বিনোদন

ভাইয়ের জন্মদিনে বিশেষ বার্তা দিদির

ভাইয়ের জন্মদিনে বিশেষ বার্তা দিদির

দেখতে দেখতে ছ’বছর পার। বলিউড থেকে চির বিদায় নিয়েছেন অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। ভাইয়ের ৪০তম জন্মদিনে আবেগঘন পোস্ট করলেন অভিনেতার দিদি শ্বেতা সিংহ কীর্তি। তাঁর কথায়, “কে বলে তুমি নেই? সারাক্ষণ তোমার অস্তিত্ব টের পাই”! সুশান্তের মৃত্যুর শোক আজও অমলিন তাঁর পরিবার ও অনুরাগীদের কাছে। প্রতিবছরই এই দিনে ভাইয়ের উদ্দেশ্যে বার্তা দেন দিদি শ্বেতা। এ বছর তিনি লিখলেন, “তুমি আমার হৃদ্‌স্পন্দন। প্রতি মুহূর্তে হৃদয় স্পন্দিত হচ্ছে আর সেই স্পন্দন জানান দেয়, তুমি আছ।” অভিনেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও।
Read More
অল্পের জন্য প্রাণে বাঁচলেন অক্ষয়–টুইঙ্কল

অল্পের জন্য প্রাণে বাঁচলেন অক্ষয়–টুইঙ্কল

সোমবার রাতে মুম্বইয়ের জুহু এলাকায় বড়সড় দুর্ঘটনার মুখে পড়ল বলিউড তারকা অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্নার কনভয়। মুম্বই বিমানবন্দর থেকে বাড়ি ফেরার সময় আচমকাই একটি বেপরোয়া গতির অটো তাঁদের নিরাপত্তারক্ষীদের গাড়িতে সজোরে ধাক্কা মারে। তবে স্বস্তির বিষয়, ওই গাড়িতে তারকা দম্পতি ছিলেন না। ফলে অক্ষয় ও টুইঙ্কল দু’জনেই অক্ষত রয়েছেন। জানা যায়, বিমানবন্দর থেকে জুহুর বাড়ির দিকে যাচ্ছিলেন অক্ষয়–টুইঙ্কল। তাঁদের কনভয়ের সামনে ছিল নিরাপত্তারক্ষীদের একটি বিলাসবহুল গাড়ি। সেই সময় অত্যন্ত দ্রুতগতিতে আসা একটি অটো হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়িতে ধাক্কা দেয়। ধাক্কার জেরে নিরাপত্তারক্ষীদের গাড়িটি রাস্তার পাশে উলটে যায় ও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।…
Read More
ফের বড়পর্দায় ফিরছে ‘দেশু’ জুটি

ফের বড়পর্দায় ফিরছে ‘দেশু’ জুটি

দর্শকমহলে বহুল চর্চিত দেব-শুভশ্রী জুটি। অনুরাগীদের কাছে তাঁরা ‘দেশু’ নামে পরিচিত। সম্প্রতি সমাজমাধ্যমে এক সুখবর দিলেন অভিনেত্রী। এ বছর দুর্গাপুজোয় মুক্তি পেতে চলেছে তাঁদের নতুন ছবি। ইতিমধ্যেই স্থির হয়ে গিয়েছে ছবির দিনক্ষণও।     জানা গিয়েছে, আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেতে চলেছে। ‘দেশু’ মানেই অ্যাকশন, রোম্যান্সের দুর্দান্ত মিশেল। একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন এই নস্টালজিক জুটি। দীর্ঘদিন পর ফের বড়পর্দায় ফিরছে দেব-শুভশ্রী জুটি। খবর ছড়াতেই  অনুরাগীদের মধ্যে খুশির আবহ।  
Read More
‘ডন ৩’ ছবিতে ফিরছেন শাহরুখ? 

‘ডন ৩’ ছবিতে ফিরছেন শাহরুখ? 

আসন্ন ‘ডন ৩’ ছবির নতুন নায়ক নাকি রণবীর সিংহ। এ খবর ছড়াতেই তোলপাড় বিনোদন দুনিয়া। ইতিমধ্যেই সেই ছবি নিয়ে বিতর্কের শেষ নেই। তবে ঘনিষ্ট সূত্রে খবর, রণবীরের বদলে শাহরুখ খানকেই আবার ওই চরিত্রে দেখা যাবে। এই মুহূর্তে রণবীর অভিনীত ‘ধুরন্ধর’ ছবি দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে। তাই একের পর এক গ্যাংস্টার ঘরানার ছবিতে অভিনয় করতে নারাজ অভিনেতা। সেই কারণেই নাকি ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির থেকে সরে এলেন তিনি। এমনটাই দাবি ঘনিষ্ট সূত্রের।   তবে শোনা গিয়েছে, একটি শর্ত বেঁধে দিয়েছেন বাদশা। এই ছবিতে দক্ষিণী পরিচালক অ্যাটলীকে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন শাহরুখ। তবে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির দুই ছবি ‘ডন’ এবং ‘ডন ২’-এর পরিচালক ফারহান আখতার…
Read More
একের পর এক শক্তিশালী চরিত্রে অভিনয়, ওটিটিতেই গড়লেন কোটি টাকার সম্পত্তি

