বিনোদন

‘দাদাগিরি’-র নতুন টাইটেল ট্র্যাক গাইলেন ঈশান মিত্র

‘দাদাগিরি’-র নতুন টাইটেল ট্র্যাক গাইলেন ঈশান মিত্র

‘দাদাগিরি’-এর নতুন সিজনে এবার সঞ্চালনায় রয়েছেন অভিনেতা দেব। সঞ্চালকের পরিবর্তনের সঙ্গে বদল এসেছে ‘দাদাগিরি’র টাইটেল ট্র্যাকেও। এবার অরিজিৎ সিংয়ের পরিবর্তে গানটি গেয়েছেন সঙ্গীতশিল্পী ঈশান মিত্র। এ প্রসঙ্গে ঈশান মিত্র জানান, অরিজিৎ সিংয়ের গাওয়া আগের গানটি তাঁর কাছে অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয়। পরিচালক অভিজিৎ সেন তাঁকে নতুন গানের ভাবনা বিস্তারিতভাবে বুঝিয়ে দেন। সেই ভাবনা এবং দেবের ব্যক্তিত্বকে সামনে রেখেই নিজের দলের সঙ্গে বসে নতুন ট্র্যাকটি তৈরি করেন তিনি। ঈশান বলেন, “মহারাজ যেমন ক্রিকেটকে প্রতিনিধিত্ব করেছেন, তেমনই দেবদা সিনেমার জগতের প্রতিনিধি। সেই ভাবনা থেকেই নতুন গানের কথায় সিনেমা, অ্যাকশন এবং বক্স অফিসের প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। তবে প্রথম লাইনটি অপরিবর্তিত রাখা হয়েছে,…
Read More
ভূমিকা বাদ দিলে জাদু হাতছাড়া: ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ দেখতে ৩০ মিনিট আগে পৌঁছানো কেন অপরিহার্য

ভূমিকা বাদ দিলে জাদু হাতছাড়া: ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ দেখতে ৩০ মিনিট আগে পৌঁছানো কেন অপরিহার্য

ক্রিস্টোফার নোলানের বহু প্রতীক্ষিত গ্রিক মহাকাব্য ‘দ্য ওডিসি’ ২০২৬ সালের ১৭ই জুলাই প্রেক্ষাগৃহে আনুষ্ঠানিকভাবে মুক্তি পাওয়ায়, দর্শকদের তাদের শো-টাইম কঠোরভাবে মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে। চলচ্চিত্র সমালোচক এবং প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ উভয়েই দর্শকদের নির্ধারিত প্রদর্শনের সময়ের অন্তত ৩০ মিনিট আগে পৌঁছানোর পরামর্শ দিচ্ছেন, বিশেষ করে যারা প্রিমিয়াম আইম্যাক্স এবং ৭০মিমি প্রদর্শনীতে অংশ নিচ্ছেন। আগেভাগে আসন নিশ্চিত করার প্রধান কারণ হলো মূল চলচ্চিত্রের আগে অপেক্ষারত একটি বড় চমক। চলচ্চিত্র শিল্পের মধ্যে গুজব ছড়িয়ে পড়েছে যে, নির্বাচিত কিছু আইম্যাক্স ৭০মিমি প্রদর্শনীতে ডেনিস ভিলেনিউভের আসন্ন ‘ডুন: পার্ট থ্রি’-এর জন্য একটি অত্যন্ত বিশেষ, অঘোষিত চার মিনিটের ভূমিকা দেখানো হবে। চলচ্চিত্রপ্রেমীদের জন্য, খাবারের দোকানের দীর্ঘ…
Read More
মুক্তির প্রাক্কালে আইনি জটে ‘মহাপ্রভু জগন্নাথ’! সুপ্রিম কোর্টের দ্বারস্থ নির্মাতারা

মুক্তির প্রাক্কালে আইনি জটে ‘মহাপ্রভু জগন্নাথ’! সুপ্রিম কোর্টের দ্বারস্থ নির্মাতারা

অ্যানিমেটেড ছবি ‘মহাপ্রভু জগন্নাথ’-এর মুক্তি ঘিরে তৈরি হয়েছে আইনি জটিলতা। আগামী ১৭ জুলাই মুক্তির কথা থাকলেও ওড়িশা হাই কোর্টের স্থগিতাদেশের পর ছবির নির্মাতারা সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। গত ৬ জুন ছবিটির টিজার প্রকাশের পর থেকেই আপত্তি জানাতে শুরু করে বিভিন্ন মহল। জগন্নাথ মন্দির প্রশাসনসহ কয়েকটি পক্ষ ছবির কিছু বিষয় নিয়ে আপত্তি তোলে। এরপর নির্মাতারা গজপতি মহারাজ ও মন্দির প্রশাসনের প্রতিনিধিদের জন্য বিশেষ প্রদর্শনীর আয়োজন করেন। বুধবার, ১৫ জুলাই ওড়িশা হাই কোর্ট ছবিটির মুক্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে। এই নির্দেশের বিরুদ্ধে নির্মাতাদের পক্ষে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। সিনিয়র আইনজীবী দেবদত্ত কামাত প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটির…
Read More
রাঘবের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে কী বললেন শাহনাজ?

