বিনোদন

‘দায়রা’র চরিত্র নিয়ে কী বললেন করিনা?

‘দায়রা’র চরিত্র নিয়ে কী বললেন করিনা?

মেঘনা গুলজার পরিচালিত ‘দায়রা’ ছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করেছেন করিনা কাপুর। ছবিতে তাঁর চরিত্র অজুনীকে প্রচলিত ‘পুরুষালি’ নারী পুলিশের ধারণা থেকে একেবারেই আলাদা করে তুলে ধরা হয়েছে। সম্প্রতি ছবির প্রচারে করিনা বলেন, নারী পুলিশকে পর্দায় প্রায়ই পুরুষালি চেহারায় দেখানো হয়—হাতে বন্দুক, কঠোর হাঁটাচলা ও অ্যাকশন দৃশ্যের মাধ্যমে। তবে ‘দায়রা’য় তাঁর চরিত্রটি একই সঙ্গে নারীর মতো স্বাভাবিক, স্বতন্ত্র ও কঠোর। করিনার কথায়, অজুনীর চরিত্রে সবকিছুই ধূসর। নিজের বাস্তব জীবনে বিষয়গুলোকে সাদা-কালোভাবে দেখতে অভ্যস্ত হলেও এই চরিত্রে অভিনয় করতে গিয়ে তাঁকে ভিন্ন ধরনের দ্বন্দ্বের মুখোমুখি হতে হয়েছে। ভবিষ্যতে পরিচালনা বা প্রযোজনায় আসার সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন করিনা। তিনি জানান, অভিনয়ই তাঁর সবচেয়ে…
Read More
‘কিং’ নিয়ে নতুন কী বার্তা দিলেন শাহরুখ?

‘কিং’ নিয়ে নতুন কী বার্তা দিলেন শাহরুখ?

শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’-এর মুক্তি নিয়ে চলা জল্পনায় ইতি টানলেন অভিনেতা নিজেই। মঙ্গলবার সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে শাহরুখ স্পষ্ট জানিয়ে দেন, ছবি-মুক্তি পিছোচ্ছে না। আগামী ২৪ ডিসেম্বরই প্রেক্ষাগৃহে আসবে ‘কিং’।   এক অনুরাগীর প্রশ্নের জবাবে শাহরুখ জানান, ছবির কাজ প্রায় শেষ। শুটিংয়ের সময় একাধিক বার চোট পাওয়ায় কাজ থামাতে হয়েছিল তাঁকে। তবে এখন তিনি সম্পূর্ণ সুস্থ এবং ছবির কাজও ঠিকঠাক এগোচ্ছে। ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর পর ফের অ্যাকশন অবতারে দেখা যাবে শাহরুখকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শাহরুখ-কন্যা সুহানা খান। রয়েছেন দীপিকা পাড়ুকোন ও অভিষেক বচ্চনও।
Read More
দ্বিতীয় ছবিতেও সাফল্য, ভেনিসে পুরস্কৃত বঙ্গকন্যা অনুপর্ণা

দ্বিতীয় ছবিতেও সাফল্য, ভেনিসে পুরস্কৃত বঙ্গকন্যা অনুপর্ণা

আন্তর্জাতিক চলচ্চিত্রের মঞ্চে ফের সাফল্য বাঙালি পরিচালক অনুপর্ণা রায়ের। ভেনিস চলচ্চিত্র উৎসবে তাঁর দ্বিতীয় ছবি ‘লাভার্স ইন দ্য ব্লু নাইট’ জিতেছে ‘নেটপ্যাক অ্যাওয়ার্ড’। মুম্বইয়ের রাতের জীবন ও প্রান্তিক মানুষের নানা টানাপোড়েনকে কেন্দ্র করে তৈরি বহুভাষিক এই ছবিতে রয়েছে হিন্দি, মারাঠি ও বাংলার ব্যবহার। এর আগেও ভেনিসে পুরস্কৃত হয়েছে অনুপর্ণার প্রথম ছবি ‘সংস অফ ফরগটেন ট্রিজ’। ছবিটি ‘অরিজন্তি’ বিভাগে সম্মান পায়। আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও সেন্সর সংক্রান্ত জটিলতায় ছবিটির মুক্তি আটকে যায়। পুরুলিয়ার নিতুড়িয়ার বাসিন্দা অনুপর্ণা স্থানীয়দের কাছে ‘মাম্পি’ নামেই পরিচিত। রানিপুর হাইস্কুলে পড়াশোনার পর মামা নীলোৎপল সিংহের কাছে ইংরেজি সাহিত্য ও ভারতীয় সংস্কৃতির পাঠ নেন তিনি। পরে কর্পোরেট চাকরি ছেড়ে সিনেমা…
Read More
‘বিগ বস্‌ ২০’-তে অরিজিতের প্রশংসায় পঞ্চমুখ কাজী

