বিনোদন

স্মরণে ‘কালজয়ী’ শিল্পী সত্যজিৎ রায়!

স্মরণে ‘কালজয়ী’ শিল্পী সত্যজিৎ রায়!

আধুনিক বাংলা চলচ্চিত্রের অন্যতম পথিকৃৎ সত্যজিৎ রায়। এই কিংবদন্তীর হাত ধরেই বাংলা সিনেমা প্রথমবারের মতো বিশ্ব দরবারে পৌঁছেছিল। তিনি ছিলেন  বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি একাধারে ছিলেন চিত্রশিল্পী, পরিচালক, চিত্রনাট্যকার এবং সঙ্গীত পরিচালক। আজ তাঁর জন্মদিন।   ১৯২১ সালে আজকের দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। ১৯৫৫ সালে ‘পথের পাঁচালী’ ছবির মাধ্যমে চলচ্চিত্র-নির্মাতা হিসেবে তাঁর আত্মপ্রকাশ। প্রথম ছবিতেই আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়ান। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘কাঞ্চনজঙ্ঘা’ (১৯৬২), ‘চিড়িয়াখানা’ (১৯৬৭), ‘গুপী গাইন বাঘা বাইন’ (১৯৬৯), ‘প্রতিদ্বন্দ্বী’ (১৯৭০), ‘সোনার কেল্লা’ (১৯৭১), ‘জন অরণ্য’ (১৯৭৬) এবং ‘আগন্তুক’ (১৯৯১)। বিশ্ব চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯২ সালে অস্কার পান তিনি। চলচ্চিত্র ছাড়াও বাংলা সাহিত্যেও ছিল…
Read More
এ বার কি বিয়ের পিঁড়িতে সুস্মিতা-সাহেব?

এ বার কি বিয়ের পিঁড়িতে সুস্মিতা-সাহেব?

টেলিপাড়ায় তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা নতুন নয়। একসঙ্গে ধারাবাহিকে কাজ করার পর থেকেই নাকি অভিনেতা সাহেব ভট্টাচার্য এবং অভিনেত্রী সুস্মিতা দে-র মধ্যে বিশেষ ঘনিষ্ঠতা হয়েছে। এবার নাকি আইনি বিয়ে সারতে চলেছেন এই জুটি। এই মুহূর্তে দু’জনেই নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত। সাহেব ব্যস্ত নতুন ধারাবাহিক ‘গঙ্গা’-র শুটিংয়ে, অন্যদিকে সুস্মিতারও নতুন প্রজেক্টের কাজ শুরু হয়ে গিয়েছে। এর মধ্যেই কি তবে বিয়ের পরিকল্পনা? এই প্রসঙ্গে সাহেব বলেন, “এই ধরনের কোনও ঘোষণা আমরা করেছি বলে আমার মনে পড়ছে না। খুব শীঘ্রই এমন কোনও পরিকল্পনা রয়েছে কিনা, সেটাও আমি নিশ্চিতভাবে বলতে পারছি না। অন্তত আমার তরফে তেমন কিছু নেই।” উল্লেখ্য, নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে…
Read More
‘হামজা’ না ‘আলাউদ্দিন খিলজি’? রণবীরের কাছে কোন চরিত্র বেশি চ্যালেঞ্জিং ছিল?

‘হামজা’ না ‘আলাউদ্দিন খিলজি’? রণবীরের কাছে কোন চরিত্র বেশি চ্যালেঞ্জিং ছিল?

রণবীর সিংহ-এর অভিনয় নিয়ে আবারও চর্চা তুঙ্গে। একসময় ‘পদ্মাবত’ ছবিতে আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয়ের জন্য নিজেকে ২১ দিনের জন্য গৃহবন্দি করেছিলেন তিনি। সেই পারফরম্যান্সে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন রণবীর। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’-এ তাঁর অভিনয় নাকি সেই সাফল্যকেও ছাপিয়ে গিয়েছে, এমনটাই দাবি অনুরাগীদের একাংশের। এই প্রসঙ্গে মুখ খুলেছেন রণবীরের ব্যবসায়িক সঙ্গী নিকুঞ্জ বিয়ানি। রণবীরের কাছে কোন চরিত্রটি বেশি চ্যালেঞ্জিং ছিল? উত্তরে নিকুঞ্জ জানান, অভিনেতা নিজেই স্বীকার করেছেন যে ‘ধুরন্ধর’-এর চরিত্র তাঁকে আরও বেশি কঠিন পরীক্ষার মুখে ফেলেছিল। নিকুঞ্জের কথায়, “রণবীর বলেছিল, শিল্পী হিসেবে এই চরিত্রটা ওর কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। ও এই চরিত্রের জন্য নিজের ৩০০ শতাংশ দিয়েছে।” ‘পদ্মাবত’-এ অভিনয়ের…
Read More
আসন্ন মাতৃত্ব নিয়েই কর্মব্যস্ত দীপিকা

আসন্ন মাতৃত্ব নিয়েই কর্মব্যস্ত দীপিকা

সিনেদুনিয়ায় ফের আলোচনায় দীপিকা পাড়ুকোন! একসময় দৈনিক আট ঘণ্টা কাজের শর্ত দিয়েছিলেন তিনি। আর এখন সেই অভিনেত্রীই নাকি আসন্ন মাতৃত্বের মধ্যেও চূড়ান্ত ব্যস্ততায় রয়েছেন। সূত্রের খবর, ২০২৬ সালের জন্য তাঁর ডায়েরির প্রায় সব দিনই বুকড। সম্প্রতি দীপিকা এবং রণবীর সিংহ তাঁদের দ্বিতীয় সন্তান আসার খবর জানিয়েছেন। চিকিৎসকদের মতে, হাতে রয়েছে আনুমানিক সাড়ে ছ’মাস সময়। সেই সময়কে পুরোপুরি কাজে লাগাতে আগাম পরিকল্পনা সেরে ফেলেছেন অভিনেত্রী। জানা গিয়েছে, প্রথমে একটি অ্যাকশনধর্মী ছবির শুটিংয়ের জন্য দক্ষিণ আফ্রিকায় যাবেন দীপিকা। সেখানেই সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবির একটি গানের দৃশ্যে শাহরুখ খানের সঙ্গে শুটিং করবেন তিনি। দক্ষিণ আফ্রিকা পর্ব শেষ করে দেশে ফিরে মুম্বইয়ে শুরু…
Read More
প্রয়াত বাচিকশিল্পী ও অভিনেতা বিপ্লব দাশগুপ্ত

প্রয়াত বাচিকশিল্পী ও অভিনেতা বিপ্লব দাশগুপ্ত

প্রয়াত বাচিকশিল্পী ও অভিনেতা বিপ্লব দাশগুপ্ত। শুক্রবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা। প্রস্টেটের অস্ত্রোপচারের পর থেকেই শারীরিক জটিলতা বাড়তে থাকে। পরিবারের অভিযোগ, চিকিৎসায় কিছুটা বিভ্রাটও হয়েছিল। দীর্ঘ অসুস্থতার কারণে মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন তিনি। এদিন হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে পথেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে স্ত্রী ও এক কন্যাকে রেখে গেলেন। দীর্ঘদিন ধরে নানা অনুষ্ঠানে বাচিকশিল্পী হিসেবে জনপ্রিয় ছিলেন তিনি। এছাড়াও ধারাবাহিক ও চলচ্চিত্রেও তাঁর নজরকাড়া অভিনয় দর্শকদের মন জয় করে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়।
Read More
ঋণের বোঝা বেড়ে ২২ কোটিতে! বিতর্কে রাজপাল যাদব

ঋণের বোঝা বেড়ে ২২ কোটিতে! বিতর্কে রাজপাল যাদব

গত কয়েক মাস ধরে আর্থিক মামলাকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। এই মামলার জেরে জেলেও রাত কাটাতে হয়েছে তাঁকে। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পর এক সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেতা। তাঁর কথায়, “মাত্র ৫ কোটি টাকার ব্যাপার হলে অনেকদিন আগেই তা শোধ করে দিতাম। কিন্তু টাকার অঙ্কটা বেড়ে দাঁড়ায় ১৭ থেকে ২২ কোটির মধ্যে।” এই বিপুল পরিমাণ অর্থের নেপথ্যে রয়েছে তাঁর প্রযোজিত ছবি ‘অতা পতা লাপতা’-র ব্যর্থতা। ছবিটির নির্মাণে প্রায় ২২ কোটি টাকা ব্যয় হলেও বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। ফলে ক্ষতির পরিমাণ বেড়ে যায়। উল্লেখ্য, ২০১০ সালে দিল্লির একটি সংস্থা থেকে ৫ কোটি টাকা ঋণ নেন রাজপাল…
Read More
‘রাজা শিবাজী’ ছবিতে বিশেষ ভূমিকায় রয়েছে রিতেশ-পুত্র

‘রাজা শিবাজী’ ছবিতে বিশেষ ভূমিকায় রয়েছে রিতেশ-পুত্র

প্রকাশ্যে এল ‘রাজা শিবাজী’ ছবির প্রথম ঝলক। ছত্রপতি শিবাজীর চরিত্রে রয়েছেন রিতেশ দেশমুখ। শিবাজী-পত্নীর ভূমিকায় থাকছেন জেনেলিয়া। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে কান্নায় ভেঙে পড়েন তারকাদম্পতি। ছবিতে বিশেষ ভূমিকায় দেখা যাবে তারকাদম্পতির ছেলে রাহিল দেশমুখকে।   এই ছবির মাধ্যমেই বড়পর্দায় অভিষেক হতে চলেছে রাহিলের। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে আবেগপ্রবণ হয়ে পড়েন রিতেশ ও জেনেলিয়া। ছবির সঙ্গে যুক্ত সকলকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা। ছবিটির প্রযোজনা করেছেন জ্যোতি দেশপাণ্ডে এবং জেনেলিয়া নিজেও। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিদ্যা বালন, মহেশ মঞ্জরেকর, সচিন খেডেকর, বোমান ইরানি, ফরদীন খান, জিতেন্দ্র জোশী ও অমোল গুপ্তে।
Read More
সিনেমার ‘যন্ত্রণা’ বাস্তবেও! প্রিয়জনকে হারালেন ‘সইয়ারা’ খ্যাত অভিনেত্রী

