25
Mar
‘ধুরন্ধর ২’ ছবিতে রণবীর সিং অভিনীত চরিত্র জসকিরত সিং রঙ্গির ছোটবেলার বন্ধু পিন্ডার ভূমিকায় দেখা গিয়েছে উদয়বীর সান্ধুকে। ছবির চিত্রনাট্যে পিন্ডা কেবল এক বন্ধু নয়, বরং এক গুরুত্বপূর্ণ মোড়। গল্পের পরতে পরতে জসকিরতের পরম বন্ধু থেকে পরম শত্রুতে পরিণত হতে দেখা যায় তাকে। উদয়বীরের বলিষ্ঠ অভিনয়, নিখুঁত পাঞ্জাবি উচ্চারণ এবং রণবীরের সঙ্গে তাঁর দুর্দান্ত অ্যাকশন দৃশ্য দর্শকদের মুগ্ধ করেছে। তবে এই সাফল্যের নেপথ্যে রয়েছে উদয়বীরের কঠোর পরিশ্রম ও শৃঙ্খলা। এই ছবিতে তাঁকে ২০ বছর এবং ৪০ বছর— এই দুই ভিন্ন বয়সের চরিত্রে অভিনয় করতে হয়েছে। পিন্ডা চরিত্রের এই বিবর্তন ফুটিয়ে তুলতে উদয়বীরকে প্রথমে ১৫ কেজি ওজন বাড়াতে হয়েছিল, এবং পরবর্তীতে…
