দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছিল এই সিরিজ। ২০২৫-এ প্রথম পর্বের সাফল্যের পর দ্বিতীয় ভাগ নিয়ে জোর চর্চা বলিউডে। সূত্রের খবর, বছর দুয়েকের মধ্যেই ফের পরিচালকের আসনে দেখা যেতে পারে শাহরুখ পুত্র আরিয়ান খানকে। যদিও নেটফ্লিক্স বা রেড চিলিজ এন্টারটেনমেন্টের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই দ্বিতীয় সিজনের জন্য গল্প ও স্ক্রিপ্ট লেখার কাজ শুরু হয়েছে। চিত্রনাট্য রচনায় রয়েছেন বিলাল সিদ্দিকি। আগামী বছরের মাঝামাঝি শুটিং শুরু পরিকল্পনা রয়েছে বলেই খবর। সব মিলিয়ে এখনও নিশ্চিত খবর না এলেও,…
Read More
১৮০ জন পড়ুয়ার স্কলারশিপের দায়িত্ব নিলেন বিজয়-রশ্মিকা

১৮০ জন পড়ুয়ার স্কলারশিপের দায়িত্ব নিলেন বিজয়-রশ্মিকা

বিনোদন দুনিয়ার তারকারা অনেকেই সমাজসেবামূলক কাজ করে থাকেন। কেউ আবার সামাজিক উন্নতির স্বার্থে কাঁধে তুলে নেন বিশেষ দায়িত্ব। তেলেঙ্গানার আচমপেট মণ্ডলের থুম্মানপেট গ্রামের ১৮০ জন মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন দক্ষিণী তারকা দম্পতি বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা। ওই পড়ুয়াদের জন্য স্কলারশিপের দায়িত্ব নিল ‘দ্য দেবরকোন্ডা ফাউন্ডেশন’। চলতি বছরের শুরুতেই যৌথভাবে মনের এই ইচ্ছের কথা জানিয়েছিলেন তারকা দম্পতি। আর্থিকভাবে পিছিয়ে থাকা পড়ুয়াদের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। সেই অনুযায়ী, তাঁরা নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান কার্যক্রমের সূচনা করেন। বিজয় জানান, তাঁর পিতার জন্মস্থান এই গ্রাম। এখান থেকেই তাঁদের এই উদ্যোগ এখন  বাস্তবায়নের পথে। ভবিষ্যতে সমগ্র তেলেঙ্গানায় এই উদ্যোগ…
Read More
৩২ বছর পর আলোকসজ্জা বিভাগে পুরস্কৃত বাংলা

৩২ বছর পর আলোকসজ্জা বিভাগে পুরস্কৃত বাংলা

শুক্রবার রাতেই প্রকাশ্যে এসেছে সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার প্রাপকদের তালিকা। পাশাপাশি উস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কারে সম্মানিতদের নামও ঘোষণা করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রকের ঘোষণা অনুযায়ী মোট ১০৮ জন শিল্পীকে সম্মানিত করা হয়েছে। এর মধ্যে বাংলার বেশ কয়েকজন শিল্পী বিভিন্ন বিভাগে পুরস্কার পেয়েছেন।  লোকশিল্প, সঙ্গীত, নৃত্য ও থিয়েটার—সব ক্ষেত্রেই বাংলার শিল্পীরা জায়গা করে নিয়েছেন তালিকায়। পুরুলিয়ার ছৌ নৃত্যশিল্পী নৃপেন সহিস ২০২৪ সালের জন্য সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার পেয়েছেন। একইভাবে ২০২৫ সালের ছৌ নৃত্য বিভাগে সম্মানিত হচ্ছেন সোমনাথ। সঙ্গীত বিভাগে ২০২৪ সালের পুরস্কার পেয়েছেন সঞ্জয় মুখোপাধ্যায় (তবলা) এবং প্রভাতী মুখোপাধ্যায় (সুগম সঙ্গীত)। থিয়েটার ক্ষেত্রে আলোকসজ্জা বিভাগে পুরস্কার পেয়েছেন দীনেশ পোদ্দার। এছাড়া উস্তাদ…
Read More
মুক্তি পেল ‘ভারত ভাগ্য বিধাতা’, প্রথমদিনে আয় কত ছবির?

মুক্তি পেল ‘ভারত ভাগ্য বিধাতা’, প্রথমদিনে আয় কত ছবির?

মুক্তি পেল পরিচালক মনোজ তাপাডিয়ার ছবি ‘ভারত ভাগ্য বিধাতা’। ২৬/১১ মুম্বই হামলার প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানাউত। অভিনয় প্রশংসিত হলেও বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি ছবিটি। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, প্রথম দিনে ভারতে প্রায় ১.১৯ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। দেশজুড়ে ২,১৮১টি স্ক্রিনে মুক্তি পেলেও মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে দর্শক উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম। এনসিআর অঞ্চলে সর্বাধিক শো (২৮১টি), মুম্বইয়ে ১৬৭টি এবং আহমেদাবাদে ১৪৩টি শো বরাদ্দ থাকলেও হল ভরাতে পারেনি ছবিটি। চলতি সপ্তাহে মুক্তি পেয়েছে একাধিক সিনেমা ও সিরিজ। এই তালিকায় দিলজিৎ দোসাঞ্ঝ ও ইমতিয়াজ আলির ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’, মনোজ বাজপেয়ী অভিনীত ‘গভর্নর’-এর পাশাপাশি…
Read More
বিতর্ক পেরিয়ে প্রকাশ্যে ‘কালা হিরণ’-এর টিজার