রাঘবের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে কী বললেন শাহনাজ?

অভিনেত্রী শাহনাজ গিল এবং অভিনেতা-নৃত্যশিল্পী রাঘব জুয়ালের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে। বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যাওয়া এবং প্রকাশ্যে একে অপরের পাশে থাকার মুহূর্তগুলো সেই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে। তবে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখ খুলতে নারাজ শাহনাজ। রাঘবকে তিনি ‘খুব ভালো বন্ধু’ বলেই পরিচয় দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাঘবের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে শাহনাজ জানান, ব্যক্তিগত জীবন নিয়ে কোনও মন্তব্য করতে চান না। এরপর প্রসঙ্গ ঘুরিয়ে তিনি দর্শকদের রাঘব অভিনীত নতুন ছবি ‘ভাই তেরা স্টার হ্যায়’ দেখার আবেদন জানান। শাহনাজ বলেন, “ও আমার খুব ভালো বন্ধু। ওর ছবিটা সফল হওয়া খুব দরকার।” তিনি আরও জানান,…
Read More
প্রকাশ্যে বিয়ের দিনক্ষণ! কবে বিয়ে করছেন জেনিফার?

প্রকাশ্যে বিয়ের দিনক্ষণ! কবে বিয়ে করছেন জেনিফার?

ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইনগেট। দীর্ঘদিন ধরেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নানা জল্পনা চলছিল। এ বার সেই জল্পনাই আরও জোরাল হয়েছে চর্চিত প্রেমিক সিঙ্গাপুরের ব্যবসায়ী উইলিয়ামের সঙ্গে তাঁর বিয়ের খবর ঘিরে। সূত্রের খবর, বৃহস্পতিবার ব্রিটেনে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে চার হাত এক হতে চলেছে জেনিফার ও উইলিয়ামের। দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই নতুন জীবনের সূচনা করবেন তাঁরা। ৪১ বছর বয়সী জেনিফারের সঙ্গে উইলিয়ামের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। জানা যাচ্ছে, বিয়ের খবর ইতিমধ্যেই ঘনিষ্ঠ মহলে পৌঁছে গিয়েছে। বলিউডের জনপ্রিয় তারকারা এই অনুষ্ঠানে আমন্ত্রিত থাকতে পারেন বলে খবর।
Read More
‘মির্জাপুর: দ্য মুভি’-তে কে কত টাকা পারিশ্রমিক পাচ্ছেন?

‘মির্জাপুর: দ্য মুভি’-তে কে কত টাকা পারিশ্রমিক পাচ্ছেন?

জনপ্রিয় ওটিটি সিরিজ ‘মির্জাপুর’-এর উপর ভিত্তি করে এবার বড়পর্দায় আসছে  ‘মির্জাপুর: দ্য মুভি’। এই ছবি মুক্তি পেতে চলেছে আগামী ৪ সেপ্টেম্বর। ইতিমধ্যেই ছবির তারকাদের সম্ভাব্য পারিশ্রমিক নিয়ে শুরু হয়েছে জল্পনা। সূত্রের খবর, ছবিতে সর্বাধিক পারিশ্রমিক পাচ্ছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। অখণ্ডানন্দ ত্রিপাঠী ওরফে কালীন ভাইয়ার চরিত্রে অভিনয়ের জন্য তাঁর আনুমানিক পারিশ্রমিক প্রায় ১৫ কোটি টাকা। গুড্ডু পণ্ডিতের চরিত্রে ফিরছেন আলি ফজল। সূত্রের খবর, এই ছবির জন্য তাঁর সম্ভাব্য পারিশ্রমিক প্রায় ৪ কোটি টাকা। মুন্না ত্রিপাঠীর ভূমিকায় ফিরছেন দিব্যেন্দু শর্মা। তাঁর পারিশ্রমিক প্রায় ৩ কোটি টাকা বলে জানা যাচ্ছে। অন্য দিকে, বড় ত্যাগী ও ছোট ত্যাগী—দ্বৈত চরিত্রে অভিনয় করা বিজয় বর্মার পারিশ্রমিক…
Read More
জুবিনকে শ্রদ্ধা জানাতে নতুন ছবি নির্মাণ প্রীতমের

