বিনোদন

কোলে ১০ দিনের একরত্তিকে নিয়ে কেন কাটলেন সোহিনী

কোলে ১০ দিনের একরত্তিকে নিয়ে কেন কাটলেন সোহিনী

মা হওয়ার পর প্রথম জন্মদিন। কোলে মাত্র ১০ দিনের সন্তানকে নিয়ে জন্মদিনের কেক কাটলেন অভিনেত্রী সোহিনী সরকার। নীল পোশাকে, স্বল্প সাজে কাছের বন্ধুদের সঙ্গে বিশেষ দিনটি উদ্‌যাপন করেন তিনি। সোহিনী ও শোভন গঙ্গোপাধ্যায়ের বাবা-মা হওয়ার খবর আগেই প্রকাশ্যে এসেছিল। এবার ছেলেকে কোলে নিয়ে জন্মদিনের ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের শুভেচ্ছায় ভেসেছেন অভিনেত্রী। অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীও ছবি শেয়ার করে সোহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন। মা হওয়ার আগে পর্যন্ত কাজ থেকে দূরে থাকেননি সোহিনী। আসন্ন পুজোয় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ ছবিতে যিশু সেনগুপ্তের সঙ্গে তাঁকে দেখা যাবে। তবে আপাতত অভিনয়ের ব্যস্ততার চেয়ে মাতৃত্বের নতুন অধ্যায়ই যে তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ,…
Read More
বাবা হওয়ার আনন্দে কী প্রতিক্রিয়া জুবিনের? 

বাবা হওয়ার আনন্দে কী প্রতিক্রিয়া জুবিনের? 

গণেশচতুর্থীর আবহেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন গায়ক জুবিন নটিয়াল। ১৪ সেপ্টেম্বর পুত্রসন্তানের বাবা হয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে সুখবরটি জানিয়ে জুবিন জানান, মা ও সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন এবং ইতিমধ্যে বাড়ি ফিরেছেন।   সদ্যোজাতের নাম এখনও ঠিক করেননি জুবিন ও তাঁর স্ত্রী। আপাতত ছেলেকে ঘিরেই সময় কাটাতে চান তাঁরা। এক সাক্ষাৎকারে গায়ক জানিয়েছেন, ছেলেকে এক মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে ইচ্ছে করছে না তাঁর। তবে কাজের সূত্রে ডিসেম্বর মাসে আমেরিকা সফরে যেতে হবে তাঁকে। জুবিনের ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে। চলতি বছরের এপ্রিল মাসে উত্তরাখণ্ডে ছোটবেলার প্রেমিকাকে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তিনি। বিয়ের খবরও প্রকাশ্যে আসে পরে তাঁদের ছবি সামনে আসার…
Read More
কেমন হল সিদ্ধার্থ-তামান্নার ‘দ্য ভান’?

কেমন হল সিদ্ধার্থ-তামান্নার ‘দ্য ভান’?

হিন্দি সিনেমায় সাম্প্রতিক সময়ে ভৌতিক ও লোককথাভিত্তিক গল্পের জনপ্রিয়তা বেড়েছে। সেই ধারায় নতুন সংযোজন একতা কাপুর ও শোভা কাপুর প্রযোজিত এবং ‘পঞ্চায়েত’ খ্যাত দীপক কুমার মিশ্র পরিচালিত ‘দ্য ভান: ফোর্স অব দ্য ফরেস্ট’। ছট পুজোর ছুটিতে পূর্বপুরুষের গ্রাম দেবাঞ্চলে স্ত্রী মমতাকে (তামান্না ভাটিয়া) নিয়ে ফেরে ঋষি (সিদ্ধার্থ মালহোত্রা)। গ্রামের পাশের ঘন জঙ্গলকে ঘিরে রয়েছে বনদেবীর মন্দির ও নানা লোককথা। সন্ধ্যার পর ওই জঙ্গলে ঢুকলে দেবীর বাহন বাঘের আক্রমণে মৃত্যু হয়—এমন বিশ্বাস প্রচলিত। এসব কুসংস্কার মানতে না চাইলেও এক সাংবাদিক নিখোঁজ হওয়ার পর ঋষির মনে সন্দেহ তৈরি হয়। জঙ্গল কেটে রাস্তা তৈরির পরিকল্পনাকে সমর্থন করলেও ধীরে ধীরে ঋষি জঙ্গলের রহস্যের সঙ্গে…
Read More
সুশান্তের মৃ*ত্যু নিয়ে ফের বি*স্ফোরক দাবি দিদি শ্বেতার

সুশান্তের মৃ*ত্যু নিয়ে ফের বি*স্ফোরক দাবি দিদি শ্বেতার

প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু নিয়ে ফের বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি এক ভিডিওবার্তায় তাঁর দিদি শ্বেতা সিংহ কীর্তি দাবি করেছেন, ময়নাতদন্তের সঙ্গে যুক্ত এক কর্মকর্তার কাছ থেকে তিনি সুশান্তের শরীরে একাধিক আঘাতের কথা জানতে পেরেছেন। শ্বেতার দাবি, ময়নাতদন্তের সময় সুশান্তের ঘাড়ে বন্দুক ঠেকানোর চিহ্ন, পা ভাঙা এবং শরীরে জোর প্রয়োগের প্রমাণের কথা বলা হয়েছিল। তাঁর আরও দাবি, অভিনেতার চোখেও আঘাতের চিহ্ন ছিল। তবে শ্বেতার এসব দাবির সমর্থনে কোনো প্রমাণ বা সরকারি নথি প্রকাশ্যে আসেনি। ফলে তাঁর বক্তব্যকে যাচাই করা সম্ভব হয়নি। ২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রার বাসা থেকে সুশান্তের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে…
Read More
দীপিকা থাকছেন না, ‘কল্কি ২৮৯৮ এডি ২’ নিয়ে বাড়ছে জল্পনা

দীপিকা থাকছেন না, ‘কল্কি ২৮৯৮ এডি ২’ নিয়ে বাড়ছে জল্পনা

‘কল্কি ২৮৯৮ এডি’-র দ্বিতীয় পর্বে বড় কোনও নতুন চরিত্র যোগ হচ্ছে না বলে জানালেন পরিচালক নাগ অশ্বিন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রথম ছবিতে যে গল্প শুরু হয়েছিল, সিক্যুয়েলে সেটিই এগিয়ে নিয়ে যাওয়া হবে। তবে এই ঘোষণার পর নতুন করে প্রশ্ন উঠেছে দীপিকা পাড়ুকোনের চরিত্র নিয়ে। প্রথম ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকা অভিনেত্রীকে সিক্যুয়েলে দেখা যাবে না বলে আগেই জানিয়েছিল প্রযোজনা সংস্থা। তাঁর জায়গায় নতুন কোনও অভিনেত্রীকে নেওয়া হচ্ছে কি না, সে বিষয়েও এখনও কোনও ঘোষণা হয়নি। দীপিকার বাদ পড়ার কারণও আনুষ্ঠানিক ভাবে স্পষ্ট করা হয়নি। বিভিন্ন সময়ে পারিশ্রমিক, কাজের সময় এবং চরিত্রের পরিসর নিয়ে নানা জল্পনা সামনে এলেও প্রকৃত কারণ…
Read More
প্রকাশ্যে রণবীরের ‘লাভ অ্যান্ড ওয়ার’ লুক

প্রকাশ্যে রণবীরের ‘লাভ অ্যান্ড ওয়ার’ লুক

দীর্ঘ অপেক্ষার পর সঞ্জয় লীলা বনশালির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ রণবীর কাপুরের প্রথম লুক প্রকাশ্যে এসেছে। বৃহস্পতিবার প্রকাশিত প্রচারঝলকে রেট্রো লুকে, রক্তাক্ত অবস্থায় ভিন্টেজ গাড়ির স্টিয়ারিংয়ে দেখা গিয়েছে অভিনেতাকে। ছবিতে রণবীর কাপুর ও ভিকি কৌশলকে যুদ্ধবিমান চালকের চরিত্রে এবং আলিয়া ভাটকে ক্যাবারে ডান্সারের ভূমিকায় দেখা যাবে। একাত্তরের যুদ্ধের আবহে নির্মিত এই ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে শুরু থেকেই দর্শকদের আগ্রহ রয়েছে। নির্মাতারা জানিয়েছেন, ‘লাভ অ্যান্ড ওয়ার’ ২০২৭ সালের ২১ জানুয়ারি হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
Read More
বাগদান সারলেন ইদা, মেয়ে জামাইয়ের ছবি শেয়ার করে সুখবর দিলেন ইমতিয়াজ

