21
Jul
মুম্বইয়ে বিলাসবহুল আবাসনে বড়সড় বিনিয়োগ করলেন বলিউড অভিনেতা জন আব্রাহাম। বান্দ্রা পশ্চিমের সেন্ট মার্টিন রোডে ৮৪ কোটি টাকা দিয়ে একটি বড় বাংলো কিনেছেন তিনি। সম্পত্তি নিবন্ধনের নথি অনুযায়ী, গত ১৪ জুলাই চুক্তিটি নথিভুক্ত হয়েছে। স্ট্যাম্প ডিউটি বাবদ জনকে খরচ করতে হয়েছে ৫.০৪ কোটি টাকা। নথি অনুযায়ী, বাংলোটি প্রায় ১,০১৭.৬০ বর্গমিটার জমির উপর অবস্থিত। সেখানে রয়েছে প্রায় ১৯৩.১২ বর্গমিটারের বাড়ি এবং প্রায় ৩১.৫০ বর্গমিটারের একটি আউটহাউস। এই নিয়ে অল্প কয়েক বছরের ব্যবধানে মুম্বইয়ে দ্বিতীয় বিলাসবহুল বাংলোর মালিক হলেন জন। ২০২৩ সালের ডিসেম্বরে খারের লিঙ্কিং রোডে ৭,৭২২ বর্গফুট জমিসহ ৫,৪১৬ বর্গফুটের একটি বাংলো ৭০.৮৩ কোটি টাকায় কিনেছিলেন তিনি। সেই লেনদেনেও স্ট্যাম্প ডিউটি…
