05
Aug
প্রয়াত অভিনেতা প্রদীপ সিংহ রাওয়াত। মঙ্গলবার সন্ধ্যায় মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। বেশ কিছু দিন ধরেই রক্তের ক্যানসারে ভুগছিলেন অভিনেতা। এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। প্রদীপ রাওয়াতের মৃত্যুসংবাদ প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র জগতে। অভিনেতা যশপাল শর্মা সমাজমাধ্যমে শ্রদ্ধা জানিয়ে লেখেন, “আমাদের ‘লগান’-এর দেবা আর নেই। শান্তিতে থাকুন, প্রদীপ রাওয়াত।” চার দশকেরও বেশি সময়ের অভিনয়জীবন তাঁর। হিন্দি, তেলুগু, তামিল, নেপালি-সহ একাধিক ভাষার ছবিতে অভিনয় করেছেন প্রদীপ। অভিনয়জীবনের শুরু ছোট পর্দায়। বিআর চোপড়ার ধারাবাহিক ‘মহাভারত’-এ অশ্বত্থামার চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি। পরে বড় পর্দায়…