‘বিগ বস্‌ ২০’-তে অরিজিতের প্রশংসায় পঞ্চমুখ কাজী

‘ফেম গুরুকুল’-এর মঞ্চ থেকে শুরু হয়েছিল বন্ধুত্ব। সেই সম্পর্ক আজও অটুট কাজী তৌকীর ও অরিজিৎ সিংহের। বর্তমানে ‘বিগ বস্‌ ২০’-এর প্রতিযোগী কাজী সম্প্রতি ঘরে বসেই বন্ধুর সঙ্গীতের প্রতি নিষ্ঠা ও লড়াই করার মানসিকতার প্রশংসা করেছেন। অরিজিতের প্রসঙ্গে কাজী বলেন, তাঁর বন্ধু ঘণ্টার পর ঘণ্টা সঙ্গীতচর্চায় ডুবে থাকতে পারেন। সেতার বাজানো শুরু করলে সময়ের হিসাবও নাকি থাকে না। নিজের পোশাকের প্রতি আগ্রহের সঙ্গে বন্ধুর সঙ্গীতপ্রেমের তুলনা করে কাজী বলেন, “ও ভালোবাসে কাজটা করার প্রক্রিয়াটাকে। ওর কাছে সঙ্গীতটাই সবচেয়ে বড়।” বন্ধুর উচ্ছ্বাসের প্রসঙ্গে মজা করে কাজীর মন্তব্য, “আমি যদি ‘উন্মাদ’ হই, ও হল উন্মাদনার বাবা।” এর আগে কাজীকে সমর্থন করে অরিজিৎ জানিয়েছিলেন,…
Read More
বিয়ে করছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী! 

বিয়ে করছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী! 

বিয়ে নিয়ে বরাবরই অনাগ্রহের কথা জানিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। কাজ, বই, পরিবার ও পোষ্যদের নিয়েই ভালো আছেন বলে জানিয়েছেন একাধিকবার। তবে এ বার টলিপাড়ায় জোর গুঞ্জন, আগামী ডিসেম্বরেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী। সূত্রের খবর, পাহাড়ের শহর কালিম্পংয়ে বসতে পারে বিয়ের আসর। নভেম্বরেই হতে পারে আংটিবদল। ঘনিষ্ঠ মহলে ইতিমধ্যেই নিমন্ত্রণের প্রস্তুতি শুরু হয়েছে বলেও খবর। সবচেয়ে বেশি চর্চা হচ্ছে হবু পাত্রকে নিয়ে। জানা যাচ্ছে, টলিপাড়ার সঙ্গে তাঁর কোনও যোগ নেই। পেশায় তিনি নৌসেনার আধিকারিক। তবে পুরো বিষয়টি নিয়ে এখনও মিমি চক্রবর্তীর তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে বিয়ের খবর আপাতত গুঞ্জনেই সীমাবদ্ধ। অভিনেত্রী নিজেও এ বিষয়ে নীরব।
Read More
গোমাংস বিতর্কে বিশ্বজিতের পাশে তিথি, নেটপাড়ায় তুমুল কটাক্ষ

গোমাংস বিতর্কে বিশ্বজিতের পাশে তিথি, নেটপাড়ায় তুমুল কটাক্ষ

প্রকাশ্যে গোমাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় তাঁকে ঘিরে শুরু হয়েছে কটাক্ষ, ট্রোল ও মিমের বন্যা। এমন পরিস্থিতিতে বিশ্বজিতের পাশে দাঁড়িয়ে বিতর্কে জড়ালেন ‘মা’ ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী তিথি বসু। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় তিথি বলেন, কার কী খাবার পছন্দ, তা একান্তই ব্যক্তিগত বিষয়। তাঁর দাবি, ইন্ডাস্ট্রির বহু মানুষ গোমাংস খান এবং খাদ্যাভ্যাসের কারণে কাউকে হেনস্থা করা উচিত নয়। তিথির এই মন্তব্য ঘিরেই ফের সরগরম নেটপাড়া। একাংশের নেটিজেন তাঁর বক্তব্যের সমালোচনা করে কটাক্ষ করেছেন, আবার কেউ কেউ ব্যক্তিগত খাদ্যাভ্যাসের স্বাধীনতার পক্ষে সওয়াল করেছেন। সব মিলিয়ে বিশ্বজিৎ চক্রবর্তীর গোমাংস বিতর্কে তিথি বসুর মন্তব্য নতুন করে…
Read More
চেক বাউন্স মামলায় ফের বিপাকে রাজপাল যাদব

চেক বাউন্স মামলায় ফের বিপাকে রাজপাল যাদব

চেক বাউন্স মামলায় ফের বিপাকে বলিউড অভিনেতা রাজপাল যাদব। দিল্লি হাই কোর্টের তিন মাসের কারাদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা। মঙ্গলবার মামলার শুনানিতে তাঁকে কড়া শর্ত বেঁধে দিল শীর্ষ আদালত। নির্দেশ, ৫ কোটি টাকা জমা না দিলে ফের কারাদণ্ড ভোগ করতে হবে রাজপালকে। মামলার পরবর্তী শুনানি আগামী ১৫ সেপ্টেম্বর। ‘আতা পাতা লাপাতা’ ছবির জন্য ২০১০ সালে দিল্লির সংস্থা মুরালি প্রজেক্টের কাছ থেকে ৫ কোটি টাকা ধার নিয়েছিলেন রাজপাল। ছবিটি বক্স অফিসে ব্যর্থ হওয়ায় সেই টাকা ফেরত দিতে পারেননি তিনি। এরপর চেক বাউন্সের অভিযোগে মামলা গড়ায় আদালতে। একাধিকবার সুযোগ দেওয়া হলেও বকেয়া টাকা মেটাতে ব্যর্থ হওয়ায় গত জুলাইয়ে…
Read More
দিল্লিতে মেসবাড়ি বিপ*র্যয়ের ঘটনায় নিরাপদ ছাত্রাবাসের দাবি সোনুর