বিতর্ক পেরিয়ে প্রকাশ্যে ‘কালা হিরণ’-এর টিজার

বহু বিতর্ক পেরিয়ে অবশেষে নিজেদের অবস্থানেই অটুট রইলেন ‘কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’ ছবির নির্মাতারা। সলমন খানের কৃষ্ণসার হরিণ হত্যা মামলার অনুপ্রেরণায় তৈরি এই ছবির ঘোষণা নিয়েই প্রযোজক অমিত জানি প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন। ছবির পোস্টার প্রকাশের পর থেকেই ‘ডি কোম্পানি’ নামের একটি গোষ্ঠীর পক্ষ থেকে হুমকি এসেছে। সলমনের আইনজীবীর তরফে প্রযোজক অমিত জানি এবং পরিচালক ভরত শ্রীনাথকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে ছবির মুক্তি স্থগিত রাখার এবং সকল প্রচারমূলক কনটেন্ট সামাজিক মাধ্যমে সরানোর হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি চব্বিশ ঘণ্টার মধ্যে ক্ষমাপ্রার্থনা না করলে দেওয়ানি ও ফৌজদারি মামলা করার হুমকিও রয়েছে। তবে এই সকল হুমকির মধ্যে শুক্রবার মুক্তি পেয়েছে…
Read More
তুখোড় অ্যাকশনে ‘আলফা ওম্যান’ আলিয়া

তুখোড় অ্যাকশনে ‘আলফা ওম্যান’ আলিয়া

যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এবার নতুন চমক আলিয়া ভাট। আগেই ছড়িয়ে পড়েছিল নতুন অ্যাকশন ছবি ‘আলফা’-এর খবর। এই ছবিতে ‘আলফা ওম্যান’ হিসেবে দেখা যাবে আলিয়াকে। এই চরিত্রের জন্য বিশেষ মার্শাল আর্ট ও অ্যাকশন ট্রেনিংও নিয়েছেন নায়িকা। এটিই আলিয়ার প্রথম গোয়েন্দা (স্পাই) চরিত্র। তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন শর্বরী ওয়াঘ। বুধবার প্রকাশ্যে এলো সেই সিনেমার ঝলক। টিজারে দেখা যায়, এক রেস্তোরাঁয় বাবা-মেয়ের সাধারণ একটি দৃশ্য দিয়ে শুরু। ‘আলফা’কন্যা আলিয়ার জন্মদিন। সেইসূত্রেই বাবার সঙ্গে বাইরে খেতে আসা। কিন্তু ধীরে ধীরে বোঝা যায়, এই সম্পর্কের আড়ালে রয়েছে গোপন মিশনের জগৎ। বাবার কাছে নির্দেশ আসে এক মিশনের। মুহূর্তে বদলে যায় পরিবেশ। বাধ্য শিষ্যের মতো…
Read More
বাবাকে হারিয়ে শোকাতুর অনুজয়

বাবাকে হারিয়ে শোকাতুর অনুজয়

শোকের ছায়া অভিনেতা অনুজয় চট্টোপাধ্যায়ের পরিবারে। বুধবার সকালে বাবাকে হারালেন অভিনেতা। কোনও অসুস্থতা ছিল না অনুজয়ের বাবার। আচমকাই এ ঘটনায় ভেঙে পড়েছে অভিনেতার পরিবার। এই প্রসঙ্গে অভিনেতার স্ত্রী দেবারতি চক্রবর্তী জানান, “সম্ভবত ফুসফুসে সংক্রমণ হয়েছিল। আমরা সঙ্গে সঙ্গে বাবাকে কলকাতায় নিয়ে আসি চিকিৎসার জন্য। হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করানো হয়। তখন ভেবেছিলাম পালমোনোলজিস্ট দেখিয়ে সঠিক চিকিৎসা হবে।” অনুজয়ের বাবাকে ৬ জুন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জরুরি চিকিৎসার পর তিনি কিছুটা সুস্থও ছিলেন এবং ৮ জুন হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। দেবারতি চক্রবর্তী বলেন, “চিকিৎসকেরা জানিয়েছেন, এটি যে কোনও মুহূর্তে ঘটতে পারে। খুবই আকস্মিক…
Read More
ফের হাসপাতালে ভর্তি সুজিত গুহ

ফের হাসপাতালে ভর্তি সুজিত গুহ

ফের হাসপাতালে ভর্তি প্রবীণ পরিচালক সুজিত গুহ। সম্প্রতি মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন কয়েক দিন আগে। সূত্রের খবর, আবার তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে পরিবারের তরফে জানা গিয়েছে, গুরুতর কোনো অসুস্থতা নেই, চিকিৎসকের পরামর্শে পর্যবেক্ষণের জন্য তাঁকে আবার হাসপাতালে নেওয়া হয়েছে। জানা গিয়েছে, সুজিতবাবু ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছিল। সঠিক চিকিৎসায় তিনি আগের তুলনায় ভালো আছেন, তবে কিছু স্মৃতি নষ্ট হয়ে গিয়েছে। বয়সজনিত কারণে কিছুটা অ্যালঝাইমার্সও ছিল, যা এই অসুস্থতা আরও জটিল করে তুলেছে। সম্প্রতি আর্টিস্ট ফোরামের বৈঠকেও সুজিত গুহকে দেখা গিয়েছিল। খবর ছড়িয়েছিল, তিনি আবার ছবি নির্মাণ শুরু…
Read More