11
Aug
ছোটপর্দার আলোচিত কুইজ় শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’। বহু বছর ধরে এই অনুষ্ঠান দেখেছে দর্শক। সঞ্চালকের আসনে অমিতাভ বচ্চনকে দেখেই অভ্যস্ত সকলে। কিন্তু এ বার নাকি এই অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে মাধুরী দীক্ষিতকে। এই খবর ছড়াতে অনেকেই অবাক হয়েছেন। কারণ ইতিমধ্যেই অমিতাভ সঞ্চালিত অনুষ্ঠানের প্রচার-ঝলক এসেছে প্রকাশ্যে। তা হলে কী হল? আসলে ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র মরাঠি সংস্করণে সঞ্চালিকা হিসাবে দেখা যাবে মাধুরীকে। এর আগে এই শোয়ের সঞ্চালকের আসনে দেখা গিয়েছে স্বপ্নিল জোশী, সচিন খেড়েকর এবং নাগরাজ মঁজুলের মতো অভিনেতাদের। মাধুরীর মাধ্যমে এই প্রথম কোনও মহিলা সঞ্চালকের দেখা মিলবে মরাঠি ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে। সদ্য প্রকাশ্যে এসেছে এই অনুষ্ঠানের হিন্দি সংস্করণের প্রচার…