দিল্লিতে মেসবাড়ি বিপ*র্যয়ের ঘটনায় নিরাপদ ছাত্রাবাসের দাবি সোনুর

দিল্লির সত্য নিকেতনে মেসবাড়ি ভেঙে পড়ার ঘটনায় ফের সামনে এল পড়ুয়াদের নিরাপদ আবাসনের প্রশ্ন। বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য পর্যাপ্ত ও সুরক্ষিত হস্টেলের দাবি তুললেন অভিনেতা সোনু সুদ। সমাজমাধ্যমে সোনু জানান, প্রতি বছর লক্ষ লক্ষ পড়ুয়া পড়াশোনার জন্য বাড়ি ছেড়ে অন্য শহরে যান। অথচ দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭ লক্ষ পড়ুয়ার জন্য হস্টেলে থাকার সুযোগ রয়েছে মাত্র ৩০ হাজার জনের। তাঁর প্রস্তাব, বিশ্ববিদ্যালয়ের আশপাশে সরকারি জমি চিহ্নিত করে স্বল্প খরচে নিরাপদ ছাত্রাবাস তৈরি করা হোক। প্রয়োজনে বিশ্ববিদ্যালয়গুলিকে অতিরিক্ত হস্টেল তৈরির অনুমতিও দেওয়া যেতে পারে। এদিকে, সত্য নিকেতনে রবিবার বেসমেন্ট-সহ পাঁচতলা একটি মেসবাড়ি ভেঙে পড়ে। ধ্বংসস্তূপ থেকে ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।…
Read More
শাহরুখের ছবিতে অভিষেক-রানি!

শাহরুখের ছবিতে অভিষেক-রানি!

প্রায় দুই দশক পর ফের বড়পর্দায় একসঙ্গে দেখা যেতে পারে অভিষেক বচ্চন ও রানি মুখোপাধ্যায়কে। শাহরুখ খানের আসন্ন ছবি ‘কিং’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে রানির বিপরীতে অভিষেককে দেখা যাবে বলে বিনোদনমহলে চলছে জোর জল্পনা। ‘বান্টি অউর বাবলি’, ‘যুবা’ ও ‘কভি আলবিদা না কহেনা’-সহ একাধিক ছবিতে একসঙ্গে কাজ করে জনপ্রিয়তা পেয়েছিলেন এই জুটি। ২০০৭ সালে ‘লাগা চুনারি মে দাগ’-এর পর তাঁদের আর একসঙ্গে পর্দায় দেখা যায়নি। প্রথমে ‘কিং’-এ রানিকে ক্যামিও চরিত্রে দেখা যাবে বলে খবর ছড়ালেও, সাম্প্রতিক প্রতিবেদনে তাঁকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে বলে সূত্রের খবর। অন্যদিকে, অভিষেককে ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা যেতে পারে বলেও জল্পনা রয়েছে।
Read More
নেপালে ত্রাণ বিলোতে গিয়ে কটাক্ষের শিকার সোনু সুদ

নেপালে ত্রাণ বিলোতে গিয়ে কটাক্ষের শিকার সোনু সুদ

বন্যাবিধ্বস্ত নেপালে ত্রাণসামগ্রী নিয়ে পৌঁছেছেন অভিনেতা সোনু সুদ। ‘সুদ চ্যারিটি ফাউন্ডেশন’-এর সদস্যদের সঙ্গে কাঠমান্ডুতে গিয়ে তিনি দুর্গত এলাকা পরিদর্শন করেন এবং খাদ্য, কম্বল-সহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন। তবে নেপালে পৌঁছেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়েন অভিনেতা। এক সাংবাদিক তাঁর এই উদ্যোগকে ‘মার্কেটিং’ বলে আক্রমণ করেন। পাল্টা অবশ্য কোনও রকম ক্ষোভ না দেখিয়ে সোনু সুদ বলেন, “আপনি ভালো মানুষ, ভাই! নেপালে চলে আসুন, আমরা দুই ভাই মিলে একসঙ্গে কাজ করব।” অভিনেতা জানান, শুধু চলতি মাসেই নয়, নেপালের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আগামী মাসগুলিতেও ত্রাণ ও পুনর্বাসনের কাজ চালিয়ে যাবেন। তাঁর এই মানবিক জবাবে প্রশংসায় ভাসছেন অনুরাগীরা।
Read More