14
Jul
প্রয়াত গায়ক জুবিন গর্গ-কে সম্মান জানাতে নতুন ছবি ‘লভ ইউ জুবিনদা’ নির্মাণ করছেন পরিচালক প্রীতম বন্দ্যোপাধ্যায়। ‘ইডিয়ট’, ‘খোকা ৪২০’ এবং ‘খিলাড়ি’-সহ একাধিক ছবিতে প্রীতমের পরিচালনায় গান গেয়েছিলেন জুবিন। সেই সূত্রে প্রায়ই গুয়াহাটিতে যেতেন তিনি। প্রীতমের দাবি, রেকর্ডিংয়ের বাইরে জুবিনের আন্তরিক আতিথেয়তা তাঁকে মুগ্ধ করেছিল। তবে শিল্পী হিসেবে সাফল্যের পাশাপাশি জুবিনের মানবিক দিকই সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল প্রীতমকে। তাঁর কথায়, পারিশ্রমিক পাওয়ার পর রাতের শহরে বেরিয়ে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে অর্থ বিলিয়ে দিতেন জুবিন। কখনও ঘুমন্ত মানুষের চাদরের নিচে টাকা রেখে আসতেন, আবার কখনও ছোট দোকানদারদের প্রয়োজনের তুলনায় অনেক বেশি অর্থ দিয়ে সাহায্য করতেন। শীতের রাতে দরিদ্র মানুষের গায়ে কম্বল…