জুবিনকে শ্রদ্ধা জানাতে নতুন ছবি নির্মাণ প্রীতমের

প্রয়াত গায়ক জুবিন গর্গ-কে সম্মান জানাতে নতুন ছবি ‘লভ ইউ জুবিনদা’ নির্মাণ করছেন পরিচালক প্রীতম বন্দ্যোপাধ্যায়। ‘ইডিয়ট’, ‘খোকা ৪২০’ এবং ‘খিলাড়ি’-সহ একাধিক ছবিতে প্রীতমের পরিচালনায় গান গেয়েছিলেন জুবিন। সেই সূত্রে প্রায়ই গুয়াহাটিতে যেতেন তিনি। প্রীতমের দাবি, রেকর্ডিংয়ের বাইরে জুবিনের আন্তরিক আতিথেয়তা তাঁকে মুগ্ধ করেছিল। তবে শিল্পী হিসেবে সাফল্যের পাশাপাশি জুবিনের মানবিক দিকই সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল প্রীতমকে। তাঁর কথায়, পারিশ্রমিক পাওয়ার পর রাতের শহরে বেরিয়ে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে অর্থ বিলিয়ে দিতেন জুবিন। কখনও ঘুমন্ত মানুষের চাদরের নিচে টাকা রেখে আসতেন, আবার কখনও ছোট দোকানদারদের প্রয়োজনের তুলনায় অনেক বেশি অর্থ দিয়ে সাহায্য করতেন। শীতের রাতে দরিদ্র মানুষের গায়ে কম্বল…
Read More
দীপিকা কি পারবে হেমার বায়োপিকের ‘ড্রিম গার্ল’ হয়ে উঠতে?

দীপিকা কি পারবে হেমার বায়োপিকের ‘ড্রিম গার্ল’ হয়ে উঠতে?

গ্ল্যামারাস “হেমা মালিনি। দীর্ঘদিন ধরে ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদানের কথা কারোর অজানা নয়। বয়স যেন হেমার কাছে সংখ্যামাত্র! সুন্দরী হেমার গ্ল্যামারের ছটা আজও টেক্কা দেয় 'জেন জি'-কে।  রূপের  মাধুর্যেই তিনি সবার কাছে পরিচিত বলিউডের ‘ড্রিম গার্ল’ হিসেবে। তাঁর সুন্দর রূপ অসাধারণ অভিনয় যুগে যুগে সমাদৃত। চলচ্চিত্র জগতে তাঁর ৬০ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে আসেন তিনি। সেখানেই তাঁকে জিজ্ঞাসা করা হয়, ভবিষ্যতে যদি কখনও তাঁর বায়োপিক তৈরী হয় তাহলে দীপিকা পাডুকোন কি যোগ্য অভিনেত্রী হবেন?  হেমার কথায়,  “দীপিকা খুবই সুন্দরী এবং প্রতিভাবান একজন অভিনেত্রী। পূর্ণ সম্মতি জানিয়ে হেমা বলেন, “ও যদি করতে চায় অবশ্যই করতে পারে। যে কেউ…
Read More
প্র*য়াত ‘জুরাসিক পার্ক’-খ্যাত অভিনেতা স্যাম নিল

প্র*য়াত ‘জুরাসিক পার্ক’-খ্যাত অভিনেতা স্যাম নিল

হলিউডের জনপ্রিয় অভিনেতা স্যাম নিল আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। অস্ট্রেলিয়ার সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। উত্তর আয়ারল্যান্ডে জন্ম হলেও মাত্র সাত বছর বয়সে পরিবারের সঙ্গে নিউ জিল্যান্ডে চলে যান তিনি। সেখানেই তাঁর বেড়ে ওঠা, পড়াশোনা এবং অভিনয়জীবনের সূচনা। দেশের সংস্কৃতি ও চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালে তাঁকে ‘নাইটহুড’ সম্মানে ভূষিত করা হয়। এর আগে ১৯৯১ সালে তিনি ‘অফিসার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ (ওবিই) সম্মাননাও লাভ করেন। পাঁচ দশকেরও বেশি দীর্ঘ অভিনয়জীবনে স্যাম নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। ‘দ্য পিয়ানো’, ‘ডেড কাম’, ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’ এবং…
Read More
সৃজিতের ছবিতে নতুন গোয়েন্দা! মুখ্য চরিত্রে দেখা যাবে কাকে?

সৃজিতের ছবিতে নতুন গোয়েন্দা! মুখ্য চরিত্রে দেখা যাবে কাকে?

ফেলুদা, ব্যোমকেশ বক্সী ও কাকাবাবুর পর এবার বড়পর্দায় আসতে চলেছে আরও এক নতুন গোয়েন্দা— কানাইচরণ। রাজর্ষি দাস ভৌমিকের সৃষ্ট এই কাল্পনিক গোয়েন্দাকে নিয়ে নতুন ছবি নির্মাণের ঘোষণা করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সৃজিত জানান, এর আগে একাধিক জনপ্রিয় গোয়েন্দা চরিত্র নিয়ে কাজ করেছেন তিনি। তাঁর কথায়, “প্রতিটি গোয়েন্দা চরিত্রেরই নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। কানাইচরণের চরিত্রায়ণ, কলকাতার সঙ্গে তার সম্পর্ক এবং তার স্বতন্ত্র মেজাজ আমাকে আকৃষ্ট করেছে। রাজর্ষি দাস ভৌমিকের লেখা পড়েই এই চরিত্রকে বড়পর্দায় আনার সিদ্ধান্ত নিই।” পরিচালক লেখকের সমস্ত গোয়েন্দা কাহিনি পড়েছেন। সেখান থেকে ‘কালাপানির দিশা’ গল্পকে অবলম্বন করে ছবির চিত্রনাট্য তৈরি করা হয়েছে। ছবিতে কানাইচরণের ভূমিকায় অভিনয় করবেন যিশু সেনগুপ্ত।…
Read More