সিনেমার ‘যন্ত্রণা’ বাস্তবেও! প্রিয়জনকে হারালেন ‘সইয়ারা’ খ্যাত অভিনেত্রী

গত বছর অনীত পদ্দা ও অহান পাণ্ডে অভিনীত ‘সইয়ারা’ ছবি দেখে আবেগে ভেসেছিলেন দর্শক। নায়িকার চরিত্রে নজর কেড়েছিলেন অনীত। ছবিতে দেখা যায়, ‘অ্যালঝাইমার্স’-এ আক্রান্ত হয় নায়িকা। সিনেমার গল্পের মতোই বাস্তবেও যেন মিলে গেল অনীতের জীবন!   প্রিয় দাদুকে হারালেন নায়িকা। খবর, তাঁর দাদুও দীর্ঘদিন ধরে অ্যালঝাইমার্সে ভুগছিলেন। সামাজিক মাধ্যমে দাদুর সঙ্গে একটি ছবি ভাগ করে অনীত লেখেন, “আমার জীবনের একমাত্র ভালোবাসা আমার থেকে দূরে চলে গেলেও, তোমাকে আমি কখনও ভুলব না। তোমার স্মৃতি আমার হৃদয়ে চিরকাল অমলিন থাকবে।” তিনি আরও যোগ করেন, “আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার শেখানো পথেই চলব। তোমার মজার মজার মুহূর্তগুলো সুযোগ পেলেই সকলের সঙ্গে ভাগ করে নেব।”…
Read More
ছোটপর্দায় ফিরছেন পরান বন্দ্যোপাধ্যায়

ছোটপর্দায় ফিরছেন পরান বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ বিরতির পর আবার ছোটপর্দায় ফিরছেন অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়।   নতুন ধারাবাহিক ‘সংসার সংকীর্তন’-এ দেখা যাবে তাঁকে। ধারাবাহিকের মূল গল্পে রয়েছে ঘটি-বাঙালের চিরাচরিত দ্বন্দ্ব। কৌতুকধর্মী এই কাহিনির মুখ্য ভূমিকায় রয়েছেন সব্যসাচী চৌধুরী এবং মানালি দে। নায়ক-নায়িকার পাশাপাশি দেখা যাবে পরান বন্দ্যোপাধ্যায় এবং শুভাশিস মুখোপাধ্যায়ের হাড্ডাহাড্ডি লড়াই। বর্তমানে অনেক অভিনেতাই ছোটপর্দা থেকে দূরে থাকছেন। সেই প্রেক্ষিতে প্রশ্ন উঠেছে, এত বছর পর কেন আবার ধারাবাহিকে অভিনয় করতে রাজি হলেন পরান? এই বিষয়ে অভিনেতা জানান, প্রযোজনা সংস্থার সঙ্গে তাঁর আগের কাজের যোগ থাকায় রাজি হন তিনি। তাঁর কথায়, “ ‘কীর্তন’ এবং ‘কীর্তনের পর কীর্তন’ এই দুই ছবিতে আমি কাজ করেছি। ছবিগুলি খুবই প্রশংসিত হয়েছিল।…
Read More
আশা ভোঁসলেকে নিয়ে সংবাদ প্রকাশিত হতেই তোপ পাক  সাংবাদিকদের!

আশা ভোঁসলেকে নিয়ে সংবাদ প্রকাশিত হতেই তোপ পাক সাংবাদিকদের!

গত রবিবার প্রয়াত হন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ দুনিয়া। তবে ব্যতিক্রম পাকিস্তান! সেখানকার সংবাদমাধ্যমে গায়িকার মৃত্যুসংবাদ প্রকাশিত হতেই বিতর্কিত এক পাক চ্যানেল।   জানা গিয়েছে, গায়িকার মৃত্যুসংবাদ প্রচারের জন্য সে দেশের একটি চ্যানেলকে নোটিস পাঠিয়েছে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা)। চ্যানেলটির কর্ণধার আজহার আব্বাস সমাজমাধ্যমে একটি পোস্টে জানান, আশা ভোঁসলেকে নিয়ে প্রতিবেদন সম্প্রচার করার জন্যই তাঁদের চ্যানেলকে নোটিস দেওয়া হয়েছে। তাঁর দাবি, কিংবদন্তি শিল্পীদের নিয়ে প্রতিবেদন করার ক্ষেত্রে তাঁদের কাজ, অবদান এবং সাফল্য তুলে ধরা সাংবাদিকতার রীতি। সেই দৃষ্টিকোণ থেকেই অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়েছিল। তাঁর বক্তব্য, শিল্প কখনও দেশ বা সীমানার গণ্ডিতে আবদ্ধ নয়। বরং শিল্পীরা…
Read More