22
Jul
‘টক্সিক’ ছবির ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্ক। ‘তবাহি’ গানটি মুক্তির পর থেকে বিতর্কের মুখে কিয়ারা আডবাণী। গানের দৃশ্যে উদ্দাম ঘনিষ্ঠতা দেখানো হয়েছে কিয়ারা ও যশের মধ্যে। মাত্রাতিরিক্ত সাহসী দৃশ্যে অভিনয় করেছেন, এমন অভিযোগ উঠেছে কিয়ারার দিকে। নানা রকমের ট্রোলিং-এর শিকারও হচ্ছেন তিনি। “কেন এক জন বিবাহিতা মহিলা হয়ে এত সাহসী দৃশ্য!” এমন প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে স্বামী অর্থাৎ সিদ্ধার্থ মলহোত্রের কী ভূমিকা, অনুরাগীরা জানতে আগ্রহী। কঠিন সময়ে কী ভাবে কিয়ারার ভরসা হয়ে ওঠেন সিদ্ধার্থ, তা নিয়ে অভিনেত্রী এক পুরনো সাক্ষাৎকারে কথা বলেছিলেন। সেই পুরনো মন্তব্যই আবার আলোচনায় উঠে এসেছে। কিয়ারা বলেছিলেন, “সমাজমাধ্যমে নেতিবাচক মন্তব্য আমাকে খুবই প্রভাবিত করেছিল। তখন…