একের পর এক শক্তিশালী চরিত্রে অভিনয়, ওটিটিতেই গড়লেন কোটি টাকার সম্পত্তি

বর্তমানে বলিউডে সেরা অভিনেত্রীদের তালিকায় অন্যতম নাম রসিকা দুগ্গল।  ২০০৭ সালে ‘আনওয়ার’ ছবির হাত ধরে বড় পর্দায় অভিষেক রসিকার।  ‘মান্টো’ ছবিতে তাঁর অভিনয় তাঁকে জনপ্রিয় করে তোলে। সবমিলিয়ে প্রায় ১৫টি ছবিতে দেখা গিয়েছে তাঁকে। ছবির পাশাপাশি সিরিজেও অভিনয় করেন রসিকা। ‘মির্জাপুর’ সিরিজের বীণা ত্রিপাঠীর চরিত্র হোক কিংবা ‘দিল্লি ক্রাইম’-এর নীতি সিংহের চরিত্র সবেতেই দর্শকের নজর কেড়েছেন তিনি। ১৭ জানুয়ারি অভিনেত্রীর জন্মদিন। এবারে ৪১ বছরে পদার্পণ। দীর্ঘ সময় ধরে বলিউডে কাজ করছেন তিনি। বর্তমানে তাঁর মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ১৮-২২ কোটি টাকা। এর মধ্যে অধিকাংশই এসেছে অভিনেত্রীর ওটিটি মঞ্চের কাজ থেকে। বর্তমানে স্বামী মুকুল চড্‌ঢার সঙ্গে মুম্বইয়ের একটি বিলাসবহুল আবাসনে থাকেন…
Read More
বয়কটের মাঝেই দেবের ছবিতে অনির্বাণ?

বয়কটের মাঝেই দেবের ছবিতে অনির্বাণ?

ফেডারেশনের বিরুদ্ধাচরণে পা গলালেন তিনি? ইতিমধ্যেই নিজের আসন্ন ছবির কথা ঘোষণা করেছেন দেব। ছবিতে নায়িকার চরিত্রে থাকছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ফের বড়পর্দায় দেখা যাবে বহুল চর্চিত এই ‘দেশু’ জুটিকে। শোনা যাচ্ছে, এই ছবিতে মূল খলনায়কের চরিত্রে দেখা যাবে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে। ফেডারেশনের বিরোধিতা করায় বর্তমানে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ‘বয়কট’ অনির্বাণ। এই অবস্থায় নিয়মের তোয়াক্কা না করে নতুন সিনেমায় তাঁকে কাস্ট করা মানেই ফেডারেশনের বিরোধিতা করা।   এছাড়াও মিঠুন চক্রবর্তীকে নিয়ে ছবি করায় শাসক দলের বিরোধিতার শিকার হয়েছিলেন দেব। পুজোতেও স্ক্রিনিং কমিটির বিরোধিতা করে ছবি এনে রোষানলে পড়েন। তবে দেবের সাফ কথা, পেশাগত প্রয়োজনে তিনি কোনও আপস করবেন না। প্রযোজক হিসাবে যাকেই…
Read More
প্র*য়াত ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত প্রশান্ত তামাং

প্র*য়াত ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত প্রশান্ত তামাং

স্তব্ধ পাহাড় থেকে সমতল - শোকের ছায়া বাংলার সাংস্কৃতিক জগতে। বাংলার প্রথম ‘ইন্ডিয়ান আইডল’ জয়ী, জনপ্রিয় গায়ক ও অভিনেতা প্রশান্ত তামাং আর নেই। মাত্র ৪৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নয়াদিল্লির নিজের বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন প্রশান্ত। ইন্ডিয়ান আইডল সিজন ৩ জিতে গোটা দেশের নজরে আসেন দার্জিলিং-এর এই কৃতী সন্তান।  গানের মঞ্চের পাশাপাশি নেপালি চলচ্চিত্র জগতেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন তিনি। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল আমাজন প্রাইম ভিডিয়োর জনপ্রিয় ওয়েব সিরিজ পাতাললোক সিজন ২-তে। প্রশান্ত তামাং-এর অকাল প্রয়াণে শোকস্তব্ধ সহকর্মী শিল্পী থেকে শুরু করে অসংখ্য ভক্ত। গোর্খা সম্প্রদায়ের কাছে তিনি ছিলেন অনুপ্রেরণার প্রতীক। বিনোদন জগৎ…
Read More
মাত্র ২১ বছরেই কঠিন রোগ, তবু হার মানেননি হৃতিক