বাগদান সারলেন ইদা, মেয়ে জামাইয়ের ছবি শেয়ার করে সুখবর দিলেন ইমতিয়াজ

পরিচালক ইমতিয়াজ আলির মেয়ে ইদা আলির বাগদান সম্পন্ন হল মুম্বইয়ে। পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে কৃষ আগরওয়ালের সঙ্গে জীবনের নতুন অধ্যায়ের সূচনা করলেন তিনি। গত জুলাইয়ে নরওয়ের মনোরম সমুদ্রসৈকতে ইদাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কৃষ। সেই বিশেষ মুহূর্তের ছবি সমাজমাধ্যমে শেয়ার করে ‘ইয়েস’ জানিয়েছিলেন ইদা। এবার মুম্বইয়ে ঘরোয়া আয়োজনে আনুষ্ঠানিকভাবে বাগদান সারলেন তাঁরা। ২২ সেপ্টেম্বর ইদার বাগদানের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন ইমতিয়াজ আলি। ছবিতে বেবি পিঙ্ক শাড়িতে ইদা এবং কালো শেরওয়ানিতে কৃষকে দেখা যায়। মেয়ের জীবনের এই বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে তাঁদের জন্য সকলের আশীর্বাদ প্রার্থনা করেছেন পরিচালক।
Read More
আসছে ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড ২’

আসছে ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড ২’

আরিয়ান খানের পরিচালনায় জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর দ্বিতীয় সিজন আসতে চলেছে। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের মার্চে শুরু হতে পারে নতুন সিজনের শুটিং। প্রথম সিজনের অধিকাংশ অভিনেতাই দ্বিতীয় মরসুমে ফিরতে পারেন। লক্ষ্য, সহর বম্বা, ববি দেওল, রাঘব জুয়াল ও অনন্যা সিংহের পাশাপাশি মোনা সিংহ, মনোজ পহওয়া, মনীশ চৌধুরী ও রজত বেদীকেও দেখা যেতে পারে। তবে নতুন মুখ যুক্ত হবে কি না, তা এখনও জানা যায়নি। ২০২৫ সালের সেপ্টেম্বরে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল প্রথম সিজন। আরিয়ানের পরিচালনা ও চিত্রনাট্যে তৈরি এই সিরিজটি প্রযোজনা করেছে শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেনমেন্ট। দ্বিতীয় সিজনের গল্প নিয়ে নির্মাতারা এখনও বিস্তারিত কিছু জানাননি।…
Read More
প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়

প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়

প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়। রবিবার রাতে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন অভিনেত্রী। গত এক বছর মুম্বইয়েই তাঁর চিকিৎসা চলছিল। ১৯৭১ সালে চিত্ত বসুর ‘শেষ পর্ব’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় মিঠুর। তবে ১৯৭৩ সালে দীনেন গুপ্তের ‘মর্জিনা আবদুল্লা’ ছবিতে মর্জিনার চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের নজরে আসেন। এরপর ‘নিশিকন্যা’, ‘মৌচাক’, ‘স্বয়ংসিদ্ধা’, ‘প্রতিমা’-সহ একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেন। বাংলা ছবির পাশাপাশি হিন্দি ও ওড়িয়া ছবিতেও কাজ করেছেন তিনি। ১৯৭৬ সালে ‘খান দোস্ত’ ছবির মাধ্যমে হিন্দি ছবিতে পা রাখেন। অভিনয় করেছেন উত্তমকুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, শত্রুঘ্ন সিনহা, রাজ কাপুর-সহ বহু বিশিষ্ট শিল্পীর…
Read More
‘ওয়ার্ল্ড ওয়র জেড’-এর সিক্যুয়েলে ফিরছেন ব্র্যাড পিট

‘ওয়ার্ল্ড ওয়র জেড’-এর সিক্যুয়েলে ফিরছেন ব্র্যাড পিট

দীর্ঘ অপেক্ষার পর ফের জম্বি-দুনিয়ায় ফিরছেন ব্র্যাড পিট। ২০১৩ সালের জনপ্রিয় ছবি ‘ওয়ার্ল্ড ওয়ার জেড’-এর সিক্যুয়েলে আবারও গেরি লেনের চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবিটি তৈরি করবে প্যারামাউন্ট পিকচার্স। সিক্যুয়েলটি পরিচালনা করবেন এডওয়ার্ড বার্গার, আর চিত্রনাট্য লিখবেন ব্রিটিশ লেখক ডেনিস কেলি। অভিনয়ের পাশাপাশি নিজের প্রযোজনা সংস্থা প্ল্যান বি এন্টারটেনমেন্ট-এর ব্যানারে ছবিটি প্রযোজনাও করবেন ব্র্যাড পিট। ২০১৩ সালের ছবিতে রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন তদন্তকারী গেরি লেনের ভূমিকায় অভিনয় করেছিলেন পিট। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া ভয়াবহ জম্বি মহামারির উৎস খুঁজতে তাঁর অভিযানের গল্পই ছিল ছবির মূল বিষয়। সিক্যুয়েল তৈরির পরিকল্পনা এর আগে একাধিকবার ভেস্তে গিয়েছিল। ডেভিড ফিঞ্চারের পরিচালনায় ছবি তৈরির উদ্যোগও ২০১৯ সালে বাতিল হয়। এবার…
Read More