14
Jul
একের পর এক জট কাটলেও শেষপর্যন্ত মুক্তির দিন এখনও অধরা। সলমন খানের বহুপ্রতীক্ষিত ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ আবার অনিশ্চয়তার মুখে। বলিপাড়ার একাধিক সূত্রের দাবি, ছবির ছাড়পত্র সংক্রান্ত প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। ফলে চলতি বছরের মধ্যেই ছবিটি প্রেক্ষাগৃহে আসবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। পরিস্থিতির দ্রুত সমাধান না হলে ছবির মুক্তি পিছিয়ে ২০২৭-এও গড়াতে পারে বলে জল্পনা। ২০২০ সালের গলওয়ান উপত্যকায় ভারত-চিন সীমান্ত সংঘর্ষের প্রেক্ষাপটে তৈরি এই ছবির নাম প্রথমে রাখা হয়েছিল ‘ব্যাটল অফ গলওয়ান’। পরে নাম বদলে রাখা হয় ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। তবে নাম পরিবর্তনের পরেও ছবির বিষয়বস্তু নিয়ে বিভিন্ন স্তরে পর্যালোচনার…