মাত্র ২১ বছরেই কঠিন রোগ, তবু হার মানেননি হৃতিক

অভিনয়ের পাশাপাশি নাচেও সমান দক্ষ এই অভিনেতা। একাধিক ছবিতে তাঁর নাচ ভাইরাল জামানার আগেই ব্যাপক জনপ্রিয় হয়েছিল। অথচ তাঁকেই একসময় নাচ ছেড়ে দেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। মাত্র ২১ বছর বয়সেই মেরুদণ্ডের কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন হৃতিক রোশন। কোনওদিনই নায়কসুলভ শরীর তৈরি করতে পারবেন না হৃতিক। এ কথা সাফ জানিয়েছিলেন চিকিৎসকেরা। তাঁর মেরুদণ্ড বাঁকা। তবে কোনো নেতিবাচক কথাতেই ভেঙে পড়েননি তিনি। উল্টে চ্যালেঞ্জ নিয়েছিলেন অভিনেতা।  মোটা বই নিয়ে নিয়মিত শুরু করেন শরীরচর্চা। ধীরে ধীরে বই থেকে ডাম্বল। এইভাবেই গড়ে তোলেন নায়কসুলভ চেহারা। এক সাক্ষাৎকারে হৃতিক নিজেই জানিয়েছিলেন সেই কঠিন সংগ্রামের কথা। তাঁর কথায়, “একসময় চিকিৎসকেরা জানিয়েছিলেন আমার শরীর-স্বাস্থ্য অ্যাকশন ছবি করার…
Read More
নতুন বছরে টিআরপি তালিকায় এগিয়ে কে?

নতুন বছরে টিআরপি তালিকায় এগিয়ে কে?

নতুন বছরে বড়সড় বদল টিআরপি তালিকায়। এবারের টিআরপি তালিকায় নতুনদের আনাগোনা। এর মধ্যেও নিজেদের জায়গা ধরে রেখেছে ‘পরশুরাম আজকের নায়ক’। ৭.৩ পেয়ে প্রথমে রয়েছে ধারাবাহিকটি। তবে প্রথম পাঁচে যুক্ত হয়েছে বেশ কিছু নতুন নাম। ৭.২ পেয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। একই নম্বর পেয়ে দ্বিতীয় স্থান পেয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’ ধারাবাহিক। তৃতীয় স্থানেও অবস্থান করছে দুই ধারাবাহিক - ‘পরিণীতা’ এবং ‘ও মোর দরদিয়া’ ধারাবাহিক। দুটিরই প্রাপ্ত নম্বর ৭.১। শুরু হতে না হতেই প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিক। পল্লবী শর্মা এবং বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় অভিনীত এই ধারাবাহিক ৬.৮ পেয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে। ৬.৪ পেয়ে…
Read More
ইরফানের জন্মদিনে আবেগপ্রবণ অনুরাগীরা

ইরফানের জন্মদিনে আবেগপ্রবণ অনুরাগীরা

মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত হয়েছিলেন ইরফান খান। অভিনেতার জন্মদিনে ফের স্মৃতিতে মগ্ন অনুরাগীরা। বহু সিনেপ্রেমীরা আজও মেনে নিতে পারেন না ইরফানের এই চলে যাওয়া! তাঁদের বিশ্বাস, বেঁচে থাকলে আরও অনেক ছবি উপহার দিতেন তাঁর প্রিয় অনুরাগীদের। তাঁর ৬০তম জন্মদিনে আবেগপ্রবণ হলেন স্ত্রী সুতপা সিকদার ও পুত্র বাবিল খান। ২০২০ সালে প্রয়াত হয়েছিলেন ইরফান। কিন্তু তাঁর মৃত্যুর পরে পরিবারের  যাতে কোনো আর্থিক সমস্যা না হয়, তার সবরকম ব্যবস্থা করে গিয়েছেন তিনি। জানা যায়, মোট ৩২১ কোটি টাকার সম্পত্তি রেখে যান ইরফান। এছাড়াও, মুম্বইয়ে রয়েছে এক বিলাসবহুল বাড়ি, টয়োটা, অডি, বিএমডব্লি‌উ-র মতো নামী সংস্থার বেশ কিছু গাড়ি। দেশের বিভিন্ন স্থানে ফলের…
Read More