27
Apr
সিনেদুনিয়ায় ফের আলোচনায় দীপিকা পাড়ুকোন! একসময় দৈনিক আট ঘণ্টা কাজের শর্ত দিয়েছিলেন তিনি। আর এখন সেই অভিনেত্রীই নাকি আসন্ন মাতৃত্বের মধ্যেও চূড়ান্ত ব্যস্ততায় রয়েছেন। সূত্রের খবর, ২০২৬ সালের জন্য তাঁর ডায়েরির প্রায় সব দিনই বুকড। সম্প্রতি দীপিকা এবং রণবীর সিংহ তাঁদের দ্বিতীয় সন্তান আসার খবর জানিয়েছেন। চিকিৎসকদের মতে, হাতে রয়েছে আনুমানিক সাড়ে ছ’মাস সময়। সেই সময়কে পুরোপুরি কাজে লাগাতে আগাম পরিকল্পনা সেরে ফেলেছেন অভিনেত্রী। জানা গিয়েছে, প্রথমে একটি অ্যাকশনধর্মী ছবির শুটিংয়ের জন্য দক্ষিণ আফ্রিকায় যাবেন দীপিকা। সেখানেই সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবির একটি গানের দৃশ্যে শাহরুখ খানের সঙ্গে শুটিং করবেন তিনি। দক্ষিণ আফ্রিকা পর্ব শেষ করে দেশে ফিরে মুম্বইয়ে শুরু…